অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

টাকার বিনিময়ে কৃষি ভর্তুকি কার্ড বিতরণের অভিযোগ, এমপির কাছে লিখিত আবেদন

(নেত্রকোণা) প্রতিনিধি


নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে কৃষি ভর্তুকি কার্ড বিতরণে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ উঠছে। এ ঘটনায় স্থানীয় এক কৃষক নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্যের কাছে লিখিত আবেদন করেছেন।

সূত্র জানায়, উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কল্যানপুর গ্রামের কৃষক সিদ্দিক মিয়া গত ৩ জুলাই সংসদ সদস্যের কাছে দেওয়া আবেদনে অভিযোগ করেন, সরকারি কৃষি ভর্তুকি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম হয়েছে। তাঁর দাবি, প্রকৃত কৃষকদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে অযোগ্য ও বহিরাগত ব্যক্তিদের কার্ড দেওয়া হয়েছে।

আবেদিতে আরও অভিযোগ করা হয়, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত নিয়ে কৃষি ভর্তুকি কার্ড দেওয়া হয়েছে। এতে অনেক প্রকৃত কৃষক সরকারি এ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। প্রয়োজনে অনিয়মে জড়িত ব্যক্তি ও সুবিধাভোগীদের তালিকা সরবরাহ করা হবে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
তথ্য বলছে, লিখিত অভিযোগে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে এবং স্থানীয় কয়েকজনকে সাক্ষী হিসেবেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

অভিযোগকারী সিদ্দিক মিয়া বলেন, কৃষি ভর্তুকি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম হয়েছে। তাঁর দাবি, অনেক প্রকৃত কৃষক ও ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম তালিকায় না থাকলেও কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত নন বা দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছেন—এমন ব্যক্তিদের টাকার বিনিময়ে তালিকাভুক্ত করা হয়েছে। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাঁর ভাষ্য, তদন্ত হলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।

অন্যদিকে, অভিযুক্ত কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়া অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, কৃষকের তালিকা প্রণয়নের কাজে তিনি ব্যক্তিগতভাবে অর্থ ব্যয় করেছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে তিনি পাল্টা অভিযোগ করেন, নওয়াব আলী নিজেই বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত। বিষয়টি দলীয়ভাবে তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগের বিষয়টি তাঁর জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে পরে জানাবেন।
এদিকে, লিখিত আবেদনে কৃষি ভর্তুকি কার্ড বিতরণে সংঘটিত অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং প্রকৃত কৃষকদের অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে এবং প্রশ্ন উঠছে, কৃষি ভর্তুকির সুবিধাভোগী তালিকা প্রণয়নে যথাযথ যাচাই-বাছাই অনুসরণ করা হয়েছিল কি না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই : অপু বিশ্বাস

1

পাকিস্তানের তিন নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি, পাঞ্জাবে উচ্চ

2

কুমিল্লায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৪৫ জন গ্রেপ্তার

3

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

4

আশুলিয়ায় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, নিখোঁজ দুই শিক

5

সওজের প্রকৌশলী সবুজ উদ্দিন খান, অভিযোগে হাজার কোটি টাকার মাল

6

আদা, রসুন ও পেঁয়াজের দাম কমেছে বলে দাবি বিক্রেতাদের, মূল্য ত

7

বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে উপদেষ্টা কতটা সফল তিনি

8

জয়পুরহাটে দূর্গাপূজা ঘিরে নিরাপত্তা: পুলিশ সুপারের সঙ্গে সাং

9

টিউলিপ রিজওয়ানা ও সরদার মোশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি

10

বিএনপির নির্বাচন প্রস্তুতি তারেকের ফেরার ওপর নির্ভরশীল নয়: স

11

চট্টগ্রামে গ্রাহকের টাকা আত্মসাৎ মামলায় ব্যাংক ম্যানেজারসহ ৩

12

ঝড়ে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে টিন দিলেন আনোয়ার কাজী

13

কুমিল্লা দাউদকান্দি থানায় ওসি হালিমের যোগদানে আইনশৃঙ্খলার দৃ

14

সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ সেনাপ্রধানের

15

জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান

16

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

17

প্রশিক্ষণ শেষের দিনেই চাকরিচ্যুত ৩ ম্যাজিস্ট্রেট

18

দুর্নীতির ছায়ায় এলজিইডি: প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়ার ব

19

নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন প্রধানমন

20