অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রবাসীর স্ত্রীর হাত ধরে ‘নিখোঁজ’ পুলিশ কর্মকর্তা

নিখোঁজ পুলিশ কর্মকর্তার নাম শাকিল আহম্মেদ। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাসিন্দা এবং তিন সন্তানের জনক। তিনি চাটমোহর থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে কর্মরত।


স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে একটি কাজের সূত্রে শাকিল আহম্মেদের সঙ্গে পরিচয় হয় চাটমোহরের গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সৌদি প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী মাসুরা খাতুনের। পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা পরকীয়ায় জড়িয়ে পড়েন।

কিছুদিন আগে মাসুরা খাতুন শ্বশুরবাড়ি ছেড়ে চাটমোহর থানার পেছনে চৌধুরীপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নেন। সেখানে এএসআই শাকিলের নিয়মিত যাতায়াত ছিল।

মঙ্গলবার (১২ আগস্ট) কুষ্টিয়ায় একটি আদালতে সাক্ষ্য দেওয়ার কথা বলে থানা থেকে বের হন শাকিল আহম্মেদ। এরপর থেকে মাসুরা খাতুনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার (১৪ আগস্ট) তার থানায় ফেরার কথা থাকলেও শুক্রবার (১৫ আগস্ট) পর্যন্ত তিনি ফেরেননি।

পুত্রবধূ নিখোঁজ হওয়ার পর মাসুরা খাতুনের শ্বশুর বজলুর রহমান বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন কিন্তু ব্যর্থ হন। পরে এএসআই শাকিলের সঙ্গে তার পুত্রবধূর পরকীয়ার বিষয়টি জানতে পেরে চাটমোহর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার বলেন, বিষয়টি আমরা জেনেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। এএসআই শাকিল কেন থানায় উপস্থিত নেই, সে বিষয়ে প্রতিবেদন করা হবে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে মানবপাচারবিরোধী কর্মশালা, সচেতনতায় জোর ইউএনও’র

1

নিউরোসায়েন্সেস হাসপাতালে চালু হচ্ছে এআই পদ্ধতির চিকিৎসা সেবা

2

জাবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, হাইকোর্টে রিট

3

প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের ব্যাগ

4

সরকারি কোয়ার্টার দখল করে বসবাস করছেন আ.লীগ নেতা

5

রাজধানীর অবৈধ সীসাবার ব্যবসা!

6

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

7

সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিতে পুলিশের বড় উদ্যোগ

8

কুশারিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫: টিম সাগরের বিজয় উল্লাস

9

বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার

10

রাজধানীর মুগদা এলাকায় আট টুকরা মরদেহের পরিচয় মিলেছে

11

বারিধারায় ১২ কোটি টাকার ফ্ল্যাট, অতিরিক্ত কর কমিশনার মারুফের

12

ম্যানগ্রোভ লায়ন্স ক্লাবের সদস্যদের জন্মদিন উদযাপন

13

মোহাম্মদ আলি আসগার লবির পক্ষ থেকে শ্রমজীবীদের মাঝে গেঞ্জি ব

14

সাভার সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগে মন্ত্রণালয়ের তদ

15

মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনে

16

রাজধানীতে ছিনতাইয়ের নতুন কৌশল

17

মেহেরপুরে বিলের পানিতে ডুবে চার বোনের মৃত্যু

18

আইবিএস সিস্টেমে সরকারি চাকুরীজীবীদের আয়কর কর্তনের নির্দেশ

19

রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ

20