অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

কুপ্রস্তাবের ভয়ে প্রতিদিন রুম পাল্টাতেন রাবিনা ট্যান্ডন, বলিউডের অজানা বাস্তবতা ফাঁস

বলিউডের নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী রাবিনা ট্যান্ডন সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে কীভাবে প্রযোজকদের অশোভন আচরণ ও কুপ্রস্তাব থেকে নিজেকে বাঁচিয়ে চলতেন।

১৯৭২ সালে মুম্বাইতে জন্ম নেওয়া রাবিনা ট্যান্ডন ছিলেন চলচ্চিত্র নির্মাতা রবি ট্যান্ডন ও বীণা ট্যান্ডনের মেয়ে। অভিনয়ে আসার আগে তিনি বিজ্ঞাপন নির্মাতা প্রহ্লাদ কাকারের সহকারী হিসেবে কাজ করতেন। সেখানেই ফটোগ্রাফার ও পরিচালক শান্তনু শেওরে তার মধ্যে অভিনয়ের সম্ভাবনা খুঁজে পান এবং সেখান থেকেই শুরু হয় রাবিনার বলিউড যাত্রা।

তবে সেই যাত্রাপথ মোটেও সহজ ছিল না। রাবিনা জানান, আউটডোর শুটিংয়ের সময় প্রায়ই প্রযোজকদের অশোভন আচরণের শিকার হতে হতো অভিনেত্রীদের। তাই তিনি নিজেই এক অভিনব কৌশল অবলম্বন করেছিলেন— প্রতিদিন হোটেলের ঘর বদলাতেন, যাতে কেউ জানতে না পারে তিনি কোন রুমে আছেন। এইভাবে নিজেকে সুরক্ষিত রাখতেন তিনি।

অভিনেত্রী রেণুকা শহানে সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে রাবিনার এই সতর্কতার কথা তুলে ধরেছেন। রেণুকা নিজেও জানিয়েছেন, অভিনয়জীবনের শুরুতে তিনিও এক প্রযোজকের কাছ থেকে কুপ্রস্তাব পেয়েছিলেন। ওই প্রযোজক বিবাহিত ছিলেন এবং তাকে নিজের সঙ্গে থাকতে বলেছিলেন, বিনিময়ে হাতখরচ দেওয়ার প্রতিশ্রুতি দেন। রেণুকা প্রস্তাবটি ফিরিয়ে দেন, তবে এমন প্রস্তাব প্রত্যাখ্যান করলে শিল্পীজগতে টিকে থাকা আরও কঠিন হয়ে পড়ে বলেও উল্লেখ করেন তিনি।

রেণুকা বলেন, “রাবিনা তখন বড় তারকা। কিন্তু সেও এই ধরনের সমস্যার মুখোমুখি হতেন। শুটিংয়ে গিয়ে প্রতিদিন রুম বদলাতেন, যেন কেউ জানতেও না পারে তিনি কোথায় আছেন। রাতে অনেক সময় প্রযোজক বা অভিনেতারা এসে দরজায় কড়া নাড়তেন— এমন ঘটনাও ঘটত।”

বলিউডের আড়ালের এই বাস্তবতা আবারও সামনে এনে দিয়েছেন দুই অভিনেত্রী, যা আজও নারী শিল্পীদের জন্য সতর্কতার বার্তা বহন করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় ফেরি-ট্রলার সংঘর্ষে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

1

রাজধানীর অবৈধ সীসাবার ব্যবসা!

2

কোটি টাকার চুক্তি, পদোন্নতি ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমা

3

শ্রীপুরে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

4

সংসদের সাউন্ড সিস্টেম প্রকল্পে দুর্নীতির অভিযোগ, ঠিকাদারি প্

5

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

6

বিকেএসপি পরিদর্শন ও নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়েছেন

7

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ-বিকেএমইএ নেতাদের সাক্ষাৎ

8

দৌলতপুরে ৩৪ শতক পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ

9

সংসদের সাউন্ড সিস্টেম কেনাকাটায় অনিয়ম: অনুসন্ধানে দুদক

10

রিকশার হ্যান্ডেল থেকে বিসিএস ক্যাডার

11

আইজিডব্লিউ রেট পরিবর্তন: বিটিআরসির সাবেক ৩ চেয়ারম্যানসহ ৬ কর

12

৮১৬ কোটি টাকা আত্মসাতে হেমায়েত উল্লাহ

13

সোনিয়া বশিরের প্রতারণায় স্টার্টআপ খাতে বিপর্যয়: তারানা হালিম

14

হামে নতুন করে ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৭৭ জন—পর

15

জাবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, হাইকোর্টে রিট

16

কাজের মান নিয়ে বিরোধে প্রকৌশলীকে ধাওয়া

17

বিদেশের বাংলাদেশি সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরান

18

এআই প্রযুক্তি নিয়ে ফেসবুকে সতর্কবার্তা

19

১২১টি রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন বাতিল

20