অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাঙ্গামাটির কাঠালতলী ফিসারী সংযোগ সড়ক বাঁধে নতুন পর্যটন স্পট

রাঙ্গামাটির কাঠালতলী ফিসারী সংযোগ সড়ক বাঁধে নতুন পর্যটন স্পট

 পর্যটন শহর রাঙ্গামাটির কাঠালতলী ফিসারী সংযোগ সড়ক বাঁধের পাশে নির্মিত হচ্ছে একটি আধুনিক ওয়াকওয়ে ও সৌন্দর্যবর্ধন গার্ডেনকাজ চলমান থাকলেও ইতিমধ্যে কাপ্তাই লেকবেষ্টিত সংযোগ সড়কের সৌন্দর্য্য অনেকটাই ফুটে উঠেছেবিভিন্ন ফুলসহ নানা প্রজাতির গাছ ও আধুনিক স্থাপনা নির্মাণের কারণে দৃষ্টিনন্দন হয়ে উঠেছে সংযোগ সড়কটিপ্রতিদিনই সকাল থেকে রাত অব্দি 

পর্যটকসহ স্থানীয়রা পরিবার পরিজন নিয়ে এ সংযোগ সড়কে সময় কাটান

রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের অর্থায়নে ৯০ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে

সৌন্দর্যবর্ধনের পাশাপাশি সড়কের অপর পাশে একটি রিটেইনিং ওয়াল (প্রতিরক্ষা দেয়াল) নির্মাণেরও দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছেএ লক্ষ্যে পরামর্শক ও বিশেষজ্ঞদের সঙ্গে কাজ চলছেচলমান এ প্রকল্পের কাজ শেষে বাঁধের অপর প্রান্তটিও নতুনভাবে দৃষ্টিনন্দন করতে প্রকল্প নেয়া হবে

তিনি জানান, এ সৌন্দর্যবর্ধন প্রকল্পের মাধ্যমে শহরের সৌন্দর্য যেমন বাড়বে, তেমনি পর্যটকরাও আকৃষ্ট হবেনএকইসাথে স্থানীয় বাসিন্দাদের জন্য এটি হবে হাঁটা ও জগিং করার এক মনোরম স্থানপ্রকল্পের বেশিরভাগ কাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে আছে এবং আগামী দুই এক মাসের মধ্যে পুরোপুরি শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা

কাঠালতলী সংযোগ সড়কে পরিবার নিয়ে চট্টগ্রাম থেকে বেড়াতে আসা পর্যটক মো. সাইফুল আলম জানান, নতুন দৃষ্টিনন্দন এ সড়কটি রাঙ্গামাটির সৌন্দর্য্য আরো বাড়িয়েছেএ ধরনের আরো নতুন নতুন স্পট তৈরি করে রাঙ্গামাটিকে আরো রাঙানোর পরামর্শ দেন তিনি

এ প্রকল্পটির মূল ভিত্তি গড়ে উঠেছে পূর্বে বাস্তবায়িত একটি নদীভাঙন প্রতিরোধ প্রকল্পের ওপরকাপ্তাই হ্রদের নদীভাঙন থেকে রক্ষার জন্য দশ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয় কাঠালতলী ফিসারী সংযোগ বাঁধএর ফলে সড়কের এক পাশে বিশাল একটি জায়গা সম্প্রসারিত হয়এ সম্প্রসারিত স্থান যেন অবৈধ দখলে চলে না যায়, সে লক্ষ্যে সওজ বিভাগ তাদের নিজস্ব মেইন্টেনেন্স ফান্ড থেকে সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেয়সওজের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী

এদিকে ইতোমধ্যেই এ সড়ক বাঁধ এলাকা রাঙ্গামাটি শহরবাসীর মাঝে এক নতুন বিনোদন কেন্দ্র হিসেবে জনপ্রিয়তা পাচ্ছেঅনেকেই পরিবার-পরিজন নিয়ে এখানে ঘুরতে আসছেনস্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘এই জায়গাটা শহরের মানুষের জন্য এক নতুন বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে, আমরা খুবই খুশি

এ প্রকল্পের মাধ্যমে শুধু শহরের অবকাঠামোই নয়, রাঙ্গামাটির পর্যটন শিল্পে দৃষ্টিনন্দন এ সড়কটি নতুন মাত্রা যোগ করেছেসড়ক ও জনপথ বিভাগ যে ভাবে উন্নয়ন করছে, তেমনি এখানকার অন্যান্য উন্নয়ন সংস্থা পরিকল্পিতভাবে যদি উন্নয়ন প্রকল্প গ্রহণ করে তাহলে এগিয়ে যাবে পাহাড়ের পর্যটন শিল্প, এমনটাই প্রত্যাশা সকলের

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনতা ব্যাংকের ১,৯৬৩ কোটি ৫৪ লাখ ৬১ হাজার টাকা আত্মসাতের অভি

1

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুসহ ১৬ জনের দেশত্যাগে ন

2

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

3

তিন কোটি টাকার ডুপ্লেক্স বাড়ি, সরকারি বেতন ২২ হাজার

4

ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও ৩টি গ্রাম দখল করেছে রাশিয়া

5

ডেভেলপার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে মান

6

সন্ত্রাসবাদীদের ‘মৃত্যুদণ্ড' বিল ইসরাইলি সংসদে পাস

7

রাশিয়া ও ইরানের দ্বিপাক্ষিক বাণিজ্য দ্রুততর করতে যৌথ ট্রান্স

8

কোম্পানীগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

9

গুলশান প্লট দখল মামলায়: সালাম মুর্শিদীর বিরুদ্ধে চার্জফ্রেম

10

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেত্রী শামীমা পারভীন রত্না গ্রেপ্তার

11

নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত

12

এনবিআর চেয়ারম্যান বিদেশে, আগুনে পুড়ল ব্যবসায়ীদের স্বপ্ন

13

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

14

রাতে পেট্রোল-অকটেন বিক্রি বন্ধের প্রস্তাব পাম্প মালিকদের

15

রাঙ্গামাটির কাঠালতলী ফিসারী সংযোগ সড়ক বাঁধে নতুন পর্যটন স্পট

16

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

17

সেই সুরঞ্জন বালির অভিযোগ এবার হাসিনা-সিনহার বিরুদ্ধে

18

কুমিল্লায় ১১৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, নগদ ৩ লাখ ৩১

19

জামায়াত দয়ার ওপর বেঁচে আছে: ফজলুর রহমান

20