পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের
ইসলামপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মেহেদী মাসুদ পাভেল (৩৫) নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন। শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে এঘটনা ঘটে। নিহত পাভেল ইসলামপুর গ্রামের মৃত মুসলেম মাস্টারের ছেলে। আহত সজিব মোল্লা ওরফে ইমরান (২৪) একই এলাকার আব্দুর সবুর মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর গ্রামে মাদক ব্যবসা ও পূর্ব বিরোধের জেরে
প্রতিপক্ষরা এ হামলা চালায়। পূর্ব বিরোধের জেরে এ
ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা
মন্তব্য করুন