স্টাফ রিপোর্ট
প্রকাশ : Aug 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

নাগরপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষবাণিজ্যের অভিযোগে মানববন্ধ।

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মো. ফরহাদ আলীর বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা ও ইউনিয়নের সর্বস্তরের জনগণ এই মানববন্ধনে অংশ নেন, যেখানে শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে স্থানীয় মো. আলমাস উদ্দিন অভিযোগ করেন, ফরহাদ আলী ক্ষমতার অপব্যবহার করে জমি ভেদে খাজনা বাবদ ২০ হাজার থেকে ৫০ হাজার, এমনকি এক লক্ষ টাকা পর্যন্ত অর্থ দাবি করেন। তিনি বলেন, টাকা না দিলে সেবা প্রার্থীদের নানা ধরনের ভয়ভীতি ও হুমকির মুখে পড়তে হয়।

এ সময় আরো বক্তব্য রাখেন মো. মজিবর রহমান, মো. ইউসুফ ও মো. আলাউদ্দিন। 

তারা বলেন, দীর্ঘদিন ধরে নায়েব ফরহাদ আলীর দৌরাত্ম্যের কারণে সাধারণ মানুষ ভূমি অফিসে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন। স্থানীয়রা অভিযোগ করেন, ভূমি অফিস কার্যত ঘুষের আখড়ায় পরিণত হয়েছে।

নাগরপুর উপজেলার ভূমি কর্মকর্তা দীপ ভৌমিক জানান, আমরা ইতোমধ্যে অভিযোগের তদন্ত সম্পন্ন করেছি। তদন্ত রিপোর্ট জেলা প্রশাসক (ডিসি) অফিসে জমা দেওয়া হবে। ডিসি অফিস থেকে আইনগতভাবে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানববন্ধনে উপস্থিত বক্তারা দুর্নীতির সাথে জড়িত নায়েবকে দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস

1

কৃষকের ছদ্মবেশে গ্রেপ্তার ডাকাতি মামলার আসামি

2

গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে নামছে ১১ দল, দীর্ঘমেয়াদি কর্মস

3

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন নামে আলোচনায় রনি

4

শিশু মমতা হত্যার বিচার দাবিতে স্বজন ও এলাকাবাসীর মানববন্ধন ও

5

খুলনার লতা ব্রিজ এলাকায় যুবককে গুলি করে পালাল দুর্বৃত্তরা

6

জাতীয় ঐকমত্য কমিশনের ব্যয় নিয়ে তোলা অভিযোগ ভিত্তিহীন: কমিশনে

7

সমাজসেবায় নতুন অঙ্গীকার লায়ন্স ফাউন্ডেশনের ৪৯তম সাধারণ সভা

8

মতলবে বেড়িবাঁধ প্রকল্পে অনিয়মের অভিযোগ: মানহীন স্ল্যাব, তদার

9

চট্টগ্রামে দুদকের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর ক

10

বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার

11

জাতিসংঘের জুলাই গণহত্যার প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে

12

কাজের মান নিয়ে বিরোধে প্রকৌশলীকে ধাওয়া

13

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

14

প্রথমবারের মতো দুদকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির

15

উদ্ধার ৩ জেলে, অস্ত্র-গুলিসহ দুই বনদস্যু আটক

16

হেনরির আলাদিনের চেরাগ!

17

নাফিজ সরাফাতের সম্পদের উৎস কোথায়? হাজার কোটি টাকার সাম্রাজ্য

18

গোপন মুহূর্তের ছবি ফাঁস হলে সেটা গোপনীয়তা

19

১৫২ কোটি টাকার রাজস্ব ক্ষতির অভিযোগে,কাস্টমস কমিশনারের বিরুদ

20