অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিআইডব্লিউটিএ পরিচালক আরিফের দুর্নীতির সংবাদ প্রকাশ হলেও বহাল তবিয়তে

বিআইডব্লিউটিএ
পরিচালক আরিফের দুর্নীতির সংবাদ প্রকাশ হলেও বহাল তবিয়তে

জাহিদ সুমন :

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে ঘিরে একাধিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও আর্থিক অসঙ্গতির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে এসব তথ্য উঠে এসেছে।
সূত্র জানায়, আরিফ উদ্দিন দীর্ঘদিন ধরে বিআইডব্লিউটিএর পরিচালনা বিভাগের নেতৃত্বে দায়িত্ব পালন করছেন। প্রশাসনিক রেকর্ড অনুযায়ী, তার মেয়াদ কয়েক দফায় পুনর্বহাল হয়েছে। এই দীর্ঘ মেয়াদেই তিনি একটি ছায়া প্রশাসনিক বলয় গড়ে তুলেছেন, যার প্রভাবে সংস্থার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ‘নির্দিষ্ট গোষ্ঠীর’ অনুকূলে পরিচালিত হচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত দাপটের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন পরিচালক আরিফ উদ্দিন। বিগত বছরগুলোতে পরিচয় দিতেন তিনি মন্ত্রীর লোক এবং তিনি আরও পরিচয় দেন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালিন ছাত্রদল নেতা ছিলেন।

জানা গেছে, বিআইডব্লিউটিএ-র পরিচালক এ কে এম আরিফ উদ্দিনের বাড়ি পাবনা জেলার সুজানগর থানার রায়পুর গ্রামে। তার বাবার নাম মৃত আলহাজ্ব আব্দুল করিম।  বর্তমানে তিনি বিআইডব্লিউটিএ পরিচালক হিসেবে দায়িত্বে আছেন তিনি। এর আগে বন্দর ও পরিবহন শাখার অতিরিক্ত পরিচালক থাকা অবস্থায় তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। এছাড়া ল্যান্ড অ্যান্ড এস্টেট শাখার পরিচালক হিসেবে (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্ব পালনকালে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বর্তমান চেয়ারম্যান কমোডোর আরিফ আহমেদ মোস্তফা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ২০২৩ সালের পহেলা মার্চ দায়িত্ব গ্রহণ করেন। অধিদপ্তরের  সূত্র জানিয়েছে, বর্তমান চেয়ারম্যানের সঙ্গে পরিচালক আরিফ উদ্দিনের ঘনিষ্ঠ সম্পর্ক। এরপর থেকেই ‘আলাদিনের চেরাগ’ পেয়ে যান এ কে এম আরিফ উদ্দিন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত দাপটের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন পরিচালক আরিফ উদ্দিন।

জানা গেছে, আরিফ উদ্দিনের স্ত্রী শামীমা দীবা, ছেলে সাদ ও মেয়ে আরিন দেশের বাইরে বসবাস করেন। অনুসন্ধান বলছে, বড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদীর অবৈধ দখল উচ্ছেদ অভিযানের নামে অন্তত শত কোটি টাকা বাণিজ্য করেছেন তিনি। এছাড়া নারায়ণগঞ্জে চায়না কোম্পানির জাহাজ নিলাম, গাবতলীতে ট্রাক নিলাম, বিভিন্ন মামলার তদবির, সরকারি জমি বেচাকেনা, ঘুষ লেনদেন, ভবন ভাঙা, লঞ্চে মারধর ও কর্মকর্তাদের লাঞ্ছিত করাসহ নানা অপকর্মের অভিযোগও রয়েছে।
সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা অভিযোগ করেন- প্রতিষ্ঠানটির বিভিন্ন শাখায় আরিফ উদ্দিন ঘনিষ্ঠদের প্রভাব বাড়াতে সচেষ্ট ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, সাধারণ যোগ্যতা যাচাই ও অভ্যন্তরীণ প্রক্রিয়া উপেক্ষা করে অনেক কর্মকর্তা-কর্মচারী পদোন্নতি পেয়েছেন। এতে দক্ষ জনশক্তি উপেক্ষিত হচ্ছে এবং প্রতিষ্ঠানটির স্বাভাবিক প্রশাসনিক ভারসাম্য ব্যাহত হচ্ছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে বিআইডব্লিউটিএর একটি প্রতিনিধি দলের সঙ্গে আরিফ উদ্দিন ভোলা জেলার একটি ক্লিংকার প্ল্যান্ট পরিদর্শনে যান। সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরের নাম দেওয়া হয়েছিল ‘কারিগরি পরিদর্শন’। তবে এটি বাস্তবে একটি বেসরকারি সিমেন্ট কোম্পানি-আকিজ সিমেন্টের আমন্ত্রণে আয়োজিত হয়েছিল। সফরে থাকা কর্মকর্তাদের তালিকা পর্যালোচনায় দেখা যায়, বেশ কয়েকজনের সঙ্গে সফরের দায়িত্বের সরাসরি সম্পর্ক ছিল না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী-এ সফরের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি এবং ব্যক্তিগত সুবিধা আদায়ের আশঙ্কা থেকে যায়।

অনুসন্ধানে আরও জানা যায়, পরিচালক আরিফ উদ্দিন ও তার পরিবারের নামে রাজধানীর অভিজাত এলাকায় একাধিক ফ্ল্যাট, জমি এবং দামি গাড়ি রয়েছে। যদিও তিনি সরকারি কর্মকর্তার নির্ধারিত বেতন কাঠামোর মধ্যে রয়েছেন, তথাপি তার জীবনযাত্রা ও সম্পদের পরিমাণ নিয়ে প্রশ্ন তুলেছেন সংস্থার ভেতরের একাধিক কর্মকর্তা। সূত্র আরও জানায়, একজন প্রভাবশালী সাবেক মন্ত্রীর ঘনিষ্ঠ মহলের সঙ্গে আরিফ উদ্দিনের যোগাযোগ দীর্ঘদিন। তার সুপারিশেই তিনি পরিচালক পদে নিয়োগ পান এবং পরে পদটিতে বারবার মেয়াদ বৃদ্ধি হয়। এ বিষয়ে বিআইডব্লিউটিএর প্রশাসনিক বিভাগ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, বিআইডব্লিউটিএতে এখন এমন একটা পরিবেশ বিরাজ করছে, যেখানে কেউ মুখ খুলতে সাহস করে না। যেকোনো প্রশ্ন বা আপত্তির জবাবে বদলি হতে হয়, নয়তো পদোন্নতি বন্ধ হয়ে যায়।

এ দিকে বিআইডব্লিউটিএ’র আলোচিত  পরিচালক এ কে এম আরিফ উদ্দিনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে দুদকের পক্ষ থেকে দুই সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক (অনু ও তদন্ত-২) মোঃ হাফিজুল ইসলামকে প্রধান করে এবং সহকারী পরিচালক সুভাষ চন্দ্র মজুমদারকে সদস্য করে এই কমিটি গঠন করাছিল। ২০২৩ সালের ইস্যু করা হয়। প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিআইডব্লিউটিএ ঢাকা ও ঢাকার আশপাশের নদীর পাড় বা সীমানা নির্ধারণে উচ্ছেদ অভিযানে বিআইডব্লিউটিএ’র তৎকালীন যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন সফলতা দেখিয়েছিলেন। ২০১৯ সালের ২৯ জানুয়ারি থেকে বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যার তীরে 

বিআইডব্লিউটিএ যে অভিযান চালায় তাতে নেতৃত্ব দেন সংস্থাটির সেই সময়ের যুগ্ম পরিচালক ও ঢাকা নদী বন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তা এ কে এম আরিফ উদ্দিন।
অভিযানের শুরু থেকেই সাহসী ভূমিকা পালন করেন এই কর্মকর্তা। তার নেতৃত্বে ঢাকা 
নদীবন্দরের চার নদীর তীরে অবৈধভাবে গড়ে তোলা সাড়ে সাত হাজারের বেশি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। নদীর তীরে ও তীরভূমির জায়গা দখল করে এসব অবৈধ স্থাপনা যেমন স্থানীয় সাধারণ মানুষ গড়ে তুলেছিলেন, তেমনি দখলদারের ভূমিকায় ছিলেন একাধিক প্রভাবশালী ব্যক্তি।
বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, দৃশ্যমান কঠোর অবস্থানে থাকা আরিফ উদ্দিন পর্দার আড়ালে বিভিন্ন দল ও ব্যক্তির কাছ থেকে অবৈধ সুযোগ-সুবিধা নেন। এমনকি নারায়ণগঞ্জে উচ্ছেদ অভিযানের সময় যে সমস্ত মালামাল ও কয়লাসহ তিনি জব্দ করেন; উক্ত মালামাল বেশি দামে বিক্রি করলেও সরকারি কোষাগারে প্রাপ্ত অর্থ জমা দেয়ার সময় তা কম দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন বলে সেই সময় অভিযোগ উঠে। বিআইডব্লিউটিএ’র আওতাধীন নারায়ণগঞ্জ বন্দর ও সদরঘাট বন্দরে দায়িত্ব পালনকালীন সময়ে নামে বেনামে এ কে এম আরিফ উদ্দিনের বিপুল পরিমাণ অর্থ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে দুদক।

দুদক সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, 
বিআইডব্লিউটিএ’র আওতাধীন নারায়ণগঞ্জ বন্দর হতে ২০১৯ সালের পহেলা জানুয়ারি হতে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে এবং সদরঘাট বন্দরে ২০২০ সালের পহেলা  জানুয়ারি হতে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে সরকারি রাজস্ব বাবদ আদায়কৃত খাতওয়ারী বিবরণ, সরকারি কোষাগারে জমা দানের প্রামাণ্য রেকর্ডপত্র (ডিপোজিট স্প্রিসহ), বর্নিত সময়ে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের বিবরণ চেয়েছে দুদকের অনুসন্ধানী টিম।
এছাড়াও বিআইডব্লিউটিএ’র  পরিচালক এ কে এম আরিফ উদ্দিনের সকল ব্যক্তিগত নথি, উত্তোলিত বেতন ভাতার বিবরণ (চাকুরী জীবনের শুরু থেকে জুন, ২০২৩ সময় পর্যন্ত) দায় দায়িত্ব সম্পর্কিত অফিস আদেশ সমূহ, নিজ/স্ত্রী/সন্তান/ভাইদের নামে ব্যবসা/শেয়ার পরিচালনার আবেদন ও অনুমোদন সংক্রান্ত সমুদয় রেকর্ডপত্র চেয়েছে উক্ত তদন্ত কমিটি। অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ 
অনুসন্ধানের স্বার্থে চাহিদা রেকর্ডপত্র/কাগজপত্রের মূল কপি সংরক্ষণপূর্বক সত্যায়িত কপি বিগত ২০২৩ সালের ৮ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক (অনু ও তদন্ত-২) মোঃ হাফিজুল ইসলামের কাছে জমা দেয়ার নির্দেশ দেয়া হলেও অদ্যাবধি সরবরাহ না করায় অনুসন্ধান কার্যক্রম বিলম্বিত ও বিঘ্ন হচ্ছে।
দুদকের অনুসন্ধানী দল কর্তৃক প্রেরিত চিঠিকে পাত্তাই দিচ্ছেন না এ কে এম আরিফ উদ্দিন।
জানা গেছে, আরিফ উদ্দিন বেশ কিছুদিন সিঙ্গাপুরে অবস্থান করছিলেন সন্তানের চিকিৎসার জন্য। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন।

 আরিফ উদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতি, ক্ষমতার 
অপব্যবহার এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে দুদকের গৃহীত পদক্ষেপের ব্যাপারে এ কে এম আরিফ উদ্দিন সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, পরিচালক এ কে এম আরিফ উদ্দিন লালমাটিয়ার একটি এনজিও অফিসের মাধ্যমে সারা বাংলাদেশের ঘাটসমূহের ইজারাদার নির্ধারণ করেন। সেই সঙ্গে তাদের কাছ থেকে এনজিওর মাধ্যমে কোটি কোটি টাকা গ্রহণ করে থাকেন।
প্রশাসনিক বিশ্লেষক ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা মনে করছেন, এমন গুরুতর অভিযোগ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত হওয়া জরুরি। এক সাবেক সচিব বলেন, কোনো দপ্তরের শীর্ষ কর্মকর্তা যদি ক্ষমতার অপব্যবহারে লিপ্ত হন, তাহলে তা শুধু প্রতিষ্ঠান নয়, বরং পুরো প্রশাসনিক কাঠামোর জন্য হুমকি হয়ে ওঠে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে কৃষকদের দলীয় সভা অনুষ্ঠিত

1

বিএনপি জনগণের রক্তের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

2

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

3

ফজর নামাজের সময় মসজিদে নারকীয় তাণ্ডব, নিহত ২৭

4

রাজধানীতে ছিনতাইয়ের নতুন কৌশল

5

আখাউড়ায় বিএনপির মনোনয়নপ্রাপ্ত মুশফিকুর রহমানের গণসংযোগ শুরু

6

‘স্বৈরাচারী মনোভাব এখন রাজনীতিতেও ঢুকে গেছে’ — আমীর খসরু

7

অফিস সহকারীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, অনিশ্চয়তায় ৯২ এ

8

দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট”—সংসদে স্পিকারে

9

বিদ্যুৎ খাতে বিপুল লোকসান: পিডিবির হিসাব বলছে, সরকারের ভর্তু

10

সুনামগঞ্জ-৩ আসনে আলোচনায় বিএনপি’র সম্ভাব্য প্রার্থী আব্দুল ছ

11

গণ সার্বভৌমত্ব না রাষ্ট্র সার্বভৌমত্ব? ফরহাদ মজহারের প্রশ্নে

12

তরুণ প্রজন্মের ভরসা: মো. শহিদুল ইসলামের ‘সময়োপযোগী চিন্তা-ভ

13

নারায়ণগঞ্জ গণপূর্তে দুর্নীতির অভিযোগ: নির্বাহী প্রকৌশলী হারু

14

মোহনপুরে জনবান্ধব পুলিশিং: ওসি আতাউরের উদ্যোগে পরিবর্তনের বা

15

যশোরে ক্লিনিক কেলেঙ্কারি: নন-মেট্রিক ডাক্তার চালাচ্ছে সিজার

16

ঢাকায় অপরাধ জগতে ‘পেনগান’ আতঙ্ক: নতুন ক্ষুদ্র অস্ত্র নিয়ে সত

17

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত একজন

18

কিউট ১ম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগে লিটল স্টার ক্লাব চ্যাম্পি

19

কমিশন ছাড়া কাজ হয় না, নির্বাহী প্রকৌশলী আশরাফুল!

20