অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

 জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে সমাবেশ ও শোভাযাত্রা করেছে বিএনপি।

আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিবসটি পালন উপলক্ষে মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় জেলা ও মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে নানা স্লোগান মিছিল দিয়ে সভাস্থলে এসে উপস্থিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল সদর ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

তিনি তার বক্তব্যে বলেন, দেশের জনগণ ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশে আবারো বিপ্লব সৃষ্টি হবে। এখন ঐক্যের সময়। সবাইকে মাঠে থাকতে হবে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

এসময় তিনি নেতাকর্মীদের বাঙালির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান। সমাবেশে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করার প্রত্যাশা জানিয়েছেন নেতাকর্মীরা।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চান, আবু নাছের মুহাম্মদ রহমতুল্লাহ, কেন্দ্রীয় সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওণাকুল ইসলাম টিপু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন, সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাসসহ বিএনপিও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে নগরীর প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে বান্দ রোডে গিয়ে শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ২৩২ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, তাল

1

আরো ১৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ই

2

বগুড়া-৬ উপনির্বাচন: বিএনপির রেজাউল করিম বাদশার বড় জয়

3

মোংলায় পিস অর্গানাইজেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

4

ট্রান্সকমের সিমিন রহমানের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ তদন্ত

5

চট্টগ্রামে গ্রাহকের টাকা আত্মসাৎ মামলায় ব্যাংক ম্যানেজারসহ ৩

6

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

7

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু দুলাভাই বাহিনীর সহযোগী আটক

8

বিএনপি জনগণের রক্তের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

9

আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, রায়কে অব

10

গত দুইদিনে ৩৭০৫ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ

11

ইরান যুদ্ধের প্রভাবে আরব আমিরাতের শেয়ারবাজারে বড় ধস

12

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই

13

পয়লা বৈশাখ ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই : ডিএমপি কমিশনার

14

খুলনায় অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেফতার, উদ্ধার মুক্তিপণ

15

রাজধানীর অবৈধ সীসাবার ব্যবসা!

16

ইউরোপে পোশাক রপ্তানিতে ভাটা

17

পাঠ্যপুস্তক ক্রয় প্রক্রিয়ার সময়সীমা হ্রাসের প্রস্তাব অনুমোদন

18

কুমিল্লায় ১১৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, নগদ ৩ লাখ ৩১

19

সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

20