অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

সচিব থেকে প্রকৌশলী—ওয়াসায় ক্ষমতার অন্ধকার বৃত্তে কোটি টাকার খেলা!



 উদয়ের পথে 

ঢাকা ওয়াসাকে ঘিরে একের পর এক দুর্নীতির অভিযোগে এখন তীব্র বিতর্ক চলছে।প্রশ্ন উঠছে—গণ-অভ্যুত্থানের পরও কেন এই প্রতিষ্ঠানটি এখনও একই দুর্নীতির সংস্কৃতিতে জর্জরিত?
তথ্য বলছে, ওয়াসার শীর্ষ কর্মকর্তা সচিব মো. মশিউর রহমান খান এবং প্রধান প্রকৌশলী আব্দুস সালাম বেপারী-র নেতৃত্বে গড়ে উঠেছে একটি দুর্নীতির সিন্ডিকেট, যারা প্রশাসনের সংস্কারের নামে নতুন এক “ব্যবসায়িক সাম্রাজ্য” গড়ে তুলেছেন।

নতুন সরকার, পুরনো কেলেঙ্কারি
২০২৪ সালের ৫ আগস্টের পরিবর্তনের পর মানুষ আশা করেছিল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্নীতিমুক্ত হবে। কিন্তু বাস্তবতা যেন তার উল্টো ছবি। স্থানীয় সরকার অধিদপ্তরের আওতাধীন ঢাকা ওয়াসা—যে প্রতিষ্ঠানটি রাজধানীর কোটি মানুষের পানি সরবরাহের দায়িত্বে—সেটিই এখন অভিযোগের কেন্দ্রবিন্দু।
একজন সাবেক কর্মকর্তা বলেন,
ওয়াসা এখন আর প্রশাসনিক নয়, বরং রাজনৈতিক সিন্ডিকেটের অর্থ উপার্জনের মেশিনে পরিণত হয়েছে।”



অভিযোগের কেন্দ্র 
সূত্র জানায়, মো. মশিউর রহমান খান ও আব্দুস সালাম বেপারী—দুজনই আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। সরকারি রদবদলের পরও তাঁরা নিজেদের অবস্থান ধরে রেখেছেন। অভিযোগ আছে, সচিব মশিউর ২ কোটি টাকার বিনিময়ে আব্দুস সালাম বেপারীকে প্রধান প্রকৌশলীর পদে নিয়োগ দেন।
একজন কর্মকর্তা বলেন,
দুর্নীতির বিভাগীয় মামলা চলমান থাকা সত্ত্বেও তাকে পদে রাখা হয়েছে শুধুমাত্র টাকার জোরে। বেপারীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ঠিকাদার নিয়োগ, দরপত্র প্রক্রিয়া ও প্রকল্প বাস্তবায়নে প্রকাশ্য হস্তক্ষেপ করেন।
সূত্র বলছে, তিনি ওয়াসার বিভিন্ন প্রকল্পের ঠিকাদারদের কাছ থেকে বড় অঙ্কের চাঁদা দাবি করেন, আর অর্থ আদায়ের জন্য নিয়োগ দিয়েছেন ব্যক্তিগত সমন্বয়কারী আরিফ, যিনি ‘মেসার্স সাজেদা এন্টারপ্রাইজ’-এর মালিক।

দরপত্রে ভাগ-বাটোয়ারা, বিদেশে ঘুষের টাকা
আজিমপুর পিডব্লিউডি কলোনির পানির লাইন প্রকল্পের উদাহরণই যথেষ্ট। অভিযোগ উঠেছে, ১ কোটি ২৭ লাখ টাকার প্রকল্পটি পত্রিকায় বা সিপিটিইউ প্ল্যাটফর্মে প্রকাশ না করে, সালাম বেপারী গোপনে চারটি প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে দেন—মেসার্স দীপ্ত এন্টারপ্রাইজ, আলিফ ট্রেড ইন্টারন্যাশনাল, শ্যামলী এন্টারপ্রাইজ এবং মীর ইঞ্জিনিয়ারিং। ওয়াসার এক প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বলেন,
দরপত্রের নিয়ম মানলে হয়তো দক্ষ প্রতিষ্ঠান কাজ পেত, কিন্তু এখন সবই টাকার খেলা।


অভিযোগ আরও আছে—সালাম বেপারী নিম্নমানের মালামাল সরবরাহকারীদের প্রাধান্য দিচ্ছেন।
আগে যেখানে ‘Best Value for Money’ নীতিতে উন্নত দেশ থেকে সরঞ্জাম আমদানি হতো, এখন ভারত ও চীনের নিম্নমানের পণ্য ঢুকছে। বিশেষজ্ঞদের মতে, এটি ভবিষ্যতে রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলবে।



বৈদেশিক সম্পদের জাল
তথ্য বলছে, সালাম বেপারীর অবৈধ সম্পদের পরিমাণ ২৫০ কোটি টাকার বেশি।
সূত্র জানায়, কানাডার ৪২ Crescent Wood Road, Lake Ontario, Toronto-তে তার একটি বাড়ি রয়েছে।
বাংলাদেশে বারিধারা ডিওএইচএস-এ দুটি ফ্ল্যাট, আত্মীয়-স্বজনের নামে বিপুল স্থাবর-অস্থাবর সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার অস্তিত্ব পাওয়া গেছে।
ওয়াসার এক কর্মকর্তা বলেন,
তিনি এখন শুধু প্রকৌশলী নন, এক অর্থে একজন ব্যবসায়ী ও ঠিকাদার সিন্ডিকেটের নেতা।


ঘুষ, বদলি ও নিয়োগ বাণিজ্য
২০২৪ সালের ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত ওয়াসায় আউটসোর্সিং নিয়োগ হয়েছে ৩০০-এর বেশি।
প্রতিটি নিয়োগে ৫ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে সচিব মশিউরের বিরুদ্ধে।
শ্রমিক ইউনিয়নের এক নেতা বলেন, যার টাকা আছে, তার চাকরি হয়—এটাই এখন ওয়াসার নিয়ম।


অভিযোগ আরও আছে—বদলি আদেশ জারির পরপরই বাতিল করা হয়, যখন ঘুষের টাকা ফেরত আসে না।
একজন কর্মকর্তা বলেন, একজনকে বদলি করার পর, সে যোগদান করার আগেই আবার অন্যত্র বদলি হয়। এটি প্রশাসনিক কৌতুক।

সচিব মশিউরের অতীত ও বিতর্ক
তথ্য বলছে, মশিউর রহমান আওয়ামী সরকারের আমলে তৎকালীন রাষ্ট্রপতির ছেলে এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিকের ঘনিষ্ঠ ছিলেন। ইটনা উপজেলার ইউএনও থাকাকালে এক নারী কর্মকর্তার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে তাকে শাস্তি দেওয়া হয়। পরে তদবিরের মাধ্যমে পদোন্নতি পেয়ে বর্তমানে ওয়াসার সচিব পদে বহাল রয়েছেন।
একজন সরকারি কর্মকর্তা বলেন, তিনি রাজনীতি ও আমলাতন্ত্র—দুই দিকেই খেলা চালিয়ে গেছেন।
ওয়াসায় যোগদানের পর তিনি স্থানীয় সরকার উপদেষ্টা ও আন্দোলনকারীদের নাম ভাঙিয়ে নিয়োগ-বদলিতে প্রভাব খাটানোর অভিযোগে ঘিরে আছেন।


ব্যক্তিগত স্বার্থে সরকারি ক্ষমতা
সূত্র জানায়, সচিব মশিউর তার অনৈতিক সম্পর্কের নারী সহকর্মীকে বিদেশ সফরের দলে অন্তর্ভুক্ত করতে বিশেষ প্রভাব খাটান। এ নিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর সংশ্লিষ্ট এক মেডিকেল অফিসারকে প্রকাশ্যে অপমান ও চাকরি খাওয়ার হুমকি দেন তিনি।
একজন কর্মকর্তা জানান,
সচিবের ঘরে ঢুকলে সবাই ভয়ে চুপ থাকে। কে কখন বদলি হবে—তা টাকার ওপর নির্ভর করে।


ভুক্তভোগীদের বর্ণনা
এক ঠিকাদার আবু সুফিয়ান, মালিক মেসার্স হুমায়রা এন্টারপ্রাইজ, অভিযোগ করেন যে সালাম বেপারী তার কাছ থেকে আড়াই কোটি টাকা নিয়েছিলেন। কাজ দেওয়ার আশায় টাকা দিলাম, কিন্তু তিনি কাজ তো দিলেনই না, বরং আমাকে ব্ল্যাকলিস্ট করার হুমকি দেন।
 আরেকজন প্রকল্প পরিচালক বলেন,
ওয়াসার ভেতরে এখন ভয় ও অনিশ্চয়তার রাজত্ব। কেউ মুখ খুললে বদলি বা তদন্তের মুখে পড়ে।


নিয়োগে বয়সসীমা বদলের অভিযোগ
তথ্য বলছে, গত মার্চে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে বিজ্ঞপ্তি প্রকাশ হয়।
এতে সালাম বেপারী নিজেই প্রার্থী হিসেবে আবেদন করেন। সূত্র বলছে, বেপারী ও মশিউর দুইবার বিজ্ঞপ্তির শর্ত সংশোধন করে এমনভাবে সাজিয়েছেন, যাতে অন্য যোগ্য প্রার্থীরা বাদ পড়ে যান।
৩৭ জন আবেদনকারীর মধ্যে মাত্র তিনজনকে সাক্ষাৎকারের জন্য বাছাই করা হয়—এ নিয়েও প্রশ্ন উঠছে।



দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক সাবেক কর্মকর্তা বলেন,
ওয়াসার দুর্নীতির শিকড় গভীর। শুধু ব্যক্তি বদলালে হবে না, কাঠামোগত সংস্কার জরুরি।


স্থানীয় সরকার বিশেষজ্ঞ  মনে করেন,
ওয়াসা মূলত রাজনৈতিক নিয়োগের কারণে জবাবদিহিহীন। দুর্নীতির সংস্কৃতি এখন প্রতিষ্ঠানের DNA-তে ঢুকে গেছে। গণ-অভ্যুত্থানের পর জনগণ ভেবেছিল, ওয়াসার মতো সংস্থাগুলো দুর্নীতিমুক্ত হবে। কিন্তু “সচিব মশিউর–প্রকৌশলী বেপারী সিন্ডিকেট”-এর উপস্থিতি সেই আশায় কালো ছায়া ফেলেছে।

প্রশ্ন এখন একটাই—
ঢাকা ওয়াসার ভবিষ্যৎ কি সেবামুখী প্রশাসনে রূপ নেবে, নাকি থেকে যাবে দুর্নীতির জালে জড়ানো এক ব্যবসায়িক ঘাঁটি হিসেবে?

এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। পরবর্তীতেও তার বক্তব্য পাওয়ার চেষ্টা করা হয়, তবে তাতে সাড়া মেলেনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

1

কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আ

2

শ্রীমঙ্গলে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

3

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

4

এক মাসের যুদ্ধে ইরানে ৩ হাজারের বেশি নিহত, বেসামরিক ক্ষয়ক্ষত

5

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

6

বিদ্যুৎ সাশ্রয়: বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে ও টি-টো

7

কামরাঙ্গীরচরে অবৈধ বিদ্যুৎ সংযোগ চক্রের সন্ধান

8

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

9

মাগুরায় অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

10

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

11

১৬ বছর প্রবাস শেষে আশ্রয়হীন জসিম উদ্দিন

12

খুলনাসহ ৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

13

কুমিল্লার পদুয়ার বাজারে ইউটার্ন বন্ধ ঘোষণা

14

সচিবালয়ের সামনে জুলাই শহীদ পরিবার ও আহতদের অবস্থান

15

নোয়াখালী-৫ আসনে জামায়াতের প্রার্থী বেলায়েত হোসাইনের সমর্থনে

16

দেশে নারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা দিন দিন বাড়ছে

17

চট্টগ্রাম নগরে ভবন নির্মাণে দাপট চাঁদাবাজ চক্রের: বছরে ১৩৮ অ

18

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু দুলাভাই বাহিনীর সহযোগী আটক

19

নাফিজ সরাফাতের সম্পদের উৎস কোথায়? হাজার কোটি টাকার সাম্রাজ্য

20