অনলাইন ডেস্ক
প্রকাশ : Jan 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

পূর্বাচলে জিন্দাপার্ক সংলগ্ন স্থানীয় আদিবাসীদের সাথে রাজউক চেয়ারম্যানের মতবিনিময়


বিশেষ প্রতিনিধি 
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর আওতাধীন পূর্বাচলের জিন্দাপার্কে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম এর সভাপতিত্বে জিন্দাপার্ক এর ব্যবস্থাপনা বিষয়ে জিন্দাপার্ক সংলগ্ন স্থানীয় আদিবাসী সাথে দিনব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 মতবিনিময় সভায় রাজউক চেয়ারম্যান এলাকাবাসীর মতামত গ্রহণ করেন, তাদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন এবং অত্র এলাকায় রাজউক এর ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরেন। এসময় এলাকাবাসীগণ রাজউক চেয়ারম্যানের এই পরিদর্শনকে সাধুবাদ জানান এবং অত্র এলাকা সহ পূর্বাচলের সার্বিক উন্নয়নে রাজউক এর কর্মকাণ্ডের প্রশংসা করেন। এছাড়াও রাজউক চেয়ারম্যান সহ রাজউক এর পরিদর্শক দল জিন্দা পার্কের অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।


 নির্মাণাধীন স্থাপনা সমূহের নির্মান কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন এবং একজন দক্ষ পুরকৌশলী হিসেবে নির্মাণ কার্যক্রমের ত্রুটি সমূহ নির্মাণ কাজ সংশ্লিষ্ট ব্যক্তিদের বুঝিয়ে দেন। একইসাথে ভবনের গুনগত মান নিশ্চিতকরণে হাতেকলমে সঠিকভাবে তার নির্দেশনা প্রদান করেন। 

এসময় রাজউক চেয়ারম্যান বলেন "জিন্দাপার্কের মতো একটি দর্শনার্থীবান্ধব স্থানে নির্মিত ভবনসমূহ নির্মাণকালে পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিতকরণ অতীব জরুরী। প্রয়োজনে রাজউক এবং পূর্ত মন্ত্রণালয় থেকে বিশেষজ্ঞ দল সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও দিকনির্দেশনা প্রদান করবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রাজউক এর সদস্য (এস্টেট ও ভূমি), সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ), সদস্য (উন্নয়ন), প্রধান প্রকৌশলী, প্রধান নগর স্থপতি, রাজউক এর পরিচালক পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ সহ রাজউক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বুড়িচংয়ে ৬০ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

1

মান্দায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন

2

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ

3

কুমিল্লায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৪৫ জন গ্রেপ্তার

4

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৬০০ পিছ ইয়াবাসহ ব

5

মমতার ৩৫ মন্ত্রীর ২২ জনেরই নিজ আসনে পরাজয়

6

আয়ের উৎস নেই, তবু ৫ তলা বাড়ি: ওয়াসা গাড়ি চালক তাজুল ইসলাম

7

মেহেরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

8

যাত্রী হয়রানি ও অনিয়মের অভিযোগে বিআরটিসি ম্যানেজারকে সরানোর

9

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

10

কাজাখস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে কূটনৈতিক মিশন স্থাপনে একম

11

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস

12

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

13

দক্ষিণখানে রাজউকের মোবাইল কোর্ট: ৭ ভবনে অভিযান, ছয়টির বিদ্যু

14

সমাজসেবায় নতুন অঙ্গীকার লায়ন্স ফাউন্ডেশনের ৪৯তম সাধারণ সভা

15

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা জব্দ, মালিক পলাতক

16

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম ডিজির সাক্ষাৎ, রূপপুর প্রকল্পে স

17

রোহিঙ্গা সংকটে ইউনূস-অ্যান্ড্রুজ বৈঠক

18

নওগাঁর আত্রাইয়ে সড়ক ও গাইডওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ

19

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

20