অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচিত সরকারই সংকট সমাধানের পথ . মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতা করেনবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংকট সমাধানের পথ হলো নির্বাচিত জনপ্রতিনিধিত্বের সরকার

  বলেন, ‘দেশে বিরাজমান সকল সমস্যার সমাধানের পথ আমরা নিজেরাই তৈরি করতে পারিতবে এটা আমাদের ব্যবস্থার ওপর নির্ভর করবেআমরা যদি একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে পারি, একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পার্লামেন্ট গঠন করতে পারি, তাহলে সেখানে জনগণের কাছে জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা তৈরি করতে পারব

 মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন অপর্ণা আলোক সংঘনামে একটি সংগঠনের উদ্যোগে সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিতশীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে, স্বাস্থ্য শেষ হয়ে গেছে, এগুলোকে আবার নতুন করে গড়ে তোলার জন্য তো মানুষ লাগবেসেই  মানুষগুলো তো তৈরি করতে হবেদুর্ভাগ্যজনকভাবে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আপনি সচিবালয়ে যাবেন, সেখানে গেলে দেখবেন, যে আমলারা বসে আছেন, তারাই সবকিছু নির্ধারণ করেন

তিনি বলেন, ‘আমাদের উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন, এখন অনেক ক্ষেত্রেই তারা অসহায়তারপরও আমরা আশা করি যে, উপদেষ্টারা এতদিন যে চেষ্টা করেছেন, সে চেষ্টাটা নিয়ে, যারা বিভিন্ন সংস্কার কমিশনে আছেন, তারাসহ আমরা সকলে মিলে একটা শুরু করতে পারি, যে শুরুটা দিয়ে আমরা ভবিষ্যতে বাংলাদেশকে বৈষম্যহীন একটি দেশের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব

 বিএনপি মহাসচিব বলেন, ‘দেখুন, সেই গ্রামের একজন স্কুল শিক্ষক তার সমস্যার সমাধান করতে হলে তাকে ঢাকায় আসতে হয়কেনো? যেটার প্রয়োজন নাই, সেটা জেলাতেই যথেষ্টকিন্তু ওই যে ব্যবস্থাওই ব্যবস্থা যদি কেন্দ্রে না আসে, তাহলে ঘুষটা আসবে কোথায় থেকে?  এটাই বাস্তবতা, শুনতে খারাপ লাগবে, কিন্তু সেটাই সত্য

তিনি বলেন, কল্যাণমূলক রাষ্ট্রে যেতে হলে এমন ব্যবস্থার মধ্যে যেতে হবে, যে ব্যবস্থায় নির্বাচিত প্রতিনিধিরা জনগণের অন্তত যে ন্যায়বিচার, সেই বিচারটা নিশ্চিত করবেন

মির্জা ফখরুল বলেন, ‘আসলে কাঠামোটা সংস্কার দরকারআগে কাঠামোটাকে বদলাতে হবে এবং সেই কাঠামোতে এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করতে হবে

তিনি বলেন, আমাদের এই সিস্টেমটাকেই পরিবর্তন করতে হবেবিচ্ছিন্নভাবে কোনো কিছু হবে না, জোড়াতালি দিয়েও কিছু হবে নাএকটা সুনির্দিষ্ট উদ্দেশ্য, লক্ষ্য, চিন্তাভাবনা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে

মির্জা ফখরুল বলেন, এই গণঅভ্যুত্থানের পর যখনই আমরা নতুন করে রাষ্ট্র কাঠামো পরিবর্তন সংস্কার শুরু করেছি, তখনই তো বিবাদ শুরু করেছি তর্ক-বিতর্ক শুরু করেছিভালো কথা, তর্ক বিতর্ক তো হবেই গণতন্ত্রে যেতে হলেকিন্তু এমন জায়গায় যাচ্ছি, মাঝে মাঝে যে জায়গায় গিয়ে হতাশা এসে যায়

তিনি বলেন, ‘আমি হতাশাবাদী কখনও ছিলাম না, আমি হতাশাবাদী হতেও চাই নাকিন্তু এটা তো সত্য কথা যে, হতাশ হতে হচ্ছেআমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই, আমি যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য একটা সুষ্ঠু ব্যবস্থা চাই, আমি যখন জনগণের যে বৈষম্য তা কমিয়ে আনতে চাই, তার আর্থিক বৈষম্য কমিয়ে আনতে চাই, তখন যদি দেখি যে, সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং মানুষের চিন্তাভাবনাগুলো ডাইভার্ট করার চেষ্টা করছে এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই

তিনি বলেন, ‘ আমরা যারা লড়াই করেছি, লড়াই করছি, করে চলেছি, আমাদের দায়িত্ব হবে যে, সত্যিকার অর্থেই জনগণের জন্য যেন আমরা কাজ করি, জনগণ কথাটা আমার কাছে খুব ভেগ মনে হয়কারণ কোন জনগণ? কারা?’

তিনি বলেন, ‘সেটা কি সালমান এফ রহমান, এস আলম নাকি আমাদের কলিম উদ্দিন-সলিম উদ্দিনওই জায়গাগুলোতে আমাদের আসতে হবে আলোচনা করতে হবেবাস্তবতার প্রেক্ষিতে চেয়ারম্যান সাহেবরা যে কথা বললেন, সাধারণ মানুষরা যে কথা বলছে, ওই রিক্সাওয়ালা ভাইরা, যারা প্রাণ দিয়েছে, তাদের কথাবার্তা শুনে, যখন জনপ্রতিনিধিরা সত্যিকার অর্থেই জনগণের সমস্যার সমাধান করার জন্য আন্তরিক হবেন, সততার সঙ্গে কাজ করবেন, তখনই হয়তোবা আমরা কিছুটা ভালো পথ দেখতে পারব

মির্জা ফখরুল বলেন, ‘সব কিছু নির্ভর করছে যারা ক্ষমতায় যাচ্ছে তারা কিভাবে সেই দেশটাকে পরিচালনা করছে? আওয়ামীলীগকে তো যেনোতেনোভাবে ভোট দিয়েছিলো ২০০৮ সালে, তাই না? সেই আওয়ামী লীগ গত ১৫ বছরে এই দেশকে সর্বশান্ত করে দিয়েছেএকেবারে বলা যায় যে বিধ্বস্ত করে দিয়েছে

তিনি বলেন, ‘সেই জায়গায় আপনি এক দেড় বছরে সব কিছু ঠিক করবেন এটা মনে করার কারণ নেইতবে কাজ শুরু করতে হবে, স্বচ্ছ ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে

মির্জা ফখরুল বলেন, ‘ আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে সবকিছুর ঊর্ধে উঠে অর্থাৎ দুর্নীতির উর্ধে উঠে আমাদের ভবিষ্যৎ তৈরি করার জন্য কাজ করতে হবেবাংলাদেশের মানুষ পারে, বাংলাদেশের মানুষ ৬৯ এ পেরেছে, বাংলাদেশের মানুষ ৭০ এ পেরেছে, বাংলাদেশের মানুষ ৭১ পেরেছেনা পারার কোন কারণ নেই'

তিনি বলেন, আর সবশেষে যেটা ২০২৪ সালে পেরেছে এটা তো অভাবনীয়, অসাধারণসেই ক্ষেত্রে আমার মনে হয় যে, আমরা পারবোআমাদেরকে সামনের দিকে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবেএখন আমাদের যে সুযোগটা এসেছে, তাকে যদি কাজে লাগাতে পারি, কাছাকাছি নিয়ে যেতে পারি, তাহলে হয়তো আমাদের যে অভ্যুত্থান হলো, সেই অভ্যূত্থানের কিছুটা মূল্যায়িত হবে এবং ছেলেরা যে প্রাণ দিলো তারও কিছু মূল্যায়ন হবে

সংগঠনের প্রধান বীথিকা বিনতে হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এনডিএমের ববি হাজ্জাজ, সাবেক এমপি রেহানা আক্তার রানু, অর্থনীতিবিদ এম মাসরুর রিয়াজসহ স্থানীয় পর্যায়ের কয়েকজন নির্বাচিত প্রতিনিধি বক্তব্য রাখেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জের চরকাঁকড়ায় ফখরুল ইসলামের সমর্থনে বিএনপির উঠা

1

কক্সবাজার রেজিস্ট্রি অফিসে অনিয়ম–দুর্নীতির অভিযোগে প্রধান সহ

2

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১

3

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

4

ইরাকে নির্বাচনের পর কী হতে পারে ?

5

অবসরে গিয়েও রেহাই নেই, পাঁচ সাবেক অতিরিক্ত সচিবের বিরুদ্ধে দ

6

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ট্রাস্টিবোর্ড কেলেঙ্কারি:

7

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন স্বপন কুমার সরকার

8

ইইউ প্রতিনিধিদলের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

9

ব্যাপক বিক্ষোভের পর ইন্দোনেশিয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার

10

১৬ বছর প্রবাস শেষে আশ্রয়হীন জসিম উদ্দিন

11

সায়েদাবাদ ও গুলিস্তানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১০০ বাস কাউন্টার

12

জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান

13

কৃষকের ছদ্মবেশে গ্রেপ্তার ডাকাতি মামলার আসামি

14

মোহনপুরে প্রকাশ্যে মাদক কারবার

15

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

16

সুন্দরবন থেকে গুলিসহ তিনটি বন্দুক উদ্ধার

17

বিদেশের বাংলাদেশি সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরান

18

সৌন্দর্য নষ্ট করবে, তাদের বিরুদ্ধে বাণিজ্যিক রেট অনুযায়ী জরি

19

এনবিআরে নতুন সিন্ডিকেট,সদস্য মোয়াজ্জেম হোসেন।

20