অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

আসছে আরও একটি লঘুচাপ, বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস

আসছে আরও একটি লঘুচাপ, বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী দুদিন অব্যাহত থাকতে পারে

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই সময়ে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এরই মধ্যে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সোমবারের (২৫ আগস্ট) মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
এছাড়া বিদ্যমান লঘুচাপের প্রভাবে আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী অন্তত দুদিন অব্যাহত থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে, আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজের সই করা পৃথক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

1

আস্থার সংকটে গ্রাহকরা ‘ওবিই’ ইকবাল আবার এনআরবি’র চেয়ারম্যান

2

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

3

মর্গে মরদেহ ধর্ষণ: ময়মনসিংহে লাশবাহক গ্রেপ্তার

4

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

5

কুমিল্লায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ, তদন্তের

6

সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ সেনাপ্রধানের

7

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ‘অস্থিতিশীলতা’র নিন্দা

8

গণপূর্ত অধিদপ্তরে ‘উজির’ প্রভাব: তত্ত্বাবধায়ক প্রকৌশলী উজির

9

গাজাযুদ্ধে ১৯ হাজার শিশু হত্যা করেছে ইসরায়েল

10

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

11

মার্কিন যুক্তরাষ্ট্রে ২৮% মানুষ এআই চ্যাটবটের সঙ্গে রোমান্টি

12

পটুয়াখালীতে ‘বৈশাখী চাঁদা’ না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিয

13

রিকশার হ্যান্ডেল থেকে বিসিএস ক্যাডার

14

অভিযোগে ঘেরা জনতা ব্যাংকের এমডি মজিবুর রহমান

15

নথি গায়েব, ১৪৬ কোটি টাকার কর ফাঁকি: ঢাকার কর কর্মকর্তার বিরু

16

ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হওয়া আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদ

17

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন স্বপন কুমার সরকার

18

সুনামগঞ্জ-৪ আসনে আলোচনায় বিএনপির হোসেন পাঠান বাচ্চু

19

এইচএসসি পাসেই মেঘনা গ্রুপে চাকরি, আবেদন নেওয়া শুরু

20