অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধে বাংলাদেশের অনুরোধ

বুধবার (২০ আগস্ট) এক বিবৃতিতে এই অনুরোধ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, ‘নিষিদ্ধ’ রাজনৈতিক দল আওয়ামী লীগের অফিস ভারতের রাজধানী দিল্লি এবং কলকাতায় স্থাপনের খবরে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। ভারতের মাটিতে আওয়ামী লীগ নেতাদের ক্রমবর্ধমান বাংলাদেশবিরোধী কার্যকলাপের পটভূমিতে এ ঘটনা ঘটেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মানবতাবিরোধী গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে ফৌজদারি মামলা হওয়ার কারণে দলের অনেক সিনিয়র নেতা পালিয়ে ভারতীয় ভূখণ্ডে রয়েছেন। এর আগে গত ২১ জুলাই সন্ধ্যায় একটি অখ্যাত এনজিওর আড়ালে নিষিদ্ধ দলটির কয়েকজন সিনিয়র নেতা দিল্লি প্রেস ক্লাবে মানুষের সঙ্গে যোগাযোগের পরিকল্পনা করেছিলেন। তারা উপস্থিত সাংবাদিকদের মধ্যে পুস্তিকা বিতরণ করেছেন। ভারতীয় গণমাধ্যমের বেশ কয়েকটি প্রতিবেদন ভারতের মাটিতে থাকাকালে দলের ক্রমবর্ধমান কার্যক্রমের কথা নিশ্চিত করেছে।

সরকার মনে করে, ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে প্রচারণা চালানো, নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতাকর্মীদের আইনত অবৈধভাবে অফিস স্থাপনসহ যেকোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপ বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট অবমাননা। এ ঘটনা ভারতের সঙ্গে পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার ভিত্তিতে পরিচালিত সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ঝুঁকিও বহন করে এবং বাংলাদেশে চলমান রাজনৈতিক রূপান্তরের ক্ষেত্রে গুরুতর প্রভাব ফেলে। এটি বাংলাদেশে জনসাধারণের অনুভূতিতে আঘাত হানতে পারে, যা দুই নিকটতম প্রতিবেশীর মধ্যে সম্পর্ক আরো উন্নত করার জন্য উভয় দেশের চলমান প্রচেষ্টাকে প্রভাবিত করতে পারে।

ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশবিরোধী কোনো কার্যক্রম যাতে কেউ চালাতে না পারে, বিষয়টি নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি বাংলাদেশ অনুরোধ জানায়।

বিবৃতিতে এ ধরনের কার্যকলাপের অনুমতি ও সমর্থন না দেওয়া এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়গুলো অবিলম্বে বন্ধ করার জন্যও অনুরোধ জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিঙ্গাপুরে চাকরির স্বপ্ন, প্রতারণার ফাঁদ: প্রবাসীদের অভিযোগে

1

কেএমসি: রোগীর ওষুধে অতিরিক্ত ব্যয়, প্রশ্ন উঠেছে সরকারি বরাদ

2

পুরান ঢাকায় টার্গেট কিলিং — ফের জেগে উঠছে আন্ডারওয়ার্ল্ডের প

3

লালমনিরহাটে ব্যাংক প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেপ্তার

4

পাঠ্যপুস্তক ক্রয় প্রক্রিয়ার সময়সীমা হ্রাসের প্রস্তাব অনুমোদন

5

কক্সবাজারে মানবপাচারবিরোধী কর্মশালা, সচেতনতায় জোর ইউএনও’র

6

জুলাই গণঅভ্যুত্থান গণতান্ত্রিক চর্চার পথ নতুন করে খুলে দিয়েছ

7

পূর্বাচল প্লট মামলা: তদন্তে খুরশীদের বিরুদ্ধে প্রমাণ মেলেনি

8

বোয়ালখালীতে মুজিব সৈনিক সরোয়ার গ্রেপ্তার

9

বিদ্যুৎ সাশ্রয়: বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে ও টি-টো

10

সাভারে রাজউকের মোবাইল কোর্ট: ৬ নির্মাণাধীন ভবনে অভিযান, বিদ্

11

১৫২ কোটি টাকার রাজস্ব ক্ষতির অভিযোগে,কাস্টমস কমিশনারের বিরুদ

12

নারায়ণগঞ্জ গণপূর্তে দুর্নীতির অভিযোগ: নির্বাহী প্রকৌশলী হারু

13

জনগণের ওপর চাপ কমাতে জ্বালানির দাম অপরিবর্তিত: অর্থমন্ত্রী

14

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা

15

স্বাস্থ্য শিক্ষা খাতে সংস্কার কাজের নামে অনিয়মের অভিযোগ:নির্

16

পদ্মায় ধরা পড়ল আড়াই কেজির ইলিশ, কিনলেন অস্ট্রেলিয়ান প্রবাসী

17

আশুলিয়ায় স্পেকট্রাম ট্রাজেডির ২১ বছর: বিচারহীনতায় ক্ষোভ, শ্র

18

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই পক্ষের

19

বিচার বিভাগ কেবল ঐতিহ্যের স্বস্তিতে টিকে থাকতে পারে না। প্রধ

20