অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

 নওগাঁর পত্নীতলায় কিশোরীকে অপহরণের পর ধর্ষণের মামলার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত

নওগাঁর পত্নীতলায় কিশোরীকে অপহরণের পর ধর্ষণের মামলার আসামি আব্দুস সালামকে (৩৮) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালতএকইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয় 

আজ রোববার বেলা ১১টার দিকে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার রায় ঘোষণা করেনমামলার তিন আসামিকে খালাস দেওয়া হয়এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন

কারাদণ্ডপ্রাপ্ত আব্দুস সালাম সদর থানার বর্ষাইল মধ্যপাড়া গ্রামের বাসিন্দাতিনি ভাঙ্গারি ব্যবসায়ী 

এজাহার সূত্রে জানা যায়, আসামি আব্দুস সালাম ব্যবসার জন্য পত্নীতলা থানার কাদিয়াল বাজার সংলগ্ন ভুক্তভোগীর বাড়ির পাশে ভাড়া থাকতেনসপ্তম শ্রেণীতে পড়ুয়া ওই কিশোরী মাদরাসায় আসা যাওয়ার পথে কুপ্রস্তাব দিতেন সালাম২০২২ সালের ১১ জুলাই বিকেলে বাজারে যাওয়ার সময় পশ্চিম পাশ থেকে আব্দুস সালাম সিএনজিচালিত অটোরিকশা করে কিশোরীকে অপহরণ করেন 

এরপর ভাড়া বাসায় আটক রেখে একাধিকবার ধর্ষণ করেনপরে কিশোরীর বাবা পত্নীতলা থানায় অভিযোগ করলে র‌্যাব অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তার করে 

তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামি আব্দুস সালামসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন

রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম ও আতিকুর রহমান রায়ে সন্তোষ প্রকাশ করেনতবে আসামিপক্ষের আইনজীবী ফাহমিদা কুলসুম উচ্চ আদালতে আপিল করার কথা জানান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ, প্রজ্ঞাপন জারি

1

নিত্যপণ্যের দাম কমছে না, তেলের সংকটে চাপে বাজার

2

জলকামান-সাউন্ড গ্রেনেডে শিক্ষকদের ছত্রভঙ্গ

3

ডাকসু নির্বাচনে থাকছে ‘স্ট্রাইকিং ফোর্স’সহ ৩ স্তরের নিরাপত্ত

4

শেষ সময়ে যা পাই লুটেপুটে খাই” এলজিইডিতে ২০ কোটি টাকার ঘুষ বা

5

বগুড়া-৬ উপনির্বাচন: বিএনপির রেজাউল করিম বাদশার বড় জয়

6

নানা অনিয়মের অভিযোগে পরিবার পরিকল্পনা কর্মকর্তা অবশেষে বদলি

7

চট্টগ্রামে গ্রাহকের টাকা আত্মসাৎ মামলায় ব্যাংক ম্যানেজারসহ ৩

8

রাষ্ট্র বলে আর কিছু নাই, এখন আছে কয়েকটা রাজনৈতিক জনগোষ্ঠী: ফ

9

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি

10

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু

11

টঙ্গীতে তুলার গোডাউনে আগুন

12

চরভদ্রাসন সাব-রেজিষ্ট্রার সাপ্তাহে ১দিন অফিস করনে সেবা গৃহীত

13

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ

14

টাঙ্গাইলে কুশারিয়া উচ্চ বিদ্যালয় খেলায় অংশ না নেওয়ায় ক্ষুব্ধ

15

রাজধানীর রাস্তায় দিনের আলোয় গুলি, তারপর অগ্নিসংযোগ

16

খুলনা ওয়াসায় কোটি টাকার ভুয়া বিলের অভিযোগ, ডিএমডির অপসারণ দা

17

গণভোট ছাড়া নির্বাচন অর্থহীন হবে”— লন্ডনে জামায়াত আমির ডা. শফ

18

মার্কিন যুক্তরাষ্ট্রে ২৮% মানুষ এআই চ্যাটবটের সঙ্গে রোমান্টি

19

খুলনায় ফেরি-ট্রলার সংঘর্ষে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

20