অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাইকে বিকট শব্দ, বাধা দেওয়ায় দুই পুলিশ কর্মকর্তাকে মারধর


চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিকট শব্দে মোটরসাইকেল চালাতে নিষেধ করায় সাদাপোশাকে থাকা পুলিশের দুই কর্মকর্তাকে মারধরের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে উপজেলার বণ্ডবিল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শোভন কুমার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা।

এ ঘটনায় চার তরুণকে আটক করেছে পুলিশ। তারা হলেন সাকিব (১৭), আহমেদ হোসেন (১৭), রাজ (১৮) ও আবদুল (১৬)। তাদের সবার বাড়ি চুয়াডাঙ্গা পৌরসভার ইসলামপাড়া এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তদন্তকাজ শেষে উপজেলার বড়াদি ইউনিয়নের নতিডাঙ্গা গ্রাম থেকে ফিরছিলেন ওই দুই পুলিশ কর্মকর্তা। পথে বণ্ডবিল এলাকায় ১২ থেকে ১৪ জন তরুণ ৬ থেকে ৭টি মোটরসাইকেলের সাইলেন্সার পরিবর্তন করে বিকট শব্দে ও বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। এ সময় সাদাপোশাকে থাকা দুই কর্মকর্তা তাদের গতি কমানোর জন্য বলেন।

পুলিশ জানায়, এতে ক্ষিপ্ত হয়ে তরুণেরা প্রথমে গালাগাল শুরু করেন। পরে দুই কর্মকর্তা নিজেদের পুলিশ পরিচয় দিলেও তারা তা উপেক্ষা করে মারধর করেন।

একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এসে দুই কর্মকর্তাকে উদ্ধার করেন। স্থানীয়দের সহায়তায় হামলার ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়। তবে দলের অন্য সদস্যরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।

আহত এএসআই সোহেল রানা বলেন, বিকট শব্দে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোয় তাদের গতি কমাতে বললে উল্টো তারা হামলা চালায়। পুলিশ পরিচয় দেওয়ার পরও মারধর করা হয়।

আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ চন্দ্র জানান, পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে চার তরুণকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা সরকারের

1

দক্ষিণখানে রাজউকের মোবাইল কোর্ট: ৭ ভবনে অভিযান, ছয়টির বিদ্যু

2

জয়পুরহাটে ৩৩ বিএনসিসি ব্যাটালিয়নের বার্ষিক ক্যাম্পিং শুরু

3

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ট্রাস্টিবোর্ড কেলেঙ্কারি:

4

রঙ বদলাতে যাচ্ছে উত্তরাঞ্চল দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড়ের রাজন

5

নোয়াখালী বিভাগের দাবিতে কোম্পানীগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ ও র

6

জামালপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

7

খুলনায় সামাজিক সুরক্ষা ব্যবস্থা একীভূতকরণে গোলটেবিল আলোচনা স

8

কুমিল্লায় দুই মাসে ২৭ খুন, অপমৃত্যু ১০৫ জনের

9

দুর্নীতির ছায়ায় এলজিইডি: প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়ার ব

10

আইইবি নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানালো

11

আপেল হয়ো না’ জয়া আহসানের নতুন ফ্যাশন অভিব্যক্তিতে নেটদুনিয

12

‘মিডিয়া কিছু বলছে মানেই সেটা সত্যি, এটা বিশ্বাস করা বোকামি’

13

মোহনপুরে জনবান্ধব পুলিশিং: ওসি আতাউরের উদ্যোগে পরিবর্তনের বা

14

কুশারিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫: টিম সাগরের বিজয় উল্লাস

15

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা

16

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

17

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

18

ডেমুর পর এবার লাগেজ ভ্যান: ৩৫৮ কোটি টাকার প্রকল্পে ভরাডুবি

19

ডিবি পুলিশ পরিচয়ে মাদক ব্যবসা: কুমিল্লায় যুবক আটক

20