অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুগদা এলাকায় ডিবির ‘ব্লক রেইড’, ৫৮ জন গ্রেফতার

 রাজধানীর মুগদা থানার টিটিপাড়া রেললাইন সংলগ্ন এলাকায় বিশেষ ‘ব্লক রেইড’ পরিচালনা করে ৫৮ জন মাদকাসক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-মতিঝিল বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন সোমবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রোববার (২৬ এপ্রিল) দুপুর ৩টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের ‘ব্লক রেইড’ চালানো হয়।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন জাকির, মিন্টু, এরশাদ, মো. হিমেল, মো. আরিফ, আকাশ, শামিমা, নাঈম হাওলাদার, সোলেমান মুন্না, অলি, মো. জাফর, শাকিল, অনিক, মোশাররফ হোসেন, ইয়াসিন, হৃদয় হোসেন, আদিবুল ইসলাম কিশোর, রুবেল মিয়া, রাব্বি হোসেন হৃদয়, আল আমিন, আফজাল হোসেন, সাগর মিয়া, বিল্লাল হোসেন, মোস্তাকিম, হযরত আলী, আপন, আশরাফুল, রামপ্রসাদ, মোক্তার হোসেন, বিপ্লব, মোস্তফা মিয়া, আমির হোসেন, আবির, মোকলেছ, স্বপন, শামীম মিয়া, রনি, শরীফুল ইসলাম, রাজু, সাইদুল মিয়া, আরিফ, সুবুজ জামান, হিরন, সজীব, রবীন মিয়া, সানিল মিয়া, রাসেল মিয়া, সাকিল, রাজন, রাসেল, রাকিব হোসেন, ইদ্রিস আলী, সাকির হোসেন এবং সাকিব হোসেনসহ আরও অনেকে।

পুলিশ জানায়, গ্রেফতারদের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে সংক্ষিপ্ত বিচার শেষে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিপ ফ্রিজে ফাইল, এই বরফ কবে গলবে?

1

শ্রীবরদীতে বন গাছের চোরাচালানের সময় ২সদস্য,আটক।

2

মান্দায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন

3

তেজগাঁও শিল্প এলাকা ও গুলশানে রাজউকের মোবাইল কোর্ট

4

ডিপিডিসি প্রকল্পে দুর্নীতির অভিযোগ, দুদকের নথি তলব

5

নারায়ণগঞ্জে ২ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

6

নাফিজ সরাফাতের সম্পদের উৎস কোথায়? হাজার কোটি টাকার সাম্রাজ্য

7

ভূরুঙ্গামারীতে সাবেক ছাত্রলীগ নেতা ও শিক্ষক নিয়ামুল আরিফ গ্র

8

মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে দুই মাদক ব্য

9

খুলনায় পুলিশ পরিদর্শক সিরাজুলের মৃত্যু

10

সিডিএতে বরাদ্দ–বিতর্ক: অভিযোগ যাচাইয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি

11

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবা

12

ঝিনাইদহে তরু মুন্সী হত্যা মামলার প্রধান আসামি জামায়াত নেতা ম

13

রাজউকে ১৩২ নতুন ডেভেলপার প্রতিষ্ঠানের নিবন্ধন সনদ বিতরণ, আইন

14

মোল্লাহাটে তিন বান্ধবীকে শ্লীলতাহানি ও এক তরুণীকে ধ'র্ষ'ণ

15

সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মান

16

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে শীর্ষ পদে নিরঙ্কুশ জয়

17

২০২৫ এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড আনতে হংকং যাচ্ছেন রাজউক চ

18

নয় মাসে ৮৩ কোটি টাকার ব্যয়—কোথায় গেল এই অর্থ?

19

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম ডিজির সাক্ষাৎ, রূপপুর প্রকল্পে স

20