ভোলা সদর উপজেলার কাচিয়া গ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
ভোলা জেলা প্রতিনিধি : সাগর
ভোলা সদর উপজেলার কাচিয়া গ্রামে রহস্যজনকভাবে এক গৃহবধূর মৃত্যু ঘটেছে। নিহতের পরিবার অভিযোগ করছে, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মিলে তাদের মেয়েকে হত্যা করেছে, যদিও স্বামীর পরিবার দাবি করছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন।
স্থানীয় সূত্র জানায়, নিহত মারিয়া আক্তার মিম (১৬) কাচিয়া গ্রামের মনির হোসেন ও বিবি খাদিজার বড় মেয়ে। তার স্বামী রাকিব একই গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পরিবারের দাবি, মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে মারিয়া বাথরুমে পড়ে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তার দেখানো হয় এবং ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল রেফার করা হয়। সূত্র জানায়, বরিশাল যাওয়ার পথে ভেদুরিয়া ফেরিঘাটে তার মৃত্যু হয়।
নিহতের বাবা মনির হোসেন ভোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, স্বামীর পরিবারের পক্ষ থেকে মৃতদেহ নিয়ে যাওয়ার সময় তাদের কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। এতে পরিবারে সন্দেহ সৃষ্টি হয় যে, মৃত্যু স্বাভাবিক নয়।
মারিয়ার মা বিবি খাদিজা অভিযোগ করেছেন, “৬ মাস আগে আমার মেয়েকে পার্শ্ববর্তী গ্রামের রাকিব তুলে নিয়ে যায়। এরপর আবার ফিরিয়ে আনে, কিন্তু এবার আমার মেয়েকে মারা দেওয়া হয়েছে। আমার মেয়ে অসুস্থ হলে চিকিৎসার জন্য দেয়ার কথা, কেন হত্যা করা হলো?” তিনি মৃত মেয়ের হত্যার বিচার চাইছেন।
স্থানীয়রা জানাচ্ছেন, নিহতের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে সকালের দিকে জড়ো হন। ভোলা সদর মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
প্রশ্ন উঠছে, মারিয়ার মৃত্যু কি প্রকৃতভাবে স্বাভাবিক ছিল, নাকি এখানে অন্য কোনো প্রক্রিয়া জড়িত ছিল। পুলিশ এবং ময়নাতদন্তের ফলাফলের ভিত্তিতে বিষয়টি পরিষ্কার হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।