অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

খুলনায় অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেফতার, উদ্ধার মুক্তিপণের টাকা

লনায় শপিং ব্যাগ ব্যবসায়ী আক্কাস আলী শেখকে অপহরণের ঘটনায় কেএমপি পুলিশের অভিযানে চক্রের দুই নারী সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের হেফাজত থেকে মুক্তিপণের টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

কেএমপি জানায়, ১৬ আগস্ট সকালে ব্যবসার কথা বলে অপহরণকারীরা আক্কাস আলীকে জিরোপয়েন্ট মোড় থেকে শিকদার মার্কেট এলাকায় নিয়ে যায়। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ভয়ে তিনি বিকাশের মাধ্যমে ১ লাখ ৭৮ হাজার টাকা প্রদান করলে পরদিন সন্ধ্যায় মোটরসাইকেলযোগে তাকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে হরিণটানা থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। সোমবার (১৮ আগস্ট) রাতে শিকদার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে সুফিয়া বেগম (৩৭) ও রুবি বেগমকে (৪৭) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মুক্তিপণের ৪৭ হাজার ৫০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে অপহরণচক্রের অন্যান্য সদস্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগদা এলাকায় ডিবির ‘ব্লক রেইড’, ৫৮ জন গ্রেফতার

1

মোংলায় পিস অর্গানাইজেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

2

কাশিমপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর, এলাকায় উত্তেজনা

3

ঢাকায় খুলনাবাসীর বৃহত্তম প্ল্যাটফর্মে নতুন কমিটি—ঐক্য ও উন্ন

4

এইচএসসি পাসেই মেঘনা গ্রুপে চাকরি, আবেদন নেওয়া শুরু

5

রাজউকের আরবান রেজিলিয়েন্স প্রকল্প দুর্নীতি, অকার্যকর যন্ত্রপ

6

জয়পুরহাটে নিখোঁজের তিন দিন পর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

7

সোশ্যাল মিডিয়ায় জুয়া: তরুণ প্রজন্মের নীরব শিকার

8

মার্কিন যুক্তরাষ্ট্রে ২৮% মানুষ এআই চ্যাটবটের সঙ্গে রোমান্টি

9

মমতার ৩৫ মন্ত্রীর ২২ জনেরই নিজ আসনে পরাজয়

10

বাংলাদেশ মাঠপ্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির পূর্ণা

11

টঙ্গীতে তুলার গোডাউনে আগুন

12

পারিবারিক সমস্যা আড়ালে ময়মনসিংহ–নেত্রকোনায় ঘুষ–বদলির খেলায় উ

13

হরমুজ প্রণালিতে এক দিনে তিন পণ্যবাহী জাহাজে হামলা

14

এক মাসের যুদ্ধে ইরানে ৩ হাজারের বেশি নিহত, বেসামরিক ক্ষয়ক্ষত

15

নেত্রকোণায় খালে পড়ে শিশুর মৃত্যু

16

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে সাড়ে ৭ কোটি টাকার টেন্ডারে ‘নয়

17

সাতক্ষীরায় সুদের টাকা নিয়ে সংঘর্ষ, নিহত ১

18

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

19

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

20