অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঘাটাইলে দাফনের ৩৭ দিন পর লাশ উত্তোলন

ঘাটাইলে দাফনের ৩৭ দিন পর লাশ উত্তোলন


সাগর আহমেদ, টাঙ্গাইল

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দাফনের ৩৭ দিন পর বাবাকে খুনের মামলায় ছেলের স্বীকারোক্তির ভিত্তিতে লাশ উত্তোলন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের চকপাড়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে লাশটি তোলা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুর রহমান উপস্থিত ছিলেন।

গত ২২ আগস্ট রাশিদুল খান সুমন (৪৫) নিজ ছেলে জামিল খান জিসানের (২৫) হাতে খুন হন। নিহত সুমন ধলাপাড়া বাজারের ড্রাগস অ্যান্ড কেমিস্ট সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বাবা–মায়ের বিচ্ছেদ কোনোভাবেই মেনে নিতে পারছিল না কলেজপড়ুয়া জিসান। সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা ব্যর্থ হওয়ায় তার সঙ্গে বাবার বিরোধ বাড়তে থাকে। পরে বাবাকে হত্যার পরিকল্পনা করে জিসান। ঘটনার দিন তিনি বাবাকে অতিরিক্ত ঘুমের ওষুধ খাইয়ে মৃত্যু নিশ্চিত করেন।

এ ঘটনায় নিহতের বাবা, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক খান (৮২), ঘাটাইল থানায় হত্যা মামলা করেন। এরপর থেকে জিসান কারাগারে রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান বলেন, “এটি একটি হত্যা মামলা। আসামি নিজেই স্বীকার করেছে। থানা পুলিশের আবেদনের ভিত্তিতে আদালতের অনুমতিতে লাশ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

লাশ উত্তোলনের সময় কবরস্থানে শত শত মানুষ ভিড় করেন। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকের মতে, পারিবারিক কলহ থেকে এমন মর্মান্তিক ঘটনা সমাজের জন্য একটি বড় সতর্কবার্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি জনগণের রক্তের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

1

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

2

৩৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে শিক্ষার্থী তাসনিয়া

3

খুলনায় বিএনপির প্রার্থী ঘোষণা: পাঁচ আসনে ধানের শীষ, একটিতে

4

শ্রীপুরে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

5

বিএনপির বিজয় ঠেকাতে নানা চেষ্টা চলছে — মন্তব্য তারেক রহমানে

6

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

7

অপু বিশ্বাসের সাদা গোলাপ আর মিষ্টি হাসি: রহস্য এবং আবেগের মি

8

পূর্বাচল তিন দশকের অচলাবস্থা, ৮ হাজার কোটি টাকার ব্যয়, তবু ক

9

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১

10

কিউট ১ম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগে লিটল স্টার ক্লাব চ্যাম্পি

11

চূড়ান্ত ভোটার তালিকা ও প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ১৮ নভেম্ব

12

ঠিকাদারি ও বদলি বাণিজ্যের হোতা গণপূর্তের বদরুল

13

‘ডজি ডন ইজ ব্যাক’—নিউসোমের টুইট ঘিরে ট্রাম্পবিরোধী বিতর্ক

14

ট্রান্সকমের সিমিন রহমানের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ তদন্ত

15

সোশ্যাল মিডিয়ায় জুয়া: তরুণ প্রজন্মের নীরব শিকার

16

দেশে নারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা দিন দিন বাড়ছে

17

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে ৫২ পাসপোর্টসহ মানবপাচারকারী আ

18

ম্যানগ্রোভ লায়ন্স ক্লাবের সদস্যদের জন্মদিন উদযাপন

19

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

20