অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

‘লর্ড অব দ্য রিংস’ থেকে রোহিঙ্গা ক্যাম্প পর্যন্ত— মানবতার বার্তা নিয়ে অরল্যান্ডো ব্লুম বাংলাদেশে

হলিউডের জনপ্রিয় সিনেমা ‘লর্ড অব দ্য রিংসে’র অভিনেতা অরল্যান্ডো ব্লুম এখন বাংলাদেশে। মূলত ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে চার দিনের সফরে ঢাকায় এসেছেন তিনিফেইসবুক পেইজের এক বিজ্ঞপ্তিতে ইউনিসেফ তথ্যটি নিশ্চিত করেছ ,এছাড়া ব্লুম নিজেও তার এ সফরের কথা ও ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

এদিকে জানা যায়, বাংলাদেশে আসার পর ইতোমধ্যে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তিনি। এ সময় রোহিঙ্গা ক্যাম্পের শিশুদের শিক্ষা কার্যক্রমের খোঁজখবর নেন ব্লুম। পাশাপাশি শিশুদের সঙ্গে সময়ও কাটান। 

ব্লুমকে উদ্ধৃত করে ফেইসবুকে ইউনিসেফ লিখেছে, ‘আমি আট বছরের বেশি সময় পর ফের বাংলাদেশে এসেছি। এবার আমি কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থীশিবিরে এসেছি। এখানে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী থাকে, যাদের অর্ধেকের বেশি শিশু।

রোহিঙ্গা শিশু, তরুণের পাশাপাশি কমিউনিটি কর্মী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। রোহিঙ্গা শিশুরা পড়াশোনা করে নিজেদের ভবিষ্যৎ গড়তে চায়। কিন্তু তহবিল কমে যাওয়ার কারণে তাদের শিক্ষা হুমকির মুখে পড়েছে।”

তিনি আরো লিখেছেন, ‘আমি যে দুই শিশুর সঙ্গে কথা বলেছি, তাদের মধ্যে একজন ১৪ বছর বয়সী আজিজ আমাকে বলেছে, সে প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখে। এবং ড্রোনের মাধ্যমে সারা বিশ্বকে রোহিঙ্গাদের পরিস্থিতি দেখাতে চায়।

আর ১৫ বছর বয়সী হুসনা, যে তার মত শিশুদের সাহায্য করার জন্য একজন ডাক্তার হতে চায়। তারা ইউনিসেফ সমর্থিত একটি স্কুলে পড়ে এবং চায় তাদের লেখাপড়া তাদের সম্প্রদায়ের ভবিষ্যতের জন্য অবদান রাখুক। স্কুল এই শিশুদের কেবল লেখাপড়ার শেখার সুযোগই তৈরি করে না বরং শোষণ, বাল্যবিবাহ, পাচার এবং সশস্ত্রগোষ্ঠী থেকে দূরে একটি নিরাপদ জায়গাও দেয়।’

২০০৯ সাল থেকে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন ব্লুম। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে তিনি বিভিন্ন সময় কাজ করেছেন।

‘ব্ল্যাক হক ডাউন’, ‘ট্রয়’, ‘কিংডম অব হ্যাভেন’, ‘থ্রি মাসকেটিয়ার্স’, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ও ‘দ্য হবিট’সহ বহু জনপ্রিয় সিনেমায় তিনি দক্ষ অভিনয় করে জায়গা করে নিয়েছেন দর্শকের হৃদয়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় ভারতীয় ওষুধ ও ফেন্সিডিল জব্দ করেছে কোস্ট গার্ড

1

দেশজুড়ে ৩৬ ভুয়া সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও জ

2

মহাস্থান হাটে সবজির দাম স্থিতিশীল, সরবরাহ ভালো

3

মোংলায় পিস অর্গানাইজেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

4

সিলেটে ফৌজদারি মামলা নিষ্পত্তির হার ৮২ শতাংশ, দেওয়ানির ১০৫ শ

5

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে শীর্ষ পদে নিরঙ্কুশ জয়

6

কমিশন ছাড়া কাজ হয় না, নির্বাহী প্রকৌশলী আশরাফুল!

7

ময়মনসিংহে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, ১৯ আসামি কারাগারে

8

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে রিজভী

9

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় তিন মামলা, আসামি হাজারের বেশি

10

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আর কোনো পরিকল্পনা ইরানের নেই বল

11

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

12

গুলশানে বিদেশি নারীর মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, কারণ অনিশ

13

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

14

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে

15

সুন্দরবনের দস্যুদের দমনে ফের যৌথবাহিনীর অভিযান শুরু

16

খুলনা সিটি করপোরেশনে ৬০০ কোটি টাকার টেন্ডার বিতর্ক

17

সামনে পেলে তিন মিনিট থাপড়াব, কাকে বললেন পরীমণি

18

রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান: দালাল চক্রের

19

নির্বাচনের মুখে ভয়ংকর শুটারদের উত্থান

20