অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে দুদকের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর কারাদণ্ড

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর আহমদের স্ত্রী আমিনা খাতুনকে তিন বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত

সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এ রায় দেনএ সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি আমিনা খাতুন (৫৫)তিনি টেকনাফ উপজেলার উত্তর লেংগুর বিল এলাকার জাফর আহমদের স্ত্রী 

মামলার নথি থেকে জানা যায়, আমিনা খাতুন দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২৬ লাখ ৫৭ হাজার ৭৩৪ টাকার সম্পদের তথ্য অসৎ উদ্দেশ্যে গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেছেনএ ছাড়া ৩১ লাখ ৪৬ হাজার টাকার সম্পদ তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন ও ভোগ দখলে রাখার অভিযোগে মামলাটি করে দুদক 

২০১৯ সালের ১ এপ্রিল তৎকালীন দুদকের উপ-সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দীন নগরের ডবলমুরিং থানায় মামলাটি করেনতদন্ত শেষে ২০২১ সালের ১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়

দুদক জানায়, টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের খোঁজ পায় দুদকপরে কমিশনের অনুমোদন নিয়ে ২০১৭ সালের ৯ জুলাই আমেনা খাতুনের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়এক দফা সময় বাড়িয়ে ওই বছরের ৩০ জুলাই তিনি দুদকে সম্পদ বিবরণী জমা দেনসম্পদ বিবরণীতে তিনি কোনো স্থাবর সম্পদ প্রদর্শন করেননিদুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তার নিজ নামে ৩ লাখ ৪৫ হাজার ২৯৮ টাকার অস্থাবর সম্পদ অর্জনের ঘোষণা দেওয়া হয়

সম্পদ বিবরণী যাচাইকালে ৩০ লাখ ৩ হাজার ৩২ টাকার অস্থাবর সম্পদের তথ্য-প্রমাণ পান দুদকের তদন্ত কর্মকর্তা২৬ লাখ ৫৭ হাজার ৭৩৪ টাকার অস্থাবর সম্পদ অর্জনে উৎসের সঙ্গে অসংগতি থাকায় ২০১৯ সালের ১ এপ্রিল নগরের ডবলমুরিং থানায় মামলা করে দুদকতদন্ত শেষে দুদকের তৎকালীন সহকারী পরিচালক রিয়াজউদ্দিন ২০১২ সালের ১২ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেনএতে বলা হয়, আমেনা খাতুন একজন গৃহিণীতবে মোট সম্পদ ও খরচ মিলে তার ৪৬ লাখ ৯৩ হাজার ৩২ টাকার তথ্য পাওয়া গেছেএতে গ্রহণযোগ্য আয় রয়েছে ১৫ লাখ ৪৭ হাজার ৩২ টাকা৩১ লাখ ৪৬ হাজার টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ

দুদক চট্টগ্রামের আইনজীবী অ্যাডভোকেট মোকাররম হোসাইন বলেন, অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দায়ের করা দুদকের মামলায় টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর আহমদের স্ত্রী আমিনা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত কারাদণ্ড দিয়েছেন

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারিতালিকায় তার তিন ছেলে শাহজাহান মিয়া, দিদার মিয়া ও ইলিয়াছের নামও রয়েছে২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি টেকনাফের ১০২ জন ইয়াবা কারবারির মধ্যে জাফর আহমদের ছেলে দিদার মিয়াও আত্মসমর্পণ করেন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

1

খুলনায় সোনালী ব্যাংকের ৬ কোটি টাকার পাট কেলেঙ্কারি: দুই ব্য

2

দেশে ফিরেই এভারকেয়ার হাসপাতালে তারেক রহমানের স্ত্রী জোবাইদা

3

রাজধানীতে ছোট ভাই খু*ন, অভি*যুক্ত বড় ভাই পলাতক

4

ড্যাপ সংশোধনে ঐতিহাসিক গতি: রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলামে

5

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

6

জনতা ব্যাংকের ১,৯৬৩ কোটি ৫৪ লাখ ৬১ হাজার টাকা আত্মসাতের অভি

7

আমন ধানের ভালো ফলনে কৃষকের মুখে হাঁসি

8

মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে দুই মাদক ব্য

9

প্রশিক্ষণ শেষের দিনেই চাকরিচ্যুত ৩ ম্যাজিস্ট্রেট

10

শ্রীপুরে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

11

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই পক্ষের

12

সরকারি কোয়ার্টার দখল করে বসবাস করছেন আ.লীগ নেতা

13

সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান গ্রেপ্তার

14

খুলনা খাদ্য বিভাগে অস্থিতিশীলতা, ইকবার বাহারের পদত্যাগ

15

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত একজন

16

গাজীপুরে ব্যবসায়ীকে তুলে নিয়ে টাকা আদায়ের অভিযোগ, এএসআই অস্ব

17

নির্বাচনের মুখে ভয়ংকর শুটারদের উত্থান

18

আওয়ামী লীগের সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার

19

দেশে নারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা দিন দিন বাড়ছে

20