অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

কুমিল্লার পদুয়ার বাজারে ইউটার্ন বন্ধ ঘোষণা

শনিবার সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা পদুয়ার বাজার পল্লী বিদ্যুৎ সমিতির সামনের ইউটার্নটি পরিদর্শন করেনকুমিল্লার পদুয়ার বাজার ইউটার্নে শুক্রবার সিমেন্টবোঝাই লরির চাপায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় ইউটার্নটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

আজ শনিবার সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা পদুয়ার বাজার পল্লী বিদ্যুৎ সমিতির সামনের ইউটার্নটি পরিদর্শন করেন এ সময় তারা সিদ্ধান্ত জানানবলেন, সদর দক্ষিণ উপজেলার দয়াপুর ইউটার্ন থেকে সব ধরনের যানবাহন ঘুরে আসবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত

স্থানীয়রা জানান, হোটেল নূরজাহান থেকে খাবার খেয়ে বিভিন্ন পরিবহনের চালকরা প্রায়শই উল্টো পথে এসে ইউটার্ন ব্যবহার করে যা দুর্ঘটনার অন্যতম কারণচলতি বছরের প্রথম আট মাসে ওই এলাকায় অন্তত ১৭টি দুর্ঘটনা ঘটেছেএতে ২০ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন

সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আদনান বিন হাসান বলেন, পদুয়ার বাজারে ইউলুপ নির্মাণ কাজ চলমান রয়েছেবর্তমানে কাজের ২৫ শতাংশ শেষ হয়েছে২০২৭ সালের মধ্যে কাজ শেষ হলে ঝুঁকিপূর্ণ ইউটার্ন ব্যবহার না করেই যানবাহন চলাচল সম্ভব হবে, যা দুর্ঘটনা কমাবে

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক (এসআই) মো. আনিসুর রহমান জানান, শুক্রবার দুপুরে লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারে চাপা দেয়এতে একই পরিবারের চারজন নিহত হনএ ঘটনায় নিহত ওমর আলীর ভাই আবুল কালাম সদর দক্ষিণ থানায় হানিফ পরিবহন ও লরির অজ্ঞাতচালকদের বিরুদ্ধে মামলা করেন 

দুর্ঘটনায় নিহতরা হলেন, ওমর আলী, তার স্ত্রী নূরজাহান বেগম, বড় ছেলে আবুল হাসেম ও ছোট ছেলে আবুল কাশেম মামুনমরদেহ শুক্রবার রাত ১১টায় বরুড়ার হোসেনপুর বেপারী বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয় 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ওয়াই-ফাই বন্ধ রাখলে মানসিক চাপ কমে? কী বলছেন চিকিৎসকরা

1

আস্থার সংকটে গ্রাহকরা ‘ওবিই’ ইকবাল আবার এনআরবি’র চেয়ারম্যান

2

পুরান ঢাকায় টার্গেট কিলিং — ফের জেগে উঠছে আন্ডারওয়ার্ল্ডের প

3

৫০ লাখ ঘুষচেষ্টা: কর্মকর্তার তিরস্কার

4

রাজউকের আরবান রেজিলিয়েন্স প্রকল্প দুর্নীতি, অকার্যকর যন্ত্রপ

5

কোম্পানীগঞ্জ ও কবিরহাটে অসহায়দের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশ

6

রাতে পেট্রোল-অকটেন বিক্রি বন্ধের প্রস্তাব পাম্প মালিকদের

7

বটিয়াঘাটা বিআরডিবি অফিসে অর্থ লুটপাট ও অনিয়মের অভিযোগ, তদন্ত

8

টেকনাফে ‘মানব পাচারের আস্তানা’ থেকে নারী-শিশুসহ ৭ জন উদ্ধার

9

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

10

এক নজরে দেখুন ডাকসু নির্বাচনের সব প্যানেল ও প্রার্থীর নাম

11

পঞ্চগড়ে দুদকের গণশুনানি আগামীকাল

12

চট্টগ্রামে গ্রাহকের টাকা আত্মসাৎ মামলায় ব্যাংক ম্যানেজারসহ ৩

13

বগুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

14

খুলনায় ডিপোর ভেতর ট্যাংকলরি থেকে অকটেন চুরি, পাঁচজন আটক ও জর

15

গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে নামছে ১১ দল, দীর্ঘমেয়াদি কর্মস

16

নোয়াখালী বিভাগের দাবিতে কোম্পানীগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ ও র

17

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

18

বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত

19

গাইবান্ধায় এসপি ও ওসির বিরুদ্ধে এসআইয়ের স্ত্রীর মামলা: “চাপ,

20