অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

১২১টি রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন বাতিল

১২১টি রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন বাতিল
 নিজস্ব প্রতিবেদন 

বাংলাদেশে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন করা ১২১টি দলের আবেদন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) থেকে এসব দলকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো শুরু করেছে কমিশন।

ইসি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার প্রথম ধাপে ৬২টি দলকে আবেদন নামঞ্জুরের চিঠি দেওয়া হচ্ছে। বাকি ৫৯টি দল চিঠি পাবে আগামী সপ্তাহে। তবে সব চিঠিই আজকের তারিখে ইস্যু করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মাহবুব আলম শাহ্।

নির্বাচন কমিশনের তথ্যমতে, চলতি নিবন্ধন প্রক্রিয়ায় মোট ১৪৩টি দল আবেদন করে। কমিশনের প্রাথমিক যাচাইয়ে দেখা যায়, অধিকাংশ আবেদনেই তথ্য বা নথিপত্রে ঘাটতি রয়েছে। তাই সব দলকেই ঘাটতি পূরণের সুযোগ দিয়ে প্রথম দফায় চিঠি পাঠানো হয়।

পরবর্তীতে ৮৪টি দল ঘাটতি পূরণ করে পুনরায় আবেদন জমা দিলেও, যাচাই-বাছাই শেষে ১২১টি দল প্রাথমিক শর্ত পূরণে ব্যর্থ হয় বলে জানায় কমিশন। ফলে এসব দলের আবেদন বাতিল করা হয়েছে।

এদিকে, জাতীয় নাগরিক পার্টিসহ ২২টি দলের বিষয়ে মাঠপর্যায়ে তদন্ত কার্যক্রম চালাচ্ছে নির্বাচন কমিশন। তদন্ত শেষে তাদের আবেদন সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএডিসি অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি আ. ছাত্তার গা

1

১৫২ কোটি টাকার রাজস্ব ক্ষতির অভিযোগে,কাস্টমস কমিশনারের বিরুদ

2

৫৬২ কোটি টাকার সেচ প্রকল্পে ‘২০০ কোটি লুট’, তদন্তে ভয়াবহ অনি

3

ভারতীয় সেনাবাহিনীতে ভয়াবহ যৌন নির্যাতনের শিকার নারী সদস্যর

4

খুলনা বিএনপির তিন প্রবীণ নেতার ঐক্য, তৃণমূলে জাগরণ

5

মোংলায় পিস অর্গানাইজেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

6

মৃত ব্যক্তির ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

7

ধনবাড়ীতে গৃহবূধ’র মরদেহ উদ্ধার, স্বজনদের দাবী হত্যা!

8

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

9

টাকার বিনিময়ে তারকাদের ১৫ আগস্ট নিয়ে পোস্ট— অনুসন্ধানে যা জ

10

ঢাকা আব্দুল্লাহপুর থেকে টঙ্গী বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা

11

ভূরুঙ্গামারীতে সাবেক ছাত্রলীগ নেতা ও শিক্ষক নিয়ামুল আরিফ গ্র

12

গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে নামছে ১১ দল, দীর্ঘমেয়াদি কর্মস

13

নারায়ণগঞ্জ গণপূর্তে দুর্নীতির অভিযোগ: নির্বাহী প্রকৌশলী হারু

14

জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি জনি গ্রেপ্তার

15

মানিকগঞ্জে সিরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতর

16

মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডের

17

পিতার মানবিক আদর্শই আমার পথপ্রদর্শক ;সুচন্দার ছেলে তপু

18

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

19

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

20