অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ও থাইল্যান্ডের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে নতুন রাষ্ট্রদূতের অঙ্গীকার

বাংলাদেশে নবনিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি বাস্তব সুফল বয়ে আনবে এমন দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও যোগাযোগ বাড়ানোর অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন ।

রাষ্ট্রদূত চিরাসাওয়াদি ঢাকায় দায়িত্ব নেওয়ার পর এক বার্তায় বাংলাদেশের গতিশীল অগ্রগতি ও জাতীয় স্বাতন্ত্র্যের গভীর প্রশংসা করে এ দেশকে ‘গৌরবময় ইতিহাস, প্রাণবন্ত সংস্কৃতি ও দৃঢ় মনোবলের এক উদীয়মান অর্থনীতি’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী এই দুই দেশের মধ্যে দৃঢ় অর্থনৈতিক সম্ভাবনা ও সাংস্কৃতিক ঘনিষ্ঠতার কারণে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব থাইল্যান্ডের জন্য দিন দিনই বাড়ছে।

তিনি উল্লেখ করেন, ‘বঙ্গোপসাগর এই দুই দেশের মধ্যে এক গুরুত্বপূর্ণ ভৌগোলিক সেতুবন্ধন তৈরি করেছে। এই সংযোগ বৃহত্তর আঞ্চলিক যোগাযোগের প্রবেশদ্বার হিসেবে কাজ করছে।’

দ্বিপাক্ষিক অগ্রগতির কথা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের সঙ্গে থাইল্যান্ডের বাণিজ্য ক্রমাগত বাড়ছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এখন থাইল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার।’

তিনি আরও বলেন, উভয় দেশরই রয়েছে অভিন্ন ‘সমাজ, আতিথেয়তা ও সহনশীলতার গভীর মূল্যবোধ’ যা পারস্পরিক বোঝাপড়াকে আরও গভীর করার একটি দৃঢ় ভিত্তি হিসেবে কাজ করছে।

বিমসটেক-এর সক্রিয় সদস্য হিসেবে উভয় দেশই কাজ করছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের আসন্ন সভাপতিত্বকালে থাইল্যান্ড যোগাযোগ, অর্থনৈতিক সংহতি ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ।

রাষ্ট্রদূত চিরাসাওয়াদি এর আগে ২০০০ থেকে ২০০১ সাল পর্যন্ত দক্ষিণ এশিয়ায় দায়িত্ব পালন করেছেন। সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ ও হৃদয়বান মানুষে পূর্ণ এই অঞ্চলে আবার ফিরে আসতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন বলেও জানান ।

চিরাসাওয়াদি থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব, সদিচ্ছা ও সহযোগিতা আগামী বছরগুলোতে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বটিয়াঘাটায় বিআরডিবি কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অনি

1

এস আলমের পিএস থেকে ডিএমডি হওয়া আকিজ উদ্দিন

2

বিদ্যুৎ সাশ্রয়: বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে ও টি-টো

3

ধানমন্ডির ৩০০ কোটি টাকার পরিত্যক্ত সম্পত্তি নিয়ে স্থিতাবস্থা

4

দুর্নীতির অভিযোগে ঢাকা উত্তর সিটির প্রধান প্রকৌশলী বরখাস্ত

5

যশোরে ক্লিনিক কেলেঙ্কারি: নন-মেট্রিক ডাক্তার চালাচ্ছে সিজার

6

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

7

১০ মাসে সুন্দরবন থেকে অস্ত্রসহ ৪৩ বনদস্যুকে আটক করেছে কোস্টগ

8

মোল্লাহাটে তিন বান্ধবীকে শ্লীলতাহানি ও এক তরুণীকে ধ'র্ষ'ণ

9

খুলনাসহ ৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

10

বিচার বিভাগ কেবল ঐতিহ্যের স্বস্তিতে টিকে থাকতে পারে না। প্রধ

11

কেসিসির প্রশাসক হিসেবে নজরুল ইসলাম মঞ্জুর দায়িত্ব গ্রহণ

12

কারাগারে চিকিৎসা সংকট: সময়মতো চিকিৎসা না পেয়ে বাড়ছে বন্দিদের

13

কামরাঙ্গীরচরে অবৈধ বিদ্যুৎ সংযোগ চক্রের সন্ধান

14

সেই সুরঞ্জন বালির অভিযোগ এবার হাসিনা-সিনহার বিরুদ্ধে

15

‘স্বৈরাচারী মনোভাব এখন রাজনীতিতেও ঢুকে গেছে’ — আমীর খসরু

16

বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে উপদেষ্টা কতটা সফল তিনি

17

সঞ্চয়পত্র–প্রাইজবন্ড বিক্রি ও ছেঁড়া নোট বদলের সেবা থেকে সরে

18

সিডিএতে বরাদ্দ–বিতর্ক: অভিযোগ যাচাইয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি

19

বসুন্ধরা চেয়ারম্যানের বিরুদ্ধে ৬০০ কোটি টাকা আত্মসাতের মামলা

20