অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

অক্সিজেন সিলিন্ডারের মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় চুয়াডাঙ্গায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা

অক্সিজেন সিলিন্ডারে রিফিল ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় চুয়াডাঙ্গায় দুইটি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের বড়বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এ অভিযান পরিচালনা করেন। সহকারী পরিচালক জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন বাজারে রোগীর জন্য ব্যবহৃত গ্যাস, নিত্য প্রয়োজনীয় শিশু খাদ্য ও পণ্য সামগ্রী তদারকি করা হয়। এ সময়  অক্সিজেন সিলিন্ডারে রিফিল ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় শেখ আজিম উদ্দিন এর প্রতিষ্ঠান মেসার্স বেঙ্গল গ্যাসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়াও পণ্যে উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ ও উৎপাদিত প্রতিষ্ঠানের যথাযথ তথ্য না থাকায় রঙ্গিন চিপস বিক্রয়ের কারণে মো. ফারুক হোসেন এর মেসার্স মিঠুন স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট দুই প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 

অপরদিকে বড় বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে হলুদ রং ব্যবহার করে ভেজাল মুগ ডাল বিক্রি হচ্ছে কিনা তা যাচাই করা হয়। তবে বাজারে বিদ্যমান মুগ ডালে কোন ক্ষতিকর রংয়ের মিশ্রণ পায়নি ভোক্তা অধিদপ্তর।

এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে ত্রুটি সংশোধন করার ও ক্ষতিকর রং মিশ্রিত মুগ ডাল ক্রয়-বিক্রয় করা হতে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়। 

অভিযানে সহযোগিতায় ছিলেন, নিরাপদ খাদ্য অফিসার সজীব পাল, ক্যাব প্রতিনিধি মে. রফিকুল ইসলাম ও পুলিশের একটা টীম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষক আছেন, শিক্ষার্থী নেই — ফরিদপুরের চরাঞ্চলে শিক্ষা ব্যব

1

নিলাম বনাম নাগরিক: ঢাকার আবাসন খাতে প্রতারণার ছায়া

2

খুলনায় শিপইয়ার্ড সড়ক: ১২ বছরেও শেষ হয়নি কাজ

3

গণপূর্তে প্রভাবশালী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: প্

4

আদালতের নির্দেশে এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দ,

5

বিআইডব্লিউটিএ পরিচালক আরিফের দুর্নীতির সংবাদ প্রকাশ হলেও বহা

6

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

7

১,৬১৩ কোটি টাকা পাচারের অভিযোগে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্

8

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

9

নাফিজ সরাফাতের সম্পদের উৎস কোথায়? হাজার কোটি টাকার সাম্রাজ্য

10

খুলনা বটিয়াঘাটা জলমা ইউনিয়নে ভিজিডি চালের কার্ড বিতরণ যাচাই

11

চিকিৎসায় নতুন দিগন্ত উম্মোচন করছে আধুনিক ইমেজিং প্রযুক্তি

12

আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে শক্ত অবস্থান নিতে হব

13

জনগণের ওপর চাপ কমাতে জ্বালানির দাম অপরিবর্তিত: অর্থমন্ত্রী

14

এনবিআর চেয়ারম্যান বিদেশে, আগুনে পুড়ল ব্যবসায়ীদের স্বপ্ন

15

নাটোরের ‘হ্যাকার সিন্ডিকেট’: পরিচয় বদলে ব্ল্যাকমেইল — দেশজুড়

16

কিশোরগঞ্জে আবাসিক হোটেলে যুবকের মরদেহ

17

মোংলা উপজেলা পানি কমিটির আয়োজনে  দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনু

18

রাজধানীতে প্রকাশ্য গুলি ও ককটেল বিস্ফোরণ: আতঙ্কে নগরবাসী, তদ

19

নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত

20