অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

ফজর নামাজের সময় মসজিদে নারকীয় তাণ্ডব, নিহত ২৭

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজর নামাজের সময় সশস্ত্র ডাকাতদের হামলায় কমপক্ষে ২৭ মুসল্লি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। একজন গ্রামপ্রধান এবং একজন হাসপাতালের কর্মকর্তা আলজাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মালুমফাশি স্থানীয় সরকার এলাকার উঙ্গুওয়ান মানতাউয়ের প্রত্যন্ত সম্প্রদায়ে গ্রিনিচ মান্টাউতে মঙ্গলবার ভোর ৪টার দিকে মসজিদের ভেতরে বন্দুকধারীরা গুলি চালায়। এতে নামাজ পড়তে জড়ো হওয়া মুসল্লিরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। পলায়নরত মানুষদের লক্ষ্য করেও গুলি ছোড়ে তারা।

তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে নাইজেরিয়ার উত্তর-পশ্চিম এবং উত্তর-মধ্য অঞ্চলে এ ধরনের হামলা সাধারণ হয়ে উঠেছে। স্থানীয় পশুপালক এবং কৃষকরা প্রায়ই জমি এবং পানির সীমিত প্রবেশাধিকার নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সাধারণ মানুষের ওপর গুলির ঘটনা এর আগেও সেখানে ঘটেছে।

জুন মাসে উত্তর-মধ্য নাইজেরিয়ায় এক হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সরকারকে বেনু রাজ্যে প্রায় প্রতিদিনের রক্তপাত বন্ধ করার আহ্বান জানিয়েছে। অ্যামনেস্টির মতে, বেনু রাজ্যের ইয়েলওয়াটায় সন্ত্রাসীরা বেশ সক্রিয়।

সাম্প্রতিক বছরগুলোতে দীর্ঘস্থায়ী সংঘাত আরও মারাত্মক হয়ে ওঠে। কর্তৃপক্ষ ও বিশ্লেষকরা সতর্ক করে জানিয়েছে, আরও বেশি পশুপালক অস্ত্র তুলে নিচ্ছে। ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

রাজ্যের কমিশনার নাসির মুয়াজু বলেন, মঙ্গলবারের রক্তপাতের পর আরও আক্রমণ রোধ করতে উঙ্গুয়ান মানতাউ এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের পিএস থেকে ডিএমডি হওয়া আকিজ উদ্দিন

1

আপেল হয়ো না’ জয়া আহসানের নতুন ফ্যাশন অভিব্যক্তিতে নেটদুনিয

2

মামদানির জয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি : ট্রাম্প

3

যাত্রী হয়রানি ও অনিয়মের অভিযোগে বিআরটিসি ম্যানেজারকে সরানোর

4

বিজিবির পৃথক অভিযানে লালমনিরহাট সীমান্তে গাঁজা জব্দ

5

রাজশাহীর গোদাগাড়ীতে ৩১ দফা লিফলেট বিতরণ

6

নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তিতে কাজ করছেন চট্টগ

7

মোংলায় পিস অর্গানাইজেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

8

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

9

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: অতীত ভেঙে নতুন রেকর্ড

10

সোশ্যাল মিডিয়ায় জুয়া: তরুণ প্রজন্মের নীরব শিকার

11

ঢাকায় একাধিক ফ্ল্যাট, গাজীপুরে প্লট: রাজউক কর্মকর্তার সম্পদে

12

৫ দফায় প্রকল্প কাজ বর্ধিত করেও শেষ হয়নি কুলাউড়া শাহবাজপুর রে

13

ট্রাফিক আইন ভঙ্গ, রাজধানীতে ডিএমপি’র অভিযানে ২ হাজারের বেশি

14

সচিব থেকে প্রকৌশলী—ওয়াসায় ক্ষমতার অন্ধকার বৃত্তে কোটি টাকার

15

খুলনা ১২ নং ওয়ার্ড ছাত্রদলের কমিটি গঠন

16

বিএনপি শুক্রবার থেকে বিক্রি করবে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন

17

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

18

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির ভ্যাট গোয়েন্দার অভিযান

19

টেকনাফ থেকে ইয়াবাসহ মাদক পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড

20