অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় সুদের টাকা নিয়ে সংঘর্ষ, নিহত ১


সাতক্ষীরায় সুদের টাকা নিয়ে সংঘর্ষ, নিহত ১

জেলার শ্যামনগরে সুদের টাকা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত মুজিবর গাজীর মৃত্যু হয়েছে।
আজ  মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
এর আগে গতকাল সোমবার সকালে শ্যামনগর উপজেলার সদরের সোনার মোড় মৎস্য আড়ৎ এলাকায় সুদের টাকা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মুজিবার গাজীসহ ৬ জন আহত হন।
শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর এলাকার মৃত আহাদ আলী গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, সুদের টাকা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে গতকাল সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সোনার মোড় মৎস্য আড়ৎ এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মুজিবর গাজী ও অমল সরকারসহ উভয়পক্ষের ৬ জন আহত হন। আহতদেরকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুজিবর গাজী ও অমল সরকারের অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মুজিবর গাজী মারা যান।
হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, উক্ত সংঘর্ষের ঘটনায় গতকাল রাতে আলাউদ্দিন ও সুশান্ত সরকার নামের দুইজন বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। 
এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচনের নিরাপত্তা জোরদারে উচ্চপর্যায়ে সভা

1

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সর্বোচ্চ আদালতের রায় ২০ নভেম্বর

2

সৌন্দর্য নষ্ট করবে, তাদের বিরুদ্ধে বাণিজ্যিক রেট অনুযায়ী জরি

3

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

4

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আর কোনো পরিকল্পনা ইরানের নেই বল

5

পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১৪ ডিগ্রিতে

6

মোংলায় পিস অর্গানাইজেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

7

‘লর্ড অব দ্য রিংস’ থেকে রোহিঙ্গা ক্যাম্প পর্যন্ত— মানবতার বা

8

টাঙ্গাইলে কুশারিয়া উচ্চ বিদ্যালয় খেলায় অংশ না নেওয়ায় ক্ষুব্ধ

9

তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ নোয়াখালী-৫ বিএনপি

10

দেশে নারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা দিন দিন বাড়ছে

11

চূড়ান্ত ভোটার তালিকা ও প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ১৮ নভেম্ব

12

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

13

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকম

14

জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে বিভ্রান্তিকর খবর ‘ডাহা মিথ্যা’ — প্

15

ধানমন্ডির ৩০০ কোটি টাকার পরিত্যক্ত সম্পত্তি নিয়ে স্থিতাবস্থা

16

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

17

চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি : বাণিজ্য উপদেষ্টা

18

জয়পুরহাটে বিএনপির তিন মনোনয়নপ্রত্যাশীর বর্ণাঢ্য শোডাউন

19

সিলেটে এবার উৎমাছড়া পর্যটনকেন্দ্রের দুই লাখ ঘনফুট পাথর উদ্ধা

20