অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

খুলনা খাদ্য বিভাগে অস্থিতিশীলতা, ইকবার বাহারের পদত্যাগ

খুলনা খাদ্য বিভাগে অস্থিতিশীলতা, ইকবার বাহারের পদত্যাগ

খুলনা খাদ্য বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী সম্প্রতি খুলনা ত্যাগ করেছেন কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই। সূত্র জানায়, তার এই আচরণ বিভাগীয় কর্মকর্তাদের মধ্যে তীব্র আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

তথ্য বলছে, ইকবাল বাহারকে বদলির সরকারি আদেশ জারি করা হয়েছিল ১৭ আগস্ট, কিন্তু তিনি তা কার্যকর হওয়ার আগেই, ১৩ ও ১৪ আগস্টের তারিখে স্বাক্ষরিত দেখিয়ে একাধিক পদায়ন আদেশ জারি করেন। এই পদায়ন আদেশগুলোর সঙ্গে মোটা অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে।

সূত্র জানায়, এসব আদেশের মাধ্যমে গরফা বাজারের মো. ইব্রাহিম, নকিপুরের মোল্লা আহমেদ জামান, কেশবপুরের বানেচুর রহমান, খাজুরার মিঠুন চক্রবর্তী, জীবননগরের মুরাদ হোসেন ও ডুমুরিয়ার মো. আমিনুর রহমানকে অবৈধভাবে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। এছাড়া, বদলি আদেশাধীন ঝিনাইদহের খাদ্য পরিদর্শক আবু বকর সিদ্দিককেও খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

প্রশ্ন উঠছে, এসব পদায়ন আদেশ বাস্তবায়নের সময় প্রক্রিয়া ও নীতি কতটুকু অনুসরণ করা হয়েছে। তথ্য বলছে, এই ঘটনাকে কেন্দ্র করে খুলনা খাদ্য বিভাগের অভ্যন্তরে অসন্তোষ ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলার সদস্য মোঃ রিদোয়ান শেখ তামিম গত জুন মাসে খাদ্য বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। সূত্র জানায়, অভিযোগের ভিত্তিতে ঢাকাস্থ খাদ্য বিভাগের প্রধান কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনার বিষয়ে আলোচনা করেন এবং একটি তদন্ত কমিটি গঠনের আশ্বাস দেন।

এছাড়া, খুলনা বিভাগের বিভিন্ন রাজনৈতিক সংযোগ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগও প্রধান উপদেষ্টা, একান্ত সচিব, মহাপরিচালক, খাদ্য অধিদপ্তর, বিভাগীয় কমিশনার খুলনা, দুদক ও খুলনা প্রেসক্লাবের কাছে পাঠানো হয়েছে।

তথ্য বলছে, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর খুলনা খাদ্য পরিদর্শক সেলিম রেজা লিখিতভাবে চাঞ্চল্যকর তথ্য উন্মোচন করেন। অভিযোগের কপি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর, জেলা প্রশাসক, প্রেসক্লাব ও বৈষম্যবিরোধী আন্দোলন খুলনা সমন্বয়কদের কাছে পাঠানো হয়েছে।

অন্যান্য অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছেন, এ ধরনের পদায়ন আদেশ ও অভিযোগ যদি সুষ্ঠুভাবে তদন্ত না করা হয়, তবে খুলনা খাদ্য বিভাগের ভেতরে অস্থিতিশীলতা ও অনিয়ম আরও বাড়তে পারে।

সম্প্রতি খুলনা খাদ্য বিভাগের কর্মকর্তা ও সচেতন মহল আশা করছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার মাধ্যমে বিষয়টি যথাযথভাবে তদন্ত করা হবে, যাতে প্রশাসনিক স্বচ্ছতা ও দায়িত্বশীলতা বজায় থাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেন্ডার ছাড়াই গাছ কেটে উজাড় রামেবি ক্যাম্পাস এলাকা

1

আশুলিয়ায় দুই লাখ টাকা ছিনতাই-দুই যুবকে গুলি ছিনতাইকারীর

2

খুলনা ওয়াসায় নতুন এমডির যোগদান আটকে, ফেস–২ প্রকল্পে পিডি নিয়

3

পূর্বাচল তিন দশকের অচলাবস্থা, ৮ হাজার কোটি টাকার ব্যয়, তবু ক

4

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

5

পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর কোপে শ্বশুর নিহত

6

চরভদ্রাসন সাব-রেজিষ্ট্রার সাপ্তাহে ১দিন অফিস করনে সেবা গৃতাদ

7

খুলনায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

8

অর্থনৈতিক বিশৃঙ্খলার আশঙ্কা: গভর্নরের সিদ্ধান্তে আস্থা হারাচ

9

৫০ লাখ ঘুষচেষ্টা: কর্মকর্তার তিরস্কার

10

দেশে নারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা দিন দিন বাড়ছে

11

বিএনপির চারজন, এনসিপি ও জামায়াতের একজন করে

12

১৬ বছর প্রবাস শেষে আশ্রয়হীন জসিম উদ্দিন

13

বিসিকের জিএম/পিডি মো. হাফিজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস

14

৩৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে শিক্ষার্থী তাসনিয়া

15

শেরপুর-৩: বিএনপির মাহমুদুল হক রুবেল বড় ব্যবধানে জয়ী

16

নারায়ণগঞ্জ গণপূর্তে দুর্নীতির অভিযোগ: নির্বাহী প্রকৌশলী হারু

17

গণভোট ছাড়া নির্বাচন অর্থহীন হবে”— লন্ডনে জামায়াত আমির ডা. শফ

18

চিকিৎসায় নতুন দিগন্ত উম্মোচন করছে আধুনিক ইমেজিং প্রযুক্তি

19

চিকিৎসায় নতুন দিগন্ত উম্মোচন করছে আধুনিক ইমেজিং প্রযুক্তি

20