অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু দুলাভাই বাহিনীর সহযোগী আটক


মনির হোসেন, মোংলা

গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের খাসিটানা খাল এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ কুখ্যাত বনদস্যু দুলাভাই বাহিনীর এক সহযোগীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। 
আটক দস্যুবাহিনীর সহযোগীর নাম মোঃ সোলাইমান (৫০)। তিনি খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। ১১ নভেম্বর মঙ্গলবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ নভেম্বর  শনিবার মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও বিসিজি স্টেশন কয়রা এর আভিযানিক দল সুন্দরবনের খাশিটানা খাল সংলগ্ন মুরুলি খাল ও ছেড়াখাল এলাকায় দুলাভাই বাহিনীর বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সে সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত দুলাভাই বাহিনী কোস্ট গার্ড বোট লক্ষ্য করে ভারী গুলি বর্ষণ করলে আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়ে। অতঃপর ডাকাত সদস্যরা রাতের অন্ধকারে বনের ভেতর পালিয়ে যায়। ঘটনার সূত্র ধরে, দুলাভাই বাহিনীর এক ডাকাত সহযোগী মোঃ সোলায়মান (৫০) কে খুলনা জেলার কয়রা থানা হতে আটক করা হয়। ওই ব্যক্তির দেওয়া তথ্য মোতাবেক  ১১ নভেম্বর  মঙ্গলবার ভোর ৪ টায় কোস্টগার্ড স্টেশন কয়রা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোস্টগার্ড ১ টি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা গোলা, ২৬ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৪৪ টি চকলেট বোমা, ৩০ টি মোবাইল, ১ টি বাইনোকুলার, ১ টি ওয়াকি টকি, ৪ টি দেশীয় অস্ত্র ও ২০ গ্রাম গাঁজাসহ ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য উপকরণসমূহ জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ দুলাভাই বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং অন্যান্য আলামতসহ ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জালিয়াতি তিন পদোন্নতি বিতর্কিত নির্বাহী এখন প্রধান প্রকৌশলী?

1

বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে উপদেষ্টা কতটা সফল তিনি

2

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

3

সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ সেনাপ্রধানের

4

দক্ষিণখানে রাজউকের মোবাইল কোর্ট: ৭ ভবনে অভিযান, ছয়টির বিদ্যু

5

সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

6

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

7

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের টেন্ডারবাজি :

8

আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, রায়কে অব

9

সংসদের সাউন্ড সিস্টেম প্রকল্পে দুর্নীতির অভিযোগ, ঠিকাদারি প্

10

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

11

সৌদি বাংলা ট্রাভেলস’-এর নামে হজ প্রতারণা: শামসুদ্দিন তোহা

12

সেন্ট্রাল হাসপাতালে সব অপারেশন বন্ধ, ডা. সংযুক্তা সাহার চিকি

13

ফরিদপুরে স্কুলে ‘হোটেল ব্যবসা’! শ্রেণিকক্ষ ভাড়া দিয়ে চলছে অস

14

রাজনৈতিক ফায়দায় জঙ্গিবাদ শব্দের ব্যবহার ছিল’, দাবি স্বরাষ্ট্

15

চলন্ত বাসে মারধর ও হত্যার হুমকি: যাত্রীদের নিরাপত্তা প্রশ্নব

16

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছ

17

বদলে যাওয়া ক্যাম্পাস

18

খুলনায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

19

যুবদলের নতুন কমিটি নিয়ে পদবঞ্চিতদের অভিযোগ, এ্যানির কাছে তদন

20