অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন প্রধানমন্ত্রী

নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে আত্মমর্যাদাশীল ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

শনিবার বিকেলে বরিশাল নগরীর চৌমাথা এলাকায় সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সামনে ‘উদ্যোমী নারী ফাউন্ডেশন’-এর উদ্যোগে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উদ্যোমী নারী ফাউন্ডেশনের সভাপতি আসমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে রহমাতুল্লাহ বলেন, একটি দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার বিকল্প নেই। বর্তমানে নারীরা শুধু পরিবার পরিচালনাতেই নয়, উদ্যোক্তা, কর্মসংস্থান সৃষ্টিকারী এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করছেন। এ ধারা আরও শক্তিশালী করতে দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানো প্রয়োজন।

তিনি বলেন, নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত আন্তরিক। নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। ফ্যামিলি কার্ড কর্মসূচিও এর অংশ। একজন নারী স্বাবলম্বী হলে শুধু একটি পরিবার নয়, পুরো সমাজই উপকৃত হয়। তাই নারীদের এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

রহমাতুল্লাহ ‘উদ্যোমী নারী ফাউন্ডেশন’-এর উদ্যোগের প্রশংসা করে বলেন, সেলাই মেশিন বিতরণের মতো কার্যক্রম নারীদের আত্মনির্ভরশীল হওয়ার পথ আরও সহজ করবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে তারা নিজস্ব উদ্যোগ গড়ে তুলতে পারবেন এবং পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক নাদিরা পারভীন দীনা, উদ্যোক্তা রুমা পারভীন, সাবরিনা, অধরা মিষ্টি, রাইসা, মিরা দাস, বেবী ঘোষ, উম্মে হানি, তহমিনাসহ নারী উদ্যোক্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নির্বাচিত নারী উদ্যোক্তাদের হাতে প্রশিক্ষণের জন্য সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংশোধনী ও দুঃখ প্রকাশ

1

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

2

ওপেনএআইয়ের ‘সোরা’ অ্যাপ এবার অ্যান্ড্রয়েডে।

3

‘লর্ড অব দ্য রিংস’ থেকে রোহিঙ্গা ক্যাম্প পর্যন্ত— মানবতার বা

4

গোপন মুহূর্তের ছবি ফাঁস হলে সেটা গোপনীয়তা

5

কুমিল্লায় শিশু সায়মন হত্যা মামলা একজনের মৃত্যুদণ্ড অপরজনের য

6

ডিপিএইচই প্রধান প্রকৌশলী নিয়োগে নতুন সমীকরণ

7

বরিশাল এলজিইডির অঘোষিত নিয়ন্ত্রক রহমত-ই-খুদা? নানা অভিযোগে প

8

সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রক

9

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছ

10

সুন্দরবনে দস্যুদের কবল থেকে জেলে উদ্ধার করেছে কোস্টগার্ড

11

ঢাকায় বসেই ‘আমেরিকান’ পিএইচডি: ভুয়া বিশ্ববিদ্যালয়, সম্মানসূচ

12

গাজাযুদ্ধে ১৯ হাজার শিশু হত্যা করেছে ইসরায়েল

13

বগুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

14

তুমিও ফেল, ছয় মাস পর আমিও ফেল’—শিক্ষার্থীদের অভিযোগে শিক্ষাম

15

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের তিন দিন পরও ১৫২ রোগী চ

16

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

17

গণপূর্ত অধিদপ্তরে ‘নেটওয়ার্ক রাজনীতি’: পদোন্নতি ও প্রকল্প বা

18

প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের ব্যাগ

19

ইউসিবি ব্যাংকের ২৫ কোটি টাকা দুর্নীতি মামলায় এক দিনে ১০ সাক্

20