স্টাফ রিপোর্ট
প্রকাশ : Aug 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

পুলিশের ওপর হামলা করে আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

 জামালপুরের মাদারগঞ্জে সরকারী কাজে বাধা ও পুলিশের ওপর হামলা করে কুখ্যাত ইয়াবা ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে চর পাকেরদহ ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।  তিনি চর পাকেরদহ ইউনিয়নের চর পাকেরদহ পশ্চিম পাড়া এলাকার আলহাজ নুরুল ইসলাম এর ছেলে।  মঙ্গলবার(১৯ আগস্ট) সকাল ১০ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ।  

জানা যায়,  , ১ নং চর পাকেরদহ ইউনিয়নের চর পাকের দহ গ্রামের কালু মন্ডলের ছেলে কুখ্যাত মাদক ও ইয়াবা ব্যবসায়ী নাছির @ চিকু (২৫) দীর্ঘদিন ধরে রাজনৈতিক নেতাদের ছায়া নিয়ে অবাধে এলাকায় ইয়াবাসহ মাদকের ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ পিচ ইয়াবা সহ গত শনিবার রাত পৌনে ১০ টায় পশ্চিম চর পাকেরদহ গ্রামের বাংলা বাজার এলাকায় আসলে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ এর নেতৃত্বে পুলিশের ওপর হামলা করে আসামী ছিনিয়ে নেওয়া হয়।  হামলায় এএসআই মুজিবুর রহমান, এএসআই নাইমুর রহমান আহত হয়ে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে। পরে রাতেই এসআই হাসিব আল মাহফুজ থানায় গিয়ে বলপুর্বক সরকারী কাজে বাধা দান ও পুলিশে আঘাত করার অপরাধে ১৮৬০ পেনাল কোডের ১৪৩/৩৪১/৩৫৩/৩৩২ /১৮৬ /৩৪ ধারায় ৮ জন এজাহার নামীয় ও ৬০/৭০ অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।   মামলা দায়েরের পরেই পুলিশ রাতভর অভিযান করে ১ নং চর পাকেরদহ ইউনিয়নের পশ্চিম চর পাকের দহ গ্রামের দুদু মন্ডলের ছেলে মো: আজিজুল হক@ বাবু (৩২), ইদু মন্ডলের ছেলে মো: রাসেল(৩৪), আসাদ মন্ডলের ছেলে স্বপন (২৮), মরহুম কছর মন্ডলের ছেলে সুজা মন্ডল(৫৫) কে গ্রেফতার করে ১৭ আগস্ট আদালতে প্রেরণ করেন। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে  মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান,পুলিশ তল্লাশী করে ৩৩ পিচ ইয়াবা সহ ব্যবসায়ী নাছির @ চিকুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় বাংলা বাজার এলাকায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ পুলিশকে বাধা দিয়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দিতে বলে।  পরে থানার পুলিশ সদস্যরা তার কথা রাজি না থাকায় তার নেতৃত্বে পুলিশের ওপর হামলা করে ধস্তাধস্তি করে আসামী ছিনিয়ে নিয়ে যায়।  তিনি আরো জানান,  আমরা ভিডিও ফুটেজ দেখে দেখে পুলিশের ওপর হামলার ঘটনায় মুল আসামীদের চিহ্নিত করে গ্রেফতার করার জন্য অভিযান করতেছি।  পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের পর থেকেই মোট ৫ জনকে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।  পাশাপাশি অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতীপাড়ায় আওয়ামী লীগ কর্মীর দখলে রামপাড়া জামে মসজিদের জমি!

1

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন

2

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

3

চলন্ত বাসে মারধর ও হত্যার হুমকি: যাত্রীদের নিরাপত্তা প্রশ্নব

4

হিউম্যান এইড কক্সবাজার জেলা শাখা অনুমোদন

5

সাতক্ষীরায় সুদের টাকা নিয়ে সংঘর্ষ, নিহত ১

6

বাংলাদেশ মাঠপ্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির পূর্ণা

7

সুনামগঞ্জে সাবেক তহসিলদারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

8

সবার আগে বাংলাদেশ” নীতি বাস্তবায়নে কূটনৈতিক পরিসর সম্প্রসারণ

9

ডিএনএ আবিষ্কারক নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই

10

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের পরও অশান্ত পরিবেশ, শিক্ষার

11

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

12

সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

13

শেষ সময়ে যা পাই লুটেপুটে খাই” এলজিইডিতে ২০ কোটি টাকার ঘুষ বা

14

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের টেন্ডারবাজি :

15

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ঢাকা আগমন

16

যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর

17

গাজীপুরে আবাসিক হোটেল অভিযানে আটক ১৩

18

পুরান ঢাকায় টার্গেট কিলিং — ফের জেগে উঠছে আন্ডারওয়ার্ল্ডের প

19

সুনামগঞ্জ-৪ আসনে আলোচনায় বিএনপির হোসেন পাঠান বাচ্চু

20