অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুগদা থানা ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় মেহেদী হাসান মজুমদার

অনলাইন ডেস্ক :   মহানগর পূর্ব ছাত্রদলের অধীন মুগদা থানা ছাত্রদলের কমিটি বিলুপ্ত হওয়ার পর নতুন কমিটি গঠনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্র জানায়, সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় উঠে আসা নামগুলোর মধ্যে রয়েছেন ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বর্তমান সাধারণ সম্পাদক মেহেদী হাসান মজুমদার।

দলীয় নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি মানিকনগর এলাকায় ইতিবাচক ভাবমূর্তিও গড়ে তুলেছেন। স্থানীয় কয়েকজন নেতাকর্মীর ভাষ্য, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর অনেকেই সমালোচনার মুখে পড়লেও মেহেদী হাসান মজুমদার তুলনামূলকভাবে বিতর্কের বাইরে রয়েছেন। নিয়মিত শিক্ষার্থী হিসেবে পরিচিত এই ছাত্রনেতার বক্তব্য ও সাংগঠনিক কার্যক্রমও সিনিয়র নেতাদের প্রশংসা পেয়েছে বলে তারা দাবি করেন।

মুঠোফোনে মেহেদী হাসান মজুমদার বলেন, “আমি ভদ্রতা, নম্রতা ও জনসেবামূলক রাজনীতিতে বিশ্বাস করি। রাজনৈতিক আদর্শ হিসেবে আমি হাবিবুর রশিদ হাবিবকে অনুসরণ করি। তাঁর আচরণ ও মানুষের প্রতি সম্মান প্রদর্শনের দৃষ্টান্ত আমাকে অনুপ্রাণিত করে। ভবিষ্যতেও সেই আদর্শ অনুসরণ করে জনগণের পাশে থাকতে চাই।” তবে মুগদা থানা ছাত্রদলের নতুন কমিটি কবে ঘোষণা হবে বা কারা নেতৃত্বে আসবেন, সে বিষয়ে এখনো ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। নতুন নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃত্বের আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ ও ছবিতে গণজুতা নিক্ষেপ করবে ব

1

ব্রাহ্মণপাড়ায় সাংবাদিক সমিতির নতুন কমিটি অনুমোদন

2

১৯৯৪ সালের প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার ঘটনায় মেক্সিকোতে সন

3

ভূমি অফিসে ঘুষ বাণিজ্য, তদন্তেও নেই ব্যবস্থা

4

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

5

পিয়নের প্রতারণায় এইচএসসি পরীক্ষা দিতে পারলেন না দুই ছাত্রী

6

বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক

7

নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না

8

বন্যপ্রাণী ও বন রক্ষায় স্বেচ্ছাসেবক নিবন্ধন শুরু করল বন অধিদ

9

ইবিএল-এর দাবি, ৫০ কোটি টাকার ঋণ এখন দ্বিগুণ’ সূত্র জানায়, প্

10

সন্ধানপুর ইউনিয়নে পুলিশি অভিযানে জুয়া খেলায় আটক ৮

11

জগন্নাথপুর পৌর নির্বাচনে মেয়র পদে আগ্রহী আব্দুল মতিন লাকি, ‘

12

ভূরুঙ্গামারীতে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিয

13

অবৈধ এমডির দখলে স্ট্যান্ডার্ড ব্যাংক, নিশ্চুপ বাংলাদেশ ব্যাং

14

নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

15

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

16

ইভিএম প্রকল্পে অনিয়মের অভিযোগে দুদকের তদন্ত, অডিট আপত্তি এখন

17

কুমিল্লা দাউদকান্দি থানায় ওসি হালিমের যোগদানে আইনশৃঙ্খলার দৃ

18

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে শীর্ষ পদে নিরঙ্কুশ জয়

19

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

20