অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

অস্ত্র মামলায় ফয়সাল করিম মাসুদের ১০ বছরের কারাদণ্ড


রাজধানীর আদাবর থানায় করা একটি অস্ত্র মামলায় ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত ফয়সাল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি।

ঢাকার ১৮তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদুল মোহসীন বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে আদালতের বেঞ্চ সহকারী ইসমাইল হোসেন জানিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, গত রোববার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য দিন ধার্য করেন। বিচারকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০২৪ সালের ৭ নভেম্বর রাজধানীর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালায় র‍্যাব। অভিযানের সময় পালানোর চেষ্টা করলে ফয়সালকে আটক করা হয়। পরে তাঁর বাসায় তল্লাশি চালিয়ে চারটি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়, যার কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি।

এ ঘটনায় পরদিন ৮ নভেম্বর আদাবর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়। তদন্ত শেষে আদাবর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান ২০২৫ সালের ২৮ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে আরও বলা হয়, ফয়সাল ওই এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। তিনি মাদক ব্যবসাসহ সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, খুন ও জমি দখলের নেতৃত্ব দিয়ে আসছিলেন।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় ফয়সালের নাম উঠে আসে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলে ফয়সাল ও তাঁর সহযোগী আলমগীর হোসেন ছিলেন। বর্তমানে পলাতক ফয়সাল ভারতে গ্রেপ্তার হয়ে সেখানকার একটি কারাগারে রয়েছেন।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকৃবি উদ্ভাবিত ‘ডাক প্লেগ ভ্যাকসিন’ হাঁস চাষিদের মুখে হাসি

1

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

2

পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ, সম্পাদক হায়দার

3

হযরত শাহজালালে ৭৬ ভরি স্বর্ণসহ ৩ জন আটক

4

জয়পুরহাটে নিখোঁজের তিন দিন পর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

5

সুনামগঞ্জ-৩ আসনে আলোচনায় বিএনপি’র সম্ভাব্য প্রার্থী আব্দুল ছ

6

বিশাল বাজেটের ‘কিং’ নিয়ে তুমুল আলোচনা, শাহরুখ ফিরছেন নতুন রূ

7

ব্রাহ্মণবাড়িয়া পুলিশের বিরুদ্ধে সাংবাদিককে হয়রানি অভিযোগ

8

মুগদায় ছাত্রদল নেতা মেহেদীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, শি

9

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

10

১ লাখ ৭০ হাজার টন সার ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার

11

সচিব থেকে প্রকৌশলী—ওয়াসায় ক্ষমতার অন্ধকার বৃত্তে কোটি টাকার

12

শিশু মমতা হত্যার বিচার দাবিতে স্বজন ও এলাকাবাসীর মানববন্ধন ও

13

বর্ণাঢ্য আয়োজনে বিসার গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত

14

একনেক সভায় ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদ

15

মহাখালীর বস্তিতে আগুন : ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

16

মৃত ব্যক্তির ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

17

বাংলাদেশ ও থাইল্যান্ডের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে নতুন রাষ্ট

18

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে শীর্ষ পদে নিরঙ্কুশ জয়

19

খুলনায় ফেরি-ট্রলার সংঘর্ষে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

20