অনলাইন ডেস্ক
প্রকাশ : Jan 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

চিরকুট ‘আমাদের হ'ত্যা করতে বাধ্য করো না’

রাজধানীর ধানমন্ডি এলাকায় স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড ডিরেক্টর অশোক কুমার সাহার বাসায় গুলি করেছে দুর্বৃত্তরা। এসময় তারা একটি চিরকুট দিয়ে ব্যাংকের সভায় না যাওয়ার হুমকি দেয়।   


পুলিশ জানিয়েছে চিরকুটে লেখা রয়েছে, ‘মি. অশোক, ২৫ তারিখ স্ট্যান্ডার্ড ব্যাংকের সভায় তুমি যাচ্ছো না। যদি যাও, তাহলে তোমার ফেরার রাস্তা বন্ধ। আর যদি ফিরে আসো, তাহলে তুমি নিরাপত্তাহীনতায় ভুগবে সারা জীবন। কথার বাইরে গেলে তোমার শ্রাদ্ধ খেতে আসবো আমরা। পুঁজিবাদের দোসর হয়ে আমাদের হত্যা করতে বাধ্য করো না। পরিবার সবারই আছে।’ বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম। 

তিনি জানান, এদিন বিকেলের দিকে ধানমন্ডি থানার ৯/এ রোডের ২৩ নম্বর বাসায় স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড ডিরেক্টর অশোক কুমার সাহার বাসায় গুলির ঘটনা ঘটে। ওই বাসায় তার মেয়ে ও শ্যালক থাকেন। অশোক কুমার সাহা বর্তমানে চট্টগ্রামে থাকেন। এদিন তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক ওই বাসার সামনে আসেন। পরে তিন যুবক বাসায় গিয়ে অশোক কুমার সাহাকে খোঁজাখুঁজি করেন।

এ সময় তারা স্ট্যান্ডার্ড ব্যাংকের মিটিংয়ে অশোক কুমার সাহাকে না যাওয়ার জন্য ওই বাসার সিকিউরিটি সদস্যকে জানায় এবং একটি চিরকুট দিয়ে যায়। এছাড়া সিসিটিভি ফুটেজে যাতে তাদের দেখা না যায়, সে জন্য যাওয়ার সময় ওই বাসার সিসিটিভি ক্যামেরার ডিভাইস খুলে নিয়ে যায়।

তিনি আরও বলেন, ২৫ তারিখ ব্যাংকের একটি মিটিং রয়েছে। ব্যাংককেন্দ্রিক অন্য কোনো পক্ষ এই ঘটনাটি ঘটাতে পারে। ইতোমধ্যে আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং অন্যান্য কার্যক্রম শুরু করেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানা অনিয়মের অভিযোগে পরিবার পরিকল্পনা কর্মকর্তা অবশেষে বদলি

1

বিটিআরসির ডেটা গতি ও দাম নিয়ে তীব্র অভিযোগ

2

রিকশার হ্যান্ডেল থেকে বিসিএস ক্যাডার

3

আইইবি নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানালো

4

ধোলাইপাড়-জুরাইনে রাজউকের অভিযান, ১২ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা

5

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে রিজভী

6

জাতীয় সংসদে পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল, ২০২৬ পাস

7

চিকিৎসায় নতুন দিগন্ত উম্মোচন করছে আধুনিক ইমেজিং প্রযুক্তি

8

নির্বাচনের মুখে ভয়ংকর শুটারদের উত্থান

9

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

10

চার দফা দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি: প্রশ্ন উঠছে, দুর

11

ইইউ প্রতিনিধিদলের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

12

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

13

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশি সম্পদ, ২৩ বস্তা নথি উদ্ধার

14

প্রশিক্ষণ শেষের দিনেই চাকরিচ্যুত ৩ ম্যাজিস্ট্রেট

15

দুদকের রেকর্ড: ১১ মাসে ২৬ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক ও অবর

16

হবিগঞ্জে ৫৩ কেজি গাঁজাসহ ২ জন আটক

17

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকম

18

সার সিন্ডিকেট ভাঙার পথে সরকার: বেহাত ২৩৩ কোটি টাকার সাশ্রয়

19

জগন্নাথপুর পৌর নির্বাচনে মেয়র পদে আগ্রহী আব্দুল মতিন লাকি, ‘

20