অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে সাংবাদিক ফজলুল হক সেলবর্ষীর ৫৭তম মৃত্যুবার্ষিকী পালিত

 অবিভক্ত বাংলার বিপ্লবী সাংবাদিক ফজলুল হক সেলবর্ষীর ৫৭ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে বৃটিশবিরোধী আন্দোলনের নেতা ও সাংবাদিক ফজলুল হক সেলবর্ষীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, লেখক গবেষক ইকবাল কাগজী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সংগঠনের সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, বর্তমান কমিটির সহ-সভাপতি সেলিম আহমেদ তালুকদার, সাবেক সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, সালেহীন চৌধুরী শুভ, প্রভাষক দুলাল মিয়া, শিক্ষক সাজাউল হক, প্রভাষক উসমান গণি, সাংবাদিক জিয়াউর রহমান প্রমুখ। 

সংগঠনের সভাপতি শামস শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ফজলুল হক সেলবর্ষী ছিলেন অগ্নিযুগের বিপ্লবী সাংবাদিক। তিনি বৃটিশবিরোধী আন্দোলনে লেখনীর মাধ্যমে জাতিকে উদবুদ্ধ করেছেন। ফজলুল হক সেলবর্ষীকে বৃটিশ সরকার একাধিকবার জেলে নিয়ে নির্যাতন করেছিল। তার রক্তে ছিল দেশপ্রেম ও দ্রোহ।

বক্তারা বলেন, তিনি ক্ষমতার সঙ্গে কখনো আপোস করেননি। ক্ষুরধার লেখনীর মাধ্যমে তিনি জাতিকে পথ দেখিয়েছেন। সেলবর্ষী একটি চেতনার নাম। একটি আদর্শের নাম। মহান এই বিপ্লবী সাংবাদিককে নতুন প্রজন্ম চিনেনা। অথচ কাজী নজরুল ইসলাম, কাজী মোতাহের হোসেনসহ অগ্নিযুগের লেখক রাজনীতিবিদরা তাকে নিয়ে লিখেছেন। নজরুল তার ধুমকেতু পত্রিকায় সাংবাদিক ফজলুল হক সেলবর্ষীর লেখা ছাপিয়েছেন।

আনন্দবাজার পত্রিকা, সংবাদ পত্রিকাসহ নানা পত্রিকায় কাজ করেছেন তিনি সুনামের সাথে। সম্পাদনা করেছেন আলোচিত একাধিক পত্রিকা। এই সুযোগ্য সাংবাদিক ও রাজনীতিকের জীবন ও কর্ম নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাহলেই শিকড়ের সঙ্গে আমাদের সেতুবন্ধন গড়ে ওঠবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বাচল প্লট মামলা: তদন্তে খুরশীদের বিরুদ্ধে প্রমাণ মেলেনি

1

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

2

রাজধানীর ভি আই পি এলাকায় আবারও রাজউকের মোবাইল কোর্ট ও অভিযান

3

সেই সুরঞ্জন বালির অভিযোগ এবার হাসিনা-সিনহার বিরুদ্ধে

4

ইবিএল-এর দাবি, ৫০ কোটি টাকার ঋণ এখন দ্বিগুণ’ সূত্র জানায়, প্

5

আফরোজা আব্বাস-পাপিয়া-কনকচাঁপাসহ হেভিওয়েটরা নেই বিএনপির তালিক

6

নিউ ইস্কাটনে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ—আহত পথচারী, নিরাপত

7

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

8

সন্দেহজনক হামে’ আরও ১০ শিশুর মৃত্যু, বেশি ঢাকায়

9

গণপূর্ত অধিদপ্তরে ‘উজির’ প্রভাব: তত্ত্বাবধায়ক প্রকৌশলী উজির

10

ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্

11

অক্সিজেন সিলিন্ডারের মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় চুয়াডাঙ্গা

12

ঢাকা আব্দুল্লাহপুর থেকে টঙ্গী বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা

13

রঙ বদলাতে যাচ্ছে উত্তরাঞ্চল দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড়ের রাজন

14

জাতিসংঘের জুলাই গণহত্যার প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে

15

ইরান যুদ্ধের প্রভাবে আরব আমিরাতের শেয়ারবাজারে বড় ধস

16

পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর কোপে শ্বশুর নিহত

17

কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আ

18

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নারী নিহত

19

সিংগাইরে র‌্যাবের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

20