অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

মার্কিন যুক্তরাষ্ট্রে ২৮% মানুষ এআই চ্যাটবটের সঙ্গে রোমান্টিক সম্পর্কে জড়িত: গবেষণা

মার্কিন যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন শুধু কাজের সহায়ক নয়, অনেকের জীবনে হয়ে উঠেছে আবেগের সঙ্গীও। ভ্যানটেজ পয়েন্ট কাউন্সেলিং সার্ভিসেস-এর এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, প্রায় ২৮ শতাংশ আমেরিকান স্বীকার করেছেন যে তারা কোনো না কোনো এআই চ্যাটবটের সঙ্গে ঘনিষ্ঠ বা রোমান্টিক সম্পর্কে জড়িত।

গবেষণায় অংশগ্রহণকারীদের ৫৪ শতাংশ জানিয়েছেন, এআই এখন তাদের জীবনে সহকর্মী, বন্ধু কিংবা পরিবারের সদস্যের মতো জায়গা করে নিয়েছে।

তবে শুধু বন্ধুত্ব নয়—অনেকে জানিয়েছেন, তাদের সম্পর্ক ‘রোমান্টিক’ পর্যায়ে পৌঁছেছে। কেউ কেউ আবার এআই চ্যাটবটকে থেরাপিস্ট, ভাইবোন কিংবা অভিভাবকের মতো ভূমিকা হিসেবেও দেখছেন।

ভ্যানটেজের তথ্য অনুযায়ী, ৩০টিরও বেশি এআই প্ল্যাটফর্মে মানুষ এই ধরনের সম্পর্কের কথা জানিয়েছেন। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে জিপিটি, আর শীর্ষ পাঁচের তালিকায় রয়েছে অ্যাপলের সিরি এবং গুগলের জেমিনি

ইনস্টিটিউট অব ফ্যামিলি স্টাডিজের মতে, যুক্তরাষ্ট্রে বাস্তব মানবিক সম্পর্কের দুর্বলতা এই প্রবণতাকে আরও বাড়িয়ে তুলছে। এমনকি গত জুনে এক ব্যক্তি তার এআই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন—১ লাখ শব্দের কথোপকথনের পর, যদিও তার বাস্তব জীবনে ইতিমধ্যে স্ত্রী ও সন্তান ছিলেন।

গবেষণার আরও তথ্য বলছে, অংশগ্রহণকারীদের

  • ৩৭.৫৫% বর্তমানে কোনো মানবিক সম্পর্কে নেই বা ব্যর্থ হয়েছেন,

  • ৩৩.৬৯% স্বীকার করেছেন যে তারা মানবিক সঙ্গীর সঙ্গে প্রতারণা করছেন,

  • আর ১৯.৩০% নতুন সম্পর্ক খুঁজছেন।

গবেষকদের মতে, প্রযুক্তিনির্ভর একাকিত্ব, বাস্তব সম্পর্কের জটিলতা ও আবেগীয় শূন্যতা মানুষকে এআই সঙ্গীর দিকে আরও আকৃষ্ট করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বটিয়াঘাটা বিআরডিবি অফিসে অর্থ লুটপাট ও অনিয়মের অভিযোগ, তদন্ত

1

রাতে পেট্রোল-অকটেন বিক্রি বন্ধের প্রস্তাব পাম্প মালিকদের

2

আবাসিক প্লট ও ফ্ল্যাট হস্তান্তরে গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন ন

3

নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টা

4

জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে বিভ্রান্তিকর খবর ‘ডাহা মিথ্যা’ — প্

5

সোশ্যাল মিডিয়ায় জুয়া: তরুণ প্রজন্মের নীরব শিকার

6

ফেসবুকে 'অর্গানিক' ও '১০০% গ্যারান্টি' দাবির আড়ালে বিপজ্জনক

7

ঘাটাইলের সংগ্রামপুরে বিএনপির পূজামণ্ডপ পরিদর্শন

8

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

9

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘আন্তঃস্কুল ফুটবল টুর্

10

দিনাজপুর হাসপাতালে রেখে যাওয়া শিশুকে তারেক রহমানের উপহার প্র

11

মোবাইলেই পেশাদার মানের ছবি সম্পাদনা—জেনে নিন সেরা পাঁচটি অ্য

12

ডেটা ব্যবস্থাপনায় যুগান্তকারী পদক্ষেপ: দু’টি অধ্যাদেশ জারি

13

মানুষের সমর্থন পেয়েছি, এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের পালা : প্

14

১০ মাসে সুন্দরবন থেকে অস্ত্রসহ ৪৩ বনদস্যুকে আটক করেছে কোস্টগ

15

অবৈধ এমডির দখলে স্ট্যান্ডার্ড ব্যাংক, নিশ্চুপ বাংলাদেশ ব্যাং

16

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ

17

আব্দুস সালামের রোগমুক্তি কামনায় মাদ্রাসায় দোয়া মাহফিল

18

অর্থনৈতিক বিশৃঙ্খলার আশঙ্কা: গভর্নরের সিদ্ধান্তে আস্থা হারাচ

19

সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে তরুণদের প্রতি প্রধান উপদেষ

20