অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

নুরের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার দায়-দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ রোববার দুপুরে হাসপাতালে নুরকে দেখতে গিয়ে তিনি বলেন, জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ বলেন, 'ফ্যাসিবাদী শক্তি এখন নানা ফরমেটে শক্তি প্রদর্শন করছে এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা সম্মুখ সারির নেতৃত্বে ছিলেন, তাদের ওপর পরাজিত হওয়ার যে আক্রোশ, সেটা মেটানোর চেষ্টা করছে।'
জড়িতদের শাস্তির আওতায় আনতে শক্তিশালী তদন্ত কমিটি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'জানতে পেরেছি, এই কর্মসূচি করার আগেও গণঅধিকার পরিষদ ও নুরুল হক নুরকে হুমকি দেওয়া হয়েছে।'
সরকার এসব বিষয় খতিয়ে দেখবে বলে উল্লেখ করেন এই উপদেষ্টা।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ বলেন, 'কোনটা মব, আর কোনটা রাজনৈতিক কর্মসূচি সেই পার্থক্যটা বুঝতে হবে। রাজনৈতিক দল কীভাবে মব করে? একটি নিবন্ধিত দলের কর্মসূচিকে কীভাবে মব বলবেন?'
তিনি বলেন, 'প্রথমে হামলা হয়েছে জাতীয় পার্টির দিক থেকে। আমরা এর আগেও দেখেছি, রাজনৈতিক দলগুলোর মধ্যে এরকম উত্তপ্ত পরিস্থিতি হতেই পারে। কিন্তু এটাকে মব বলে একটা পক্ষকে নিউট্রালাইজড করা এবং আরেকটা পক্ষকে ফ্যাসিলিটি দেওয়া ঠিক হবে না। জাতীয় পার্টি একটি সুনির্দিষ্ট ও চিহ্নিত ফ্যাসিবাদী।'
আমরা দেখেছি বিগত সময়ে কীভাবে আওয়ামী লীগের ফ্যাসিবাদী সংসদকে বারবার বৈধতা দিয়েছে জাতীয় পার্টি, কীভাবে ভারত থেকে প্রেসক্রিপশন এনে বাংলাদেশে কৃত্রিম সংসদ তৈরি করেছে, কৃত্রিম গণতন্ত্র দেখিয়েছে। এই চিহ্নিত ফ্যাসিবাদীদেরকে কোনোভাবে যদি কেউ সমর্থন দেওয়ার চেষ্টা করে, সবাই মিলে তা প্রতিহত করতে হবে,' যোগ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমাজের আলোকবর্তিকা: শাহিন আহমেদ (লিটন) — নিঃস্বার্থ সেবার অন

1

‘লর্ড অব দ্য রিংস’ থেকে রোহিঙ্গা ক্যাম্প পর্যন্ত— মানবতার বা

2

জিয়াউর রহমানের আদর্শ ভুলে গেছে বিএনপি: মন্তব্য জামায়াত নেতার

3

পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর কোপে শ্বশুর নিহত

4

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

5

বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, দুদকের

6

সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান গ্রেপ্তার

7

চূড়ান্ত ভোটার তালিকা ও প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ১৮ নভেম্ব

8

সোনালী ব্যাংকে আনুগত্য বদলের ঝড়: চট্টগ্রামের এক ইঞ্জিনিয়ার ঘ

9

নাগরিক সেবা সহজ করতে পূর্বাচলে নতুন উদ্যোগ

10

খুলনায় চায়ের দোকানির বটি হামলা

11

রুমায় প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ

12

বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

13

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ২৩২ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, তাল

14

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেত্রী শামীমা পারভীন রত্না গ্রেপ্তার

15

বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীক

16

ইরান যুদ্ধের প্রভাবে আরব আমিরাতের শেয়ারবাজারে বড় ধস

17

বিআইডব্লিউটিএ পরিচালক আরিফের দুর্নীতির সংবাদ প্রকাশ হলেও বহা

18

কৃষকের ছদ্মবেশে গ্রেপ্তার ডাকাতি মামলার আসামি

19

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ-বিকেএমইএ নেতাদের সাক্ষাৎ

20