অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে দূর্গাপূজা ঘিরে নিরাপত্তা: পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

জয়পুরহাটে দূর্গাপূজা ঘিরে নিরাপত্তা: পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়


জয়পুরহাট প্রতিনিধি

আসন্ন শারদীয় দূর্গাপূজাকে সামনে রেখে জয়পুরহাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সার্বিক পরিস্থিতি সুষ্ঠু রাখতে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এ আয়োজন হয়।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। তিনি বলেন, “দূর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতা অপরিহার্য।”

পুলিশ সুপার জানান, প্রতিটি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় মোতায়েন থাকবে। সিসিটিভি ক্যামেরা, টহল পুলিশ ও ভ্রাম্যমাণ দল সার্বক্ষণিক নজরদারিতে রাখবে পূজামণ্ডপগুলোকে।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, প্রেসক্লাব সভাপতি আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মাশরেকুল আলম, সিনিয়র সাংবাদিক আব্দুল আলীম, সুজন কুমার, সালেহুর রহমান সজিব, জনি সরকার, রেজাউল করিম রেজা, ইসমাইল হোসেনসহ অন্যান্যরা।

বক্তারা মতামত দেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তথ্য-প্রমাণভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে তারা জনসচেতনতা তৈরি করেন। ফলে উৎসবকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংবাদকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভা শেষে পুলিশ সুপার সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রশাসন ও সংবাদকর্মীদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে জয়পুরহাটে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর দূর্গাপূজা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

1

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

2

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

3

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে

4

৭০১ কোটি টাকার সড়ক প্রকল্প: উন্নয়নের আড়ালে অনিয়মের ছায়া?

5

পারিবারিক সমস্যা আড়ালে ময়মনসিংহ–নেত্রকোনায় ঘুষ–বদলির খেলায় উ

6

কৌশলে মুক্তিযুদ্ধকে ভোলানোর চেষ্টা করা হলেও জাতি তা ভুলতে দে

7

চুয়াডাঙ্গায় অনিয়ম: দুই প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

8

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার : পরীক্ষার্থী সাড়

9

পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও এক্সপ্রেসওয়েতে অনিয়মের তদন্ত চল

10

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

11

খুলনায় সামাজিক সুরক্ষা ব্যবস্থা একীভূতকরণে গোলটেবিল আলোচনা স

12

নাফিজ সরাফাতের সম্পদের উৎস কোথায়? হাজার কোটি টাকার সাম্রাজ্য

13

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

14

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

15

ইবিএল-এর দাবি, ৫০ কোটি টাকার ঋণ এখন দ্বিগুণ’ সূত্র জানায়, প্

16

জাবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, হাইকোর্টে রিট

17

মুগদা এলাকায় ডিবির ‘ব্লক রেইড’, ৫৮ জন গ্রেফতার

18

বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট রদ্রিগো পাজের দায়িত্ব গ্রহণ

19

বর্ণাঢ্য আয়োজনে বিসার গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত

20