স্টাফ রিপোর্ট
প্রকাশ : Aug 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুরের কচুয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে মো. শাহ আলম (৬০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোনারপুর এলাকা থেকে তাকে আটক করে যৌথ বাহিনী।

অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান এক বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃত শাহ আলমের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকবিরোধী এই অভিযানের বিষয়ে লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, “সমাজ থেকে মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে কোনো আপস করা হবে না।”

জানা গেছে

গ্রেপ্তারকৃত শাহ আলম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।

মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

1

গাজীপুরে পূজা মণ্ডপের সভাপতি কর্তৃক আট বছরের মুসলিম শিশু ধর্

2

খুলনায় সামাজিক সুরক্ষা ব্যবস্থা একীভূতকরণে গোলটেবিল আলোচনা স

3

কুড়িগ্রামে স্কুল ভবন ‘মরণ ফাঁদ’, সাত মাসে পড়ে দুই শিশুর মৃত্

4

দুর্নীতির ছায়ায় এলজিইডি: প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়ার ব

5

বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক

6

কৃষকের ছদ্মবেশে গ্রেপ্তার ডাকাতি মামলার আসামি

7

আসছে আরও একটি লঘুচাপ, বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস

8

মামদানির জয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি : ট্রাম্প

9

পরিবারের আকুতি আছিয়াকে বাঁচান

10

অভ্যন্তরীণ বা বৈদেশিক শক্তির পক্ষে নির্বাচন ব্যাহত করার সুযো

11

শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে ইরানের নেতাদের’—ট্রাম্

12

দুর্বল ছাত্র, হাত তুলবো না কি নামাবো বুঝতে পারি না’—সংসদে বি

13

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

14

লন্ডনে গিয়ে প্রধান উপদেষ্টা সিজদা দিয়ে এসেছেন: হাসনাত আব্দুল

15

সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে তরুণদের প্রতি প্রধান উপদেষ

16

চূড়ান্ত ভোটার তালিকা ও প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ১৮ নভেম্ব

17

গুলশানে হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

18

পাইথন কিশোর গ্যাং ৮-১০ সেকেন্ডে লাগে

19

খুলনায় চায়ের দোকানির বটি হামলা

20