অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

ব্যাপক বিক্ষোভের পর ইন্দোনেশিয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ব্যাপক বিক্ষোভের পর ইন্দোনেশিয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার


ইন্দোনেশিয়ায় অর্থনৈতিক সংকটের কারণে চলমান সহিংসতায় ছয় জন নিহত হওয়ার পর সোমবার দেশটির কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করেছে। 

আইন প্রণেতাদের আর্থিক সুযোগ-সুবিধা প্রদানকে কেন্দ্র করে গত সপ্তাহে শুরু হওয়া ব্যাপক বিক্ষোভ প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে এই ব্যবস্থাগুলোর বিষয়ে পদক্ষেপ নিতে বাধ্য করেছে।

বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হলেও বৃহস্পতিবার গভীর রাতে দেশটির অভিজাত আধাসামরিক পুলিশ ইউনিটের একটি দল ২১ বছর বয়সী ডেলিভারি ড্রাইভার আফান কুর্নিয়াওয়ানকে পিটিয়ে হত্যা করার ফুটেজ ছড়িয়ে পড়ার পর বিক্ষোভ সহিংস হয়ে ওঠে।

এরপর থেকে রাজধানী জাকার্তা থেকে জাভার যোগিয়াকার্তা, বান্দুং, সেমারাং, সুরাবায়া ও উত্তর সুমাত্রা প্রদেশের মেদানসহ অন্যান্য প্রধান শহরগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। 

এই বিক্ষোভ প্রাবোও ক্ষমতা গ্রহণের পর থেকে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা।

সোমবার ইন্দোনেশিয়ার বিশাল দ্বীপপুঞ্জের আশেপাশের বিভিন্ন স্থানে ছাত্র ও বিক্ষোভকারীদের আরো সমাবেশের করা পরিকল্পনা রয়েছে।

সোমবার রাজধানী জাকার্তা জুড়ে পুলিশ চেকপয়েন্ট স্থাপন করেছে এবং একজন পুলিশ মুখপাত্র সম্প্রচারক কম্পাস টিভিকে জানিয়েছেন, নাগরিকদের ‘সুরক্ষা’ ও নিরাপত্তা দেওয়ার জন্য অফিসাররা শহরে টহল দিচ্ছেন।

বিক্ষোভকারীদের সতর্ক করার জন্য এবং শক্তি প্রদর্শনের জন্য রোববার গভীর রাতে পুলিশ সংসদে সাঁজোয়া গাড়ি ও মোটরবাইকের একটি বহর মোতায়েন করেছে।

এই সংকটের কারণে প্রাবোও এই সপ্তাহে চীনে তার পরিকল্পিত সফর বাতিল করতে বাধ্য হয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি স্মরণে এই সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। 

তার ঘনিষ্ঠ মিত্র প্রতিরক্ষামন্ত্রী সাজাফ্রি সাজামসোয়েদ্দিন রোববার সতর্ক করে দিয়ে বলেছেন, অর্থমন্ত্রীর বাড়ি লুটপাটের পর সামরিক বাহিনী ও পুলিশ ‘দাঙ্গাবাজ ও লুটেরাদের’ বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেবে।

পূর্বাঞ্চলীয় শহর মাকাসারে একটি কাউন্সিল ভবনে শুক্রবার বিক্ষোভকারী কর্তৃক আগুন লাগার ঘটনায় কমপক্ষে তিন জন নিহত হয়েছে।

স্থানীয় দুর্যোগ সংস্থার কর্মকর্তা মুহাম্মদ ফাদলি তাহার রোববার এএফপি’কে বলেন, শুক্রবার মাকাসারে আরেকজনকে গোয়েন্দা কর্মকর্তা সন্দেহে জনতা মারধরের পর হত্যা করা হয়েছে।

যোগকার্তায় আমিকম যোগকার্তা বিশ্ববিদ্যালয় বিক্ষোভে তাদের ছাত্রী রেজা সেন্ডি প্রাতামার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। 

তবে তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

আরো অস্থিরতার আশঙ্কায়, টিকটক শনিবার ইন্দোনেশিয়ায় তাদের লাইভ ফিচারটি ‘কয়েক দিনের জন্য’ সাময়িকভাবে স্থগিত করেছে। এই সোশ্যাল মিডিয়া অ্যাপটির ১০ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

1

মৃত ব্যক্তির ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

2

৫ মাসে ৪৩ সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন

3

হামে মৃত্যু ও টিকার ঘাটতি নিয়ে সংসদে উদ্বেগ প্রকাশ রুমিন ফার

4

মেহেরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

5

খুলনা জেলা বিএনপিতে নেতৃত্বে অস্থায়ী পরিবর্তন

6

রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে জুলাই সনদ

7

ধনবাড়ীতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

8

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা

9

জিয়াউর রহমানের আদর্শ ভুলে গেছে বিএনপি: মন্তব্য জামায়াত নেতার

10

যশোরে ক্লিনিক কেলেঙ্কারি: নন-মেট্রিক ডাক্তার চালাচ্ছে সিজার

11

বিএনপি শুক্রবার থেকে বিক্রি করবে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন

12

“ন্যায় চাই, সালমান শাহর হত্যার বিচার চাই”—সারাদেশে গর্জে উঠল

13

ঠিকাদারি ও বদলি বাণিজ্যের হোতা গণপূর্তের বদরুল

14

রাজশাহীতে হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

15

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি: সেবার আড়ালে দুর্নীতির জাল

16

অপহরণের চেষ্টা থেকে পালিয়ে বাঁচল স্কুলছাত্রী, কোচিং সেন্টারে

17

গণপূর্ত অধিদপ্তরে ‘উজির’ প্রভাব: তত্ত্বাবধায়ক প্রকৌশলী উজির

18

“অযথা নোংরামি ছড়াবেন না”—সোশ্যাল মিডিয়ায় স্পর্শিয়ার তীব্র বা

19

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

20