অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে ব্যাংক প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেপ্তার


জিমেইল আইডি হ্যাক করে ব্যাংক একাউন্ট থেকে অর্থ আত্মসাৎ করার অভিযোগে আন্তঃজেলা প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাঙ্গালপাশা গ্রামের মো. জোনায়েদ (৪১) ও  দুখাই মাতাব্বর (৪৭)।

আজ শনিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার শাখাতি এলাকার বাসিন্দা মো. জাবেদ আলী থানায় একটি মামলা দায়ের করেন। তিনি অভিযোগ করেন, তার ব্যবসা প্রতিষ্ঠান সততা ট্রেডার্স-এর ব্যাংক লেনদেনের জিমেইল আইডি হ্যাক করে প্রতারক চক্র একাধিকবার টাকা স্থানান্তর করে।

গত ৭ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে তিনি পূর্ব সিন্দুর্গা ইউসিবি ব্যাংকের লোন একাউন্ট থেকে নিজের একাউন্টে ৩০ লাখ টাকা স্থানান্তর করেন। কিন্তু কয়েক মিনিটের ব্যবধানে অজ্ঞাত ব্যক্তিরা পরপর পাঁচটি ট্রানজেকশনের মাধ্যমে তার একাউন্ট থেকে মোট ১৭ লাখ ৫৪ হাজার টাকা সিটি ব্যাংকের একটি একাউন্টে স্থানান্তর করে নেয়।

এ ঘটনায় ১২ সেপ্টেম্বর হাতীবান্ধা থানায় মামলা (নং-১৯/২০২৫, ধারা ৪০৬/৪২০ দণ্ডবিধি) দায়ের করা হয়। মামলা তদন্তে নেমে জেলা গোয়েন্দা শাখা তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করে। পরবর্তীতে ডিবি পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে ফরিদপুরের ভাঙ্গা থানার জাঙ্গালপাশা গ্রাম থেকে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে। 

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত দুজনই আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণা করে আসছিল বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরভদ্রাসন সাব-রেজিষ্ট্রার সাপ্তাহে ১দিন অফিস করনে সেবা গৃতাদ

1

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে: সালাহউদ্দিন

2

ভুয়া পরিচয়ের আড়ালে দুলু রাজনৈতিক রঙ বদল

3

সবার আগে বাংলাদেশ” নীতি বাস্তবায়নে কূটনৈতিক পরিসর সম্প্রসারণ

4

বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক

5

খুলনায় ফেরি-ট্রলার সংঘর্ষে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

6

নাটোরের ‘হ্যাকার সিন্ডিকেট’: পরিচয় বদলে ব্ল্যাকমেইল — দেশজুড়

7

মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী, পরে যাবেন চীন

8

পাকিস্তানের তিন নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি, পাঞ্জাবে উচ্চ

9

২০২৫ এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড আনতে হংকং যাচ্ছেন রাজউক চ

10

রাশিয়া ও ইরানের দ্বিপাক্ষিক বাণিজ্য দ্রুততর করতে যৌথ ট্রান্স

11

গুম হওয়া পরিবারের পাশে থাকবে বিএনপি: ফখরুল

12

বিএনপি জনগণের রক্তের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

13

রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে জুলাই সনদ

14

রাজধানীতে প্রকাশ্য গুলি ও ককটেল বিস্ফোরণ: আতঙ্কে নগরবাসী, তদ

15

চাঁদাবাজির অভিযোগে জিজ্ঞাসাবাদের পর এমপিপুত্র সজীবকে পরিবারে

16

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৭ জনের মৃত্যু হয়েছে

17

ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার বদলি

18

দেওয়ানগঞ্জে কৃষক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাব

19

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৬০০ পিছ ইয়াবাসহ ব

20