রাজধানীতে ছোট ভাই খুন, অভিযুক্ত বড় ভাই পলাতক
রাজধানীর পশ্চিম কালাচাঁদপুরের আকন্দবাড়ি এলাকায় পারিবারিক কলহের জেরে সামি নামের একজনকে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ ভাইয়ের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও খালাতো ভাই মনির হোসেন জানান, জামে আলম ও সামি সম্পর্কে সৎ ভাই। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এরই জেরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে এ ঘটনা ঘটে। জানে আলমকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।