অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ‘অস্থিতিশীলতা’র নিন্দা যুক্তরাষ্ট্রের

উত্তর কোরিয়ার সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে, এ বিষয়ে তারা মিত্র ও অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা করছে।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়। যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড এক বিবৃতিতে জানায়, ‘এই ঘটনার ফলে মার্কিন জনবল, ভূখণ্ড কিংবা আমাদের মিত্রদের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি তৈরি হয়নি বলে আমরা মনে করি। তবে এ উৎক্ষেপণ উত্তর কোরিয়ার কর্মকাণ্ডের অস্থিতিশীল প্রভাবকে স্পষ্টভাবে তুলে ধরছে।’

এদিকে জাপান জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে গিয়ে পড়েছে। এই উৎক্ষেপণ ঘটেছে এমন এক সময়, যখন মাত্র এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই অঞ্চলে সফর করেছেন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে আগ্রহ প্রকাশ করেছেন।

সফরকালে ট্রাম্প দক্ষিণ কোরিয়ার পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণ পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, এই সাবমেরিন দক্ষিণ কোরিয়ার নৌ ও প্রতিরক্ষা সক্ষমতায় বড় ধরণের অগ্রগতি আনবে। এতে দেশটি এমন কিছু রাষ্ট্রের তালিকায় যুক্ত হবে, যাদের নিজস্ব পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন রয়েছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলাকালে পিয়ংইয়ং মস্কোর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে। তবে ট্রাম্পের বৈঠকের প্রস্তাবে এখনো কোনো সাড়া দেয়নি উত্তর কোরিয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক ফায়দায় জঙ্গিবাদ শব্দের ব্যবহার ছিল’, দাবি স্বরাষ্ট্

1

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশি সম্পদ, ২৩ বস্তা নথি উদ্ধার

2

‘ডজি ডন ইজ ব্যাক’—নিউসোমের টুইট ঘিরে ট্রাম্পবিরোধী বিতর্ক

3

ইভিএম প্রকল্পে অনিয়মের অভিযোগে দুদকের তদন্ত, অডিট আপত্তি এখন

4

রিকশার হ্যান্ডেল থেকে বিসিএস ক্যাডার

5

আনোয়ারের হাতে জিম্মি ‘সমগ্র বাংলাদেশে নিরাপদ পানি সরবরাহ’ প

6

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

7

সংসদের সাউন্ড সিস্টেম প্রকল্পে দুর্নীতির অভিযোগ, ঠিকাদারি প্

8

খুলনা জেলা বিএনপিতে নেতৃত্বে অস্থায়ী পরিবর্তন

9

চট্টগ্রামে দুদকের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর ক

10

নানা অনিয়মের অভিযোগে পরিবার পরিকল্পনা কর্মকর্তা অবশেষে বদলি

11

সেনা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: আইএসপিআর জনসাধারণকে সতর্ক ক

12

কুমিল্লায় ১১৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, নগদ ৩ লাখ ৩১

13

যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষ

14

দেশে ফিরেই এভারকেয়ার হাসপাতালে তারেক রহমানের স্ত্রী জোবাইদা

15

ডিপ ফ্রিজে ফাইল, এই বরফ কবে গলবে

16

চেতনানাশক খাইয়ে সিরিজ চুরি

17

কুমিল্লায় নিখোঁজ শিশুর গলায় পাথর বাঁধা ম'রদে'হ উ'দ্ধা'র

18

রোহিঙ্গাদের জাহাজে তুলে নিয়ে সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত

19

রাতে পেট্রোল-অকটেন বিক্রি বন্ধের প্রস্তাব পাম্প মালিকদের

20