অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে ফৌজদারি মামলা নিষ্পত্তির হার ৮২ শতাংশ, দেওয়ানির ১০৫ শতাংশ

সিলেট জেলা ও দায়রা জজ আদালতে চলতি বছর ফৌজদারি মামলা নিষ্পত্তির হার ৮২ শতাংশ। আদালতে দেওয়ানি মামলা নিষ্পত্তির হার ১০৫ শতাংশ। 

গতকাল শনিবার সিলেটে জেলা ও দায়রা জজ আদালতে বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।

সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্ল্যাহ চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে সিলেটের বিচার বিভাগের বার্ষিক কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরা হয়। বিচার বিভাগের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা করে দেখা যায়, সিলেট জজশিপের দেওয়ানি আদালতে ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩ হাজার ৬২৩টি মামলা দায়ের হয়েছে। যার বিপরীতে ৩ হাজার ৭৭৫টি মামলা নিষ্পত্তি হয়েছে। দায়েরের তুলনায় নিষ্পত্তির হার ছিল ১০৫ শতাংশ।

অন্যদিকে ফৌজদারি আদালতে মোট ৩ হাজার ৪৭৫ টি মামলা দায়ের হয়, যার বিপরীতে ২ হাজার ৮৩২টি মামলা নিষ্পত্তি হয়েছে। এই ক্ষেত্রে দায়েরের তুলনায় নিষ্পত্তির হার ছিল ৮২ শতাংশ। ফৌজদারি মামলার সাজার হার ৬০ শতাংশ এবং খালাসের হার ৪০ শতাংশ।

এছাড়া সিলেট জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মোট ৫৪৪ টি বিরোধ নিষ্পত্তি হয়েছে। যার মধ্যে ১১২টি বিরোধের সফলভাবে মিমাংসাচুক্তি সম্পাদিত হয়েছে এবং মধ্যস্ততার মাধ্যমে আদায়কৃত অর্থের পরিমাণ ৬৭ লাখ ৯৩ হাজার ১২০ টাকা।

সম্মেলনে বক্তব্য দেন সিলেটের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ ন ম ইলিয়াছ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন, পাবলিক প্রসিকিউটর আশিক উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি সরওয়ার আহমেদ চৌধুরী আবদাল, জেলা লিগ্যাল এইড অফিসার বিশ্বেশ্বর সিংহ প্রমুখ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বাচলে জিন্দাপার্ক সংলগ্ন স্থানীয় আদিবাসীদের সাথে রাজউক

1

বাংলাদেশ বিমানের ১০টি চাকা চুরি!

2

ছাত্রী উর্মি নির্যাতনের ঘটনায় বিতর্কিত শিক্ষক আমিরুল ফের আল

3

টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে ৭ দিনের কর্মসূচি শুরু

4

ইরানে প্রাচীন বিজয়ের স্মৃতিস্তম্ভ উন্মোচন, সমসাময়িক শত্রুর প

5

রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ

6

‘স্বৈরাচারী মনোভাব এখন রাজনীতিতেও ঢুকে গেছে’ — আমীর খসরু

7

টিউলিপ রিজওয়ানা ও সরদার মোশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি

8

বোয়ালখালীতে মুজিব সৈনিক সরোয়ার গ্রেপ্তার

9

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

10

রাজধানীর অবৈধ সীসাবার ব্যবসা!

11

চট্টগ্রামে ব্যাংক খাতে সাড়ে ৭ হাজার কোটি টাকার জালিয়াতি

12

১২১টি রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন বাতিল

13

হরমুজ প্রণালিতে এক দিনে তিন পণ্যবাহী জাহাজে হামলা

14

জোকা বিল মৎস্য প্রকল্পে দুর্নীতির জাল, ৬২ লাখ টাকার আত্মসাতে

15

ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্

16

নারায়ণগঞ্জে গোপন বৈঠক থেকে মহিলা লীগ নেত্রীসহ ৩ জন গ্রেফতার

17

জয়পুরহাটে কৃষকদের দলীয় সভা অনুষ্ঠিত

18

ড্যাপ সংশোধনে ঐতিহাসিক গতি: রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলামে

19

কুমিল্লায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে সাবেক এমপির মেয়েসহ আহত-১০

20