অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ঢাকা আগমন


 পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সরকারি সফরে শনিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সরকারি সফরে আজ বিকেলে ঢাকায় এসে পৌঁছেছেন

আজ দুপুর ২টার দিকে একটি বিশেষ বিমানে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেনসেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বাসসকে এ তথ্য জানান

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, আগামীকাল রোববার সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এর আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে

ওই কর্মকর্তা আরও জানান, এই বৈঠক শেষে বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ ও ভ্রমণ খাতে সহযোগিতা বাড়াতে চার থেকে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে

বৈঠক ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান শেষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গণমাধ্যমকে ব্রিফ করবেন

এই দ্বিপাক্ষিক বৈঠকে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানেরও যোগ দেওয়ার কথা রয়েছে

পরে সন্ধ্যায় দার ও খান উভয়েই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন

উল্লেখ্য, পাকিস্তানে মন্ত্রিপর্যায়ের সর্বশেষ সফর হয়েছিল ২০১২ সালের নভেম্বরেসে সময় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ঢাকায় এসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইসলামাবাদে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানিয়েছিলেন

গত বছর বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নতুন গতি পেয়েছে

ইতোমধ্যে দুই দেশ সরাসরি মালবাহী জাহাজ পরিবহন সেবা চালু করেছেভিসা ও বাণিজ্য ব্যবস্থা সহজ করেছে এবং সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতিও নিচ্ছে

কর্মকর্তারা জানান, পাকিস্তানি বিমান সংস্থা ‘ফ্লাই জিন্নাহ’ ঢাকা-করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছেএকইসঙ্গে আরেকটি বিমান সংস্থা ‘এয়ার সিয়াল’ও এই রুটে যাত্রী পরিবহনের অনুমোদনের জন্য আবেদন করেছে

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটি টাকার চুক্তি, পদোন্নতি ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমা

1

যৌতুকের দাবিতে নির্মম নির্যাতন, বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন

2

দুই দিনে ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক

3

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের পরও অশান্ত পরিবেশ, শিক্ষার

4

গণপূর্তের ই–এম বিভাগ–৩/ ১০ লাখ টাকার ভিডিওতে উন্মোচিত দুর্নী

5

নাটোরের ‘হ্যাকার সিন্ডিকেট’: পরিচয় বদলে ব্ল্যাকমেইল — দেশজুড়

6

তানজানিয়ায় ২শ’ জনেরও বেশি লোকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামল

7

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, চিকিৎসকদের সতর্কবার্তা

8

জিসাস কেন্দ্রীয় কমিটি'র সহসাধারণ সম্পাদক হলেন কুলাউড়ার মিজান

9

ডিবি পুলিশ পরিচয়ে মাদক ব্যবসা: কুমিল্লায় যুবক আটক

10

ট্রান্সকমের সিমিন রহমানের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ তদন্ত

11

আইবাস সিস্টেমে সরকারি চাকুরীজীবীদের আয়কর কর্তনের নির্দেশ

12

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

13

সার সিন্ডিকেট ভাঙার পথে সরকার: বেহাত ২৩৩ কোটি টাকার সাশ্রয়

14

সাতক্ষীরায় সুদের টাকা নিয়ে সংঘর্ষ, নিহত ১

15

উপদেষ্টা পদ ছাড়লেও ছাড়েননি সরকারি বাসভবন

16

খুলনায় সামাজিক সুরক্ষা ব্যবস্থা একীভূতকরণে গোলটেবিল আলোচনা স

17

গাজীপুরে সাংবাদিক হত্যায় ৮ জনের বিরুদ্ধে চার্জশিট

18

সাংবাদিক মারিয়াম, বলে গেলেন আমরা যেন বিদায়ের সময় না কাঁদি

19

নিউ ইস্কাটনে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ—আহত পথচারী, নিরাপত

20