অনলাইন ডেস্ক
প্রকাশ : Jan 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

আয়ের উৎস নেই, তবু ৫ তলা বাড়ি: ওয়াসা গাড়ি চালক তাজুল ইসলাম

উদয়ের পথে 

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম ওয়াসার বরখাস্তকৃত গাড়ি চালক মো. তাজুল ইসলাম এবং তার স্ত্রী খাইরুন্নেছা বেগমের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২২ জানুয়ারি (মঙ্গলবার) দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এর সহকারী পরিচালক মো. এমরান হোসেন চট্টগ্রাম আদালতে এ চার্জশিট দাখিল করেন। চার্জশিটে খাইরুন্নেছা বেগমের নামে জ্ঞাত আয়বহির্ভূত অর্ধকোটির বেশি টাকার সম্পদ অর্জনের তথ্য উঠে এসেছে।

দুদক সূত্র জানায়, ২০২২ সালের ৬ মার্চ একই কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম মোড়ল বাদী হয়ে তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে দুদক কর্মকর্তা মো. এমরান হোসেন দম্পতির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। যদিও মামলার এজাহারে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছিল ২৮ লাখ ৯২ হাজার ৬৫৯ টাকা।

আদালতসূত্রে জানা গেছে, মো. তাজুল ইসলাম চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি বায়েজিদ থানা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৮৯ সালে মাত্র দুই হাজার টাকা বেতনে চট্টগ্রাম ওয়াসায় চালকের সহকারী (হেলপার) হিসেবে তার চাকরিজীবন শুরু হয়।

দুদকের চার্জশিট অনুযায়ী, তাজুল ইসলামের স্ত্রীর নামে চট্টগ্রাম মহানগরীর রৌফাবাদ এলাকায় একটি পাঁচতলা ভবন রয়েছে। ২০০২ সালে জমি ক্রয়ের পর প্রায় ৩৯ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হলেও সম্পদ বিবরণীতে মাত্র ২৫ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ের তথ্য দেখানো হয়।

চার্জশিটে আরও বলা হয়, খাইরুন্নেছা বেগমের নামে পোল্ট্রি খামার ব্যবসার কথা উল্লেখ করা হলেও তদন্তে তার কোনো ব্যবসার অস্তিত্ব পাওয়া যায়নি। তিনি একজন গৃহিণী এবং তার কোনো বৈধ আয়ের উৎস নেই।
দুদকের পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) কাজী ছানোয়ার আহমেদ লাভলু জানান, সব মিলিয়ে খাইরুন্নেছা বেগমের নামে প্রায় ৬০ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে, যা স্বামী মো. তাজুল ইসলামের অবৈধ আয়ের মাধ্যমেই অর্জিত হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।

ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাজুল ইসলাম দীর্ঘদিন ধরে নিয়োগ-বাণিজ্য, তদবির, পদোন্নতি ও বদলিতে প্রভাব বিস্তার করে অবৈধভাবে অর্থ উপার্জন করেছেন। চাকরিজীবনের শুরু থেকেই এসব কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরবর্তীতে এসব অর্থ দিয়ে জমি ক্রয় ও ভবন নির্মাণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবসরে গিয়েও রেহাই নেই, পাঁচ সাবেক অতিরিক্ত সচিবের বিরুদ্ধে দ

1

প্রযুক্তি খাতে ৫১৮ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দ. কোরিয়ার

2

ঢাকা আব্দুল্লাহপুর থেকে টঙ্গী বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা

3

রাজনৈতিক ফায়দায় জঙ্গিবাদ শব্দের ব্যবহার ছিল’, দাবি স্বরাষ্ট্

4

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটির তারিখ পরিবর্তন

5

আইজিডব্লিউ রেট পরিবর্তন: বিটিআরসির সাবেক ৩ চেয়ারম্যানসহ ৬ কর

6

গণপূর্তে প্রভাবশালী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: প্

7

গুম হওয়া পরিবারের পাশে থাকবে বিএনপি: ফখরুল

8

সুনামগঞ্জে সাবেক তহসিলদারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

9

সাভারে সাংবাদিক মেহেদী হাসান মানিকের বিরুদ্ধে মিথ্যা মামলা

10

শ্রীপুরে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

11

পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ, সম্পাদক হায়দার

12

ভূমিকম্পের পর ঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়তে পারে যেভাবে

13

সংশোধনী ও দুঃখ প্রকাশ

14

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের

15

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

16

রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান: দালাল চক্রের

17

দুর্নীতির ছায়ায় এলজিইডি: প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়ার ব

18

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

19

বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

20