অনলাইন ডেস্ক
প্রকাশ : Dec 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

সাউথইস্ট ব্যাংকের নতুন এমডি ও সিইও খালিদ মাহমুদ খান


নিজস্ব প্রতিবেদক

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. খালিদ মাহমুদ খান। গত বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। এর আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

তথ্য বলছে, এমটিবিতে ২৬ বছরের কর্মজীবনে তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি), হোলসেল ব্যাংকিং বিভাগের প্রধান এবং প্রিন্সিপাল, দিলকুশা ও পান্থপথ—এই তিন শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর তিনি এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৯৪ সালে অগ্রণী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দিয়ে তাঁর ব্যাংকিং পেশাজীবন শুরু হয়।

করপোরেট ব্যাংকিং, আর্থিক প্রতিষ্ঠান ব্যবস্থাপনা, ঋণ ও পুনরুদ্ধার, আন্তর্জাতিক বাণিজ্য, বৈদেশিক মুদ্রা, সাধারণ ব্যাংকিং, এসএমই, রিটেইল ও রিলেশনশিপ ম্যানেজমেন্টসহ ব্যাংকিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও একাডেমিতে ব্যাংকিং ও ব্যাংকিং পেশাদারিত্ব বিষয়ে বক্তৃতা দিয়ে থাকেন বলেও জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুর-৩: বিএনপির মাহমুদুল হক রুবেল বড় ব্যবধানে জয়ী

1

বিএডিসি অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি আ. ছাত্তার গা

2

উখিয়া বিজিবি’র হাতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার।

3

মেঘনা ব্যাংকে নতুন নেতৃত্ব: অভিজ্ঞ ব্যাংকার ছাদেকুর রহমান এএ

4

লন্ডনে গিয়ে প্রধান উপদেষ্টা সিজদা দিয়ে এসেছেন: হাসনাত আব্দুল

5

চান্দিনায় সাব-রেজিস্ট্রি অফিসে ‘দ্বিগুণ ফি’ অভিযোগ

6

সচিব থেকে প্রকৌশলী—ওয়াসায় ক্ষমতার অন্ধকার বৃত্তে কোটি টাকার

7

গণপূর্তের-১০-লাখ-টাকার-ভিডিও-ফাঁস:-ময়নুল-হক-ও-রায়হান-মিয়ার-ভ

8

হাবিপ্রবিতে ঘুষের অডিও ফাঁস

9

পূর্বাচল তিন দশকের অচলাবস্থা, ৮ হাজার কোটি টাকার ব্যয়, তবু ক

10

বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, দুদকের

11

ট্রাম্প ন্যাটোকে ‘ব্যর্থ’ বললেন, গ্রিনল্যান্ড নিয়ে পুনরায় হু

12

কিশোরগঞ্জে পিপির বিরুদ্ধে টাকার লেনদেনের অভিযোগ

13

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

14

নাগরপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষবাণিজ্যের অভিযোগে মানববন্ধ

15

পঞ্চগড়ে দুদকের গণশুনানি আগামীকাল

16

জাতির প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান ইউজিসি

17

দেশব্যাপী আন্দোলনের প্রেক্ষাপটে নাগেশ্বরীতে যুবলীগ নেতা গ্রে

18

৮১৬ কোটি টাকা আত্মসাতে হেমায়েত উল্লাহ

19

ভারতীয় সেনাবাহিনীতে ভয়াবহ যৌন নির্যাতনের শিকার নারী সদস্যর

20