অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

খুলনায় পুলিশ পরিদর্শক সিরাজুলের মৃত্যু

খুলনায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে (স্ট্রোক) পুলিশ পরিদর্শক মো. সিরাজুল ইসলাম (৪৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রজিউন)। 

গতকাল সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মহানগরীর একটি ক্লিনিকে তিনি মৃত্যুবরণ করেন। তিনি খুলনার দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। ডাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. হাসানুজ্জামান আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ কর্মকর্তা সিরাজুল ইসলাম সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল হাই মোড়লের ছেলে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে খুলনা জেলা পুলিশে শোক বিরাজ করছে।

খুলনা জেলা পুলিশের সূত্র জানিয়েছে, গত ৮ নভেম্বর দাকোপ থানায় কর্মরত থাকা অবস্থায় পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম শারীরিকভাবে মারাত্মক অসুস্থবোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা শহরে নেওয়ার জন্য পরামর্শ দেন। 

সাথে সাথে তাকে বিভাগীয় পুলিশ হাসপাতাল খুলনার মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সাড়ে ৭টার দিকে ইন্তেকাল করেন। সোমবার রাতেই তার লাশ নিজ গ্রামে নেয়া হয়। সেখানেই জানাজা শেষে দাফন করা হয়।

সিরাজুল ইসলাম ২০১১ সালের ১ জুলাই বহিরাগত ক্যাডেট সাব-ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ১৪ বছর ৪ মাস ১৩ দিনের চাকরি জীবনে যশোর, মাগুরা ও খুলনা জেলায় কর্মরত থেকে সরকারি দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।

খুলনা জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন বলেন, সিরাজুল ইসলামের মত একজন পেশাদার পুলিশ কর্মকর্তার মৃত্যুতে খুলনা জেলা পুলিশ গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে খুলনা জেলা পুলিশের সকল সদস্য গভীর শোক প্রকাশ করছে। একইসঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বসুন্ধরা চেয়ারম্যানের বিরুদ্ধে ৬০০ কোটি টাকা আত্মসাতের মামলা

1

দেশের অশুভ শক্তিরা নির্বাচন ভণ্ডুল করতে চায়: আযম খান

2

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

3

শ্রীবরদীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

4

ডাকসু নির্বাচনে থাকছে ‘স্ট্রাইকিং ফোর্স’সহ ৩ স্তরের নিরাপত্ত

5

ঘাটাইলে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত

6

বিচার বিভাগ কেবল ঐতিহ্যের স্বস্তিতে টিকে থাকতে পারে না। প্রধ

7

ইস্টার্ন ব্যাংক চেয়ারম্যান. সন্দেহজনক জাহাজ কেনায় ৮ হাজার কো

8

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

9

চিকিৎসায় নতুন দিগন্ত উম্মোচন করছে আধুনিক ইমেজিং প্রযুক্তি

10

অর্থনৈতিক বিশৃঙ্খলার আশঙ্কা: গভর্নরের সিদ্ধান্তে আস্থা হারাচ

11

অপরাধীদের কোন ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

12

ফেনীর ছাগলনাইয়ায় পূজামণ্ডপে বিজিবি মোতায়েন ও নিরাপত্তা জো

13

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

14

জাহানারার উথ্থানে নারী দলের অস্থিরতা — বিসিবি বসছে তল্লাশি ম

15

মৃত ব্যক্তির ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

16

ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ ও ছবিতে গণজুতা নিক্ষেপ করবে ব

17

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

18

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১

19

জাল কাগজপত্রে এতিমখানায় নিয়োগ: দুদকের মামলায় ৬ জন আসামি

20