অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

টঙ্গীতে তুলার গোডাউনে আগুন

জেলার টঙ্গীতে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আজ শনিবার বেলা পৌনে ১১ টার দিকে টঙ্গী পশ্চিম থানার মিলগেইট এলাকার মুন্নু মিলের ভেতরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, তুলা দাহ্য পদার্থ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। শেষ মুহূর্তে পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বাবুল মিয়া বাসসকে জানান, বেলা ১১টা ৪৫ মিনিটে তুলার গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১১টা ৪৯ মিনিটে ঘটনাস্থলে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর উত্তরা ও গাজীপুর থেকে আরও চারটিসহ মোট তিনটি স্টেশনের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে ১১টার দিকে প্রথমে আব্দুল মান্নান মিয়ার তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের বাবুল মিয়া, আব্দুস সাত্তার চৌধুরী, শহীদুল ইসলাম, শাহীন, সাত্তার চৌধুরী এবং জহিরুল ইসলামের মালিকানাধীন গুদামগুলোতে। 

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিটি গুদামে লাখ লাখ টাকার তুলা মজুত ছিল। আগুনে সব পুড়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে কুশারিয়া উচ্চ বিদ্যালয় খেলায় অংশ না নেওয়ায় ক্ষুব্ধ

1

দুদকের তলব, বিনিয়োগকারীদের বিক্ষোভ: চাপে বিএসইসি চেয়ারম্যান

2

গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করে আলোচনায় সিরাজগঞ্জের ব্যবসায়

3

সাতক্ষীরায় সুদের টাকা নিয়ে সংঘর্ষ, নিহত ১

4

পিতার মানবিক আদর্শই আমার পথপ্রদর্শক ;সুচন্দার ছেলে তপু

5

দেশের তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় জন ডিআইজি পদে রদবদল

6

জয়পুরহাটে দূর্গাপূজা ঘিরে নিরাপত্তা: পুলিশ সুপারের সঙ্গে সাং

7

কিউট ১ম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগে লিটল স্টার ক্লাব চ্যাম্পি

8

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের পরও অশান্ত পরিবেশ, শিক্ষার

9

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

10

কোম্পানীগঞ্জের চরকাঁকড়ায় ফখরুল ইসলামের সমর্থনে বিএনপির উঠা

11

মাগুরা হাসপাতাল সুপারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ

12

শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামায়াত আমির

13

সুন্দরবনের দস্যুদের দমনে ফের যৌথবাহিনীর অভিযান শুরু

14

আনোয়ারের হাতে জিম্মি ‘সমগ্র বাংলাদেশে নিরাপদ পানি সরবরাহ’ প

15

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে ৫২ পাসপোর্টসহ মানবপাচারকারী আ

16

মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে ‘সার্বভৌমত্বের’ প্রতি সম্মান জা

17

চাঁদাবাজির অভিযোগে জিজ্ঞাসাবাদের পর এমপিপুত্র সজীবকে পরিবারে

18

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম কমল ৪

19

তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ নোয়াখালী-৫ বিএনপি

20