অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুর হাসপাতালে রেখে যাওয়া শিশুকে তারেক রহমানের উপহার প্রদান

 দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক প্রসূতি মায়ের রেখে যাওয়া শিশু কন্যার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়েছে।

নিপীড়িত নারী ও শিশু আইনি এবং স্বাস্থ্য সেবা সহায়তা সেলের মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও সেলের সদস্য ব্যারিষ্টার কায়সার কামালের সহায়তায় ওই কন্যা শিশুর জন্য উপহার সামগ্রী প্রদান করা হয়।

গতকাল শনিবার রাত ১১ টায় এই তথ্য নিশ্চিত করেন হাসপাতালের পরিচালক ডা মো. ফজলুর রহমান। তিনি বলেন,গতকাল শনিবার রাত সাড়ে ১০ টায় ডা. মো. রফিকুল ইসলাম তার সহযোগীদের নিয়ে হাসপাতালে উপস্থিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রীগুলো ওই নবজাতক শিশুর জন্য প্রদান করেন।  মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন নবজাতক শিশুটি হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে।

হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী জানান, শিশুটির শারীরিক অবস্থা একটু খারাপ। আমরা নবজাতক শিশুটি সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে তাকে পৃথক কক্ষে রেখে চিকিৎসা সেবা সহ যত্ন নেওয়া ব্যবস্থা করেছি।

হাসপাতালের পরিচালক বলেন, আমরা শিশুটিকে সুস্থ রাখার জন্য সর্বোচ্চ ব্যবস্থা করেছি। অনেকেই শিশুটিকে দত্তক নেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। এই অবস্থায় শিশুটি আগে সুস্থ করে তুলতে হবে। তার পর কেউ শিশুটিকে দত্তক নিতে চাইলে তাকে জেলা প্রশাসক ও সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে আইনি প্রক্রিয়ায় শিশুটি প্রদান করা যেতে পারে বলে তিনি ব্যক্ত করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়,গত ৪ নভেম্বর দুপুরে ওই কন্যা শিশুটি হাসপাতালে গাইনি ওয়ার্ডে জন্ম নেয়। ওই দিন সন্ধ্যার পর শিশুটির পাশে একটি চিরকুট লিখে রেখে শিশুর মা চলে যায়। 

এর পর থেকে  হাসপাতালে তত্ত্বাবধানে বাচ্চাটিকে রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রিজ হিসাব থেকেও ১০০ কোটি উত্তোলন, দুদক নির্দেশ উপেক্ষার অভ

1

বাহাদুরপুর ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উদযাপনকে কেন্দ্র করে মত

2

সাবেক আইনমন্ত্রীর পিএস ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ।

3

নারায়ণগঞ্জে গোপন বৈঠক থেকে মহিলা লীগ নেত্রীসহ ৩ জন গ্রেফতার

4

বাগেরহাটে ছাত্রদল নেতা নূরে আলম তানুর মৃত্যুবার্ষিকীতে দোয়া

5

সৌন্দর্য নষ্ট করবে, তাদের বিরুদ্ধে বাণিজ্যিক রেট অনুযায়ী জরি

6

বিপ্লব ও সংহতি দিবসে সাতক্ষীরায় নতুন উদ্দীপনায় বিএনপি কর্মীর

7

হাদী হত্যাকাণ্ডের নেপথ্যে কে? আলোচনায় কেরানীগঞ্জের প্রভাবশাল

8

জয়পুরহাটে কৃষকদের দলীয় সভা অনুষ্ঠিত

9

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

10

সুন্দরবন টেক্সটাইল মিলের ইনচার্জের বিরুদ্ধে দুর্নীতি ও রাষ্ট

11

টেকনাফে গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেফতার, মাদকের রুট নস্যা

12

৩ কোটি টাকার ‘পচা চাল’ কেলেঙ্কারি: ভবানীগঞ্জ খাদ্যগুদামের কর

13

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে রিজভী

14

টুইঙ্কেল খান্নার বিতর্কিত মন্তব্য: ‘পার্টনার বদলানো এখন নতুন

15

কক্সবাজারে মানবপাচারবিরোধী কর্মশালা, সচেতনতায় জোর ইউএনও’র

16

কুমিল্লায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ, তদন্তের

17

ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার বদলি

18

অনিয়ম ধরতে দ্রুত পদক্ষেপের সুযোগ পাচ্ছে ডিএসই

19

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১

20